শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘ও মাঝরাতে প্রায়ই…’! সইফের ঘরে কেন শুতে দেওয়া হত না বোন সোহাকে, এত বছর পর মুখ খুললেন

সংবাদ সংস্থা মুম্বই | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১০Sanchari Kar

পটৌদি বংশের আভিজাত্যের মধ্যে বড় হওয়া সব সময় শুধু আড়ম্বর আর চাকচিক্যের আখ্যান না। তার মাঝেও রয়েছে অনেক পরত। সোহা আলি খান সম্প্রতি জানিয়েছেন, তাঁর দাদা সইফ আলি খানকে পরিবারের “বিদ্রোহী” বলা হত। বাবা-মা প্রায়ই তাঁকে উদাহরণ হিসেবে দেখিয়ে দিতেন—কী করা উচিত নয়। এক সাক্ষাৎকারে সোহা তাঁদের শৈশবের সম্পর্ক, সইফের বেপরোয়া হাবভাব, আর কাপুরের সঙ্গে তাঁর সম্পর্ক—সব কিছু নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সোহা জানিয়েছেন কেন তিনি আর সইফ ছোটবেলায় ঘনিষ্ঠ ছিলেন না। তিনি বলেন, “আমার আর দাদার মধ্যে ন’বছরের ব্যবধান, যা অনেকটাই। একসঙ্গে থাকার সময়টা খুব কম ছিল। যখন আমি জন্মাই, তখন ও পড়াশোনার জন্য বিদেশে চলে যায়। ফিরেই সিনেমায় কাজ শুরু করে, আর আমি অক্সফোর্ডে পড়তে যাই। আসলে মুম্বইয়ে আসার পর থেকেই আমাদের একসঙ্গে সময় কাটানো শুরু হয় এবং তখনই আমরা অনেকটা কাছাকাছি হই।”

সোহা বলেছেন, শৈশবে সইফকে যেন প্রায় অচেনা একজনের মতোই লাগত। শর্মিলা-কন্যার কথায়, “ও আমার কাছে রহস্যের মতো ছিল, কারণ উইনচেস্টারে পড়াশোনা করত আর শুধু ছুটির সময় বাড়ি আসত। তখনও নিজের মতোই যা ইচ্ছে তাই করত।”

স্মৃতির পাতা উল্টে সোহা মনে করলে কীভাবে ছোটবেলায় তাঁর বাবা–মা তাঁকে সইফের থেকে দূরে রাখতেন। সোহা বলেন, “ও ছোটবেলায় একেবারেই বিদ্রোহী স্বভাবের ছিল। বাবা–মা ওর উদাহরণ দিতেন আমাদের কী করা উচিত নয় বোঝাতে। আমি যে ঘরে বড় হয়েছি, সেটা আসলে ওর ঘর ছিল। কিন্তু যখন ও বাড়ি আসত, আমাকে সেখানে ঘুমাতে দেওয়া হত না, কারণ ও মাঝরাতে প্রায়ই জানালা দিয়ে লাফ দিয়ে বেরিয়ে যেত আর অদ্ভুত সময়ে ফিরত। ও অনেক কিছু করত, তাই বাবা–মা ভাবতেন আমি দেখতে ওর মতোই, অন্তত স্বভাবে যেন ওর মতো না হই।”
তবুও সোহা স্বীকার করেছেন, সইফের উপস্থিতি বাড়িতে অন্যরকম উত্তেজনা নিয়ে আসত। তাঁর কথায়, “আমি আর আমার দিদি ওর বাড়ি ফেরার জন্য খুব উত্তেজিত থাকতাম, কারণ ও আসলেই বাড়ির এনার্জিটা পাল্টে যেত। কখনও লাল চুল, কখনও সোনালি, কখনও আবার লম্বা চুল—ওকে কোন রূপে দেখা যাবে, তা আগে থেকে বোঝা যেত না।”

সময়ের সঙ্গে সোহা আর সইফের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সোহা সেই দিনের কথা মনে করেন, যে দিন সইফ তাঁকে করিনা কাপুরের সঙ্গে সম্পর্কের কথা প্রথম জানান। তিনি বলেন, “আমার শুধু মনে আছে, দাদা আমাকে ফোন করেছিল। তখন আমরা শুটিং করছিলাম। দাদা বলল, ‘আমি তোমাকে জানাতে চাই যে আমার গার্লফ্রেন্ড তোমার থেকে দু’ বছর ছোট।’ আমি বলেছিলাম, ‘আচ্ছা, গ্রেট!’”

পরে তিনি যোগ করেন, করিনার সঙ্গে তাঁর সম্পর্কও ধীরে ধীরে তৈরি হয়েছে।
“যে কোনও সম্পর্কের অর্থবহ হয়ে উঠতে সময় লাগে, আর যত্ন নিয়ে তাকে লালন করতে হয়।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া