মঙ্গলবার ২১ জুলাই ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ৩২ বছর আগে হাফ ডজন গোল দিয়েছিল ইস্টবেঙ্গল, সেই আল জাওরার কাছে হার মানল এফসি গোয়া

কৃষানু মজুমদার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৫৩Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: এএফসি চ্য়াম্পিয়ন্স লিগ-২তে মঙ্গলবার মোহনবাগান হেরে গিয়েছিল তুর্কমেনিস্তানের ক্লাব আহাল-এর কাছে। আজ বুধবার এফসি গোয়া ২-০ গোলে হার মানল ইরাকের ক্লাব আল জাওরার কাছে। ঘটনাক্রমে দুটো ম্যাচই ছিল হোম ম্যাচ।

কোনও দলই ঘরের মাঠের সুবিধা নিতে পারল না। মঙ্গলবার যুবভারতীতে মোহনবাগানকে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়েছিল। এদিন ফতোরদায় হার মানল এফসি গোয়া। খেলার ৪৪ মিনিটে রেজিক গোল করে এগিয়ে দিয়েছিলেন আল জাওরাকে। খেলা শেষ হওয়ার কিছু সময় আগে নিজার দ্বিতীয় গোলটি করেন আল জাওরার হয়ে।

আরও পড়ুন:‌ এবার বিসিসিআইয়ের জাতীয় নির্বাচক কমিটিতে আসতে চলেছেন দেশের এই দুই প্রাক্তন ক্রিকেটার, তারা কারা জানুন

পরপর দু'দিনে ভারতের দুই ক্লাবকে মাটি ধরাল বিদেশের দুই ক্লাব। ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল মহলের নিশ্চয় এই আল জাওরা ক্লাবের কথা মনে আছে। ১৯৯৩ সালে এশিয়ান কাপ উইনার্স কাপে ইস্টবেঙ্গল ৬-২ গোলে বিধ্বস্ত করেছিল ইরাকের এই ক্লাবকে। কার্লটন চ্যাপম্যান তিনটি গোল করেছিলেন। সেই কার্লটন চ্যাপম্যান পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছেন অনেক দিন আগে। বাকি তিনটি গোল করেছিলেন আকিল আনসারি, শিশির ঘোষ ও কুমারেশ ভাওয়াল। মধ্য প্রাচ্যের কোনও দলের বিরুদ্ধে সেটাই ছিল সর্বোচ্চ ব্যবধানে জয়।

১৯৯৩ সালের পর কেটে গিয়েছে ৩২টা বসন্ত। এই ৩২ বছরে ভারতের ফুটবল পিছিয়েছে। আর বাকিরা এগিয়ে গিয়েছে বহুগুণে। অথচ ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আইএসএল এসেছে। তাতেও কোনও উন্নতি নেই। আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই রয়েছি

ইস্টবেঙ্গলের সেই দলের কোচ ছিলেন শ্যামল ঘোষ। সেদিন শুরুতে রক্ষণাত্মক ছিলেন তিনি। আল জাওরার শক্তি বুঝে নিয়ে তার পরে আক্রমণের ঝড় তুলে ম্যাচ জিতে নিয়েছিল লাল-হলুদ। এদিন বিদেশের মাটিতে খেলতে এসে আল জাওরা পুরো পয়েন্ট নিয়ে চলে গেল। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে গোয়া ২০টি শট নিয়েছিল। মাত্র ২টি শট লক্ষ্যে ছিল। সেগুলো থেকে গোল হওয়ার মতো কোনও সম্ভাবনাই ছিল না। অন্যদিকে ইরাকের ক্লাব সাতটি শট নিয়েছিল। তার মধ্যে থেকে ২টিতে গোল পায়। 

এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছে রোনাল্ডোর আল নাসর, তাজিকিস্তানের এফসি ইস্তিকল এবং ইরাকের এফসি জাওরা ২২ অক্টোবর এফসি গোয়ার সঙ্গে খেলা আল নাসেরের। সেই ম্যাচের দিকে এখন তাকিয়ে সবাই। তার আগে অবশ্য ১ অক্টোবর তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিরুদ্ধে ম্যাচ রয়েছে গোয়ার। 

আরও পড়ুন:‌ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন ফাইনালে নীরজ, প্রথম থ্রোয়েই বাজিমাত ...

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া