শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ০৬Rahul Majumder
চলতি বছরের মে মাসে ভক্তদের চমকে দিয়ে আমির খান ঘোষণা করেছিলেন— পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে হাত মিলিয়ে তিনি তৈরি করবেন এক বায়োপিক। ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের জীবনী নিয়ে। কিন্তু শোনা যাচ্ছে, ছবির ভবিষ্যৎ নাকি আপাতত প্রশ্নের মুখে।
বলিপাড়ায় ফিসফাস, ছবির চিত্রনাট্যে সন্তুষ্ট নন আমির। তাই তিনি হিরানি ও অভিজাত জোশিকে (যিনি তাঁর চেনা সহলেখক) নতুন করে লিখতে বলেছেন চিত্রনাট্য। সূত্রের খবর, হিরানি ও অভিজাত যোশির কাছ থেকে এই বায়োপিকের চিত্রনাট্য শুনেছিলেন আমির। কিন্তু তাঁর মনে হয়েছে, ছবিটা বড়পর্দার জন্য যথেষ্ট ‘এন্টারটেইনিং’ নয়। আমির চেয়েছিলেন হাসি, আবেগ আর নাটক—যা হিরানি-অভিজাত জুটির ছবির প্রধান উপজীব্য। কিন্তু এখানে কমেডির অভাবেই তিনি ধন্দে পড়েন। তাই তিনি চিত্রনাট্য ফের ঘষামাজার অনুরোধ করেন।”
সূত্র আরও জানিয়েছে, আমিরের এই প্রতিক্রিয়ায় নাকি হতবাক হয়ে গেছেন হিরানি ও অভিজাত। অক্টোবর ২০২৫-এ শুটিং শুরু হওয়ার কথা থাকলেও এখন সব কাজ থমকে আছে। ইতিমধ্যেই অন্য চিত্রনাট্যের খোঁজও শুরু করেছেন আমির খান।
ভারতীয় সিনেমার জনক দাদাসাহেব ফালকের আসল নাম ধুন্দিরাজ গোবিন্দ ফালকে। ১৯১৩ সালে তাঁর পরিচালিত রাজা হরিশচন্দ্র ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ইতিহাসে জায়গা করে নেয়। এরপর ‘লঙ্কা দহন’, ‘শ্রীকৃষ্ণ জন্ম’, ‘কালীয় মর্দন’—একের পর এক মাইলফলক তৈরি করেন তিনি। ভারত সরকার তাঁর অবদানকে স্মরণীয় করে রাখতে ১৯৬৯ সালে চালু করে দাদাসাহেব ফালকে পুরস্কার—যা আজও দেশের চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান।
এই বায়োপিক হওয়ার কথা ছিল আমির-হিরানি জুটির তৃতীয় ছবি— ‘থ্রি ইডিয়টস’ আর ‘পিকে’-এর দুর্দান্ত সাফল্যের পর। এই ছবির জন্য ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলসের ভিএফএক্স স্টুডিও প্রাচীন যুগের ‘এআই রিক্রিয়েশন’ বানানো শুরু করে দিয়েছে। আমিরের টিমের এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, লেখক হিন্দুকুশ ও অভিষ্কার ভরদ্বাজ টানা চার বছর ধরে এই চিত্রনাট্য ঘষেমেজে তৈরি করেছেন। এমনকী দাদাসাহেব ফালকের নাতিও এই ছবির পাশে দাঁড়িয়ে বহু অমূল্য স্মৃতি শেয়ার করেছেন।
কিন্তু আপাতত সবই থমকে। দর্শক মহলে তাই প্রশ্ন—আমির-হিরানির তৃতীয় ম্যাজিক কি আদৌ জন্ম নেবে, না কি বায়োপিক হারিয়ে যাবে অন্ধকারে?
অন্যদিকে, এক সাক্ষাৎকারে আমির খোলাখুলি জানিয়েছেন যে তিনি নিজের ছবির সাফল্য বা ব্যর্থতা নিয়ে কোনও দিনই মিথ্যে বলেন না। যদিও স্বীকার করলেন, ইন্ডাস্ট্রির অনেকেই ভুয়ো কর্পোরেট বুকিং কিংবা ফাঁপা প্রচারণার মাধ্যমে সাফল্যের ভ্রান্ত ধারণা তৈরি করতে দ্বিধা করেন না!
সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে আমির বলেন,“আমার ছবির ব্যবসার যে অঙ্কটা আসে, ঠিক সেটাই প্রকাশ্যে দিই। নিজের টিমকে সোজাসাপটা নির্দেশ দিয়ে দিই যেন কোনও ভুল বা মিথ্যে সংখ্যা বাইরে না যায়। ব্যবসায় মিথ্যে বলে কোনও লাভ নেই।”
কর্পোরেট বুকিংয়ের ভাঁওতা নিয়ে সোজাসুজি আলোচনা করেন ‘মিঃ পারফেকশনিস্ট’। সেই সাক্ষাৎকারে যখন প্রশ্নকর্তা ইঙ্গিত দেন যে ইন্ডাস্ট্রির ৯০ শতাংশ প্রযোজক-পরিবেশক কর্পোরেট বুকিং করেন, তখনও কাউকে সরাসরি আক্রমণ করতে চাননি আমির। তবে যুক্তি খাড়া করলেন, “প্রত্যেকের নিজস্ব বাধ্যবাধকতা আছে। মানুষ ভাবে—আমি ছবি বানিয়েছি, ব্যবসা আমার, কেন বলব এটা চলেনি? যদি সবাই ভাবে ছবি হিট হয়েছে, তবে আরও বিনিয়োগ আসবে। কিন্তু এটা খুবই স্বল্পস্থায়ী। জনতাকে এক-দু’বার বোকা বানানো যায়, ইন্ডাস্ট্রিকে নয়। শেষমেশ সবাই আসল সত্যিটা জেনেই যায়।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি