শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর কাজ হারাচ্ছেন সামান্থা! অভিনেত্রীর বন্ধুর 'বিস্ফোরক' মন্তব্যে বিতর্ক তুঙ্গে

Reporter: সংবাদ সংস্থা, মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪৩Soma Majumder

প্রাক্তনকে ভুলে, নতুন সূচনা করেছেন নাগা চৈতন্য। সামান্তার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেছেন নাগার্জুন পুত্র। তবে চর্চায় রয়েই গিয়েছে সামান্থা-নাগা প্রসঙ্গ! এবার শোনা যাচ্ছে, ডিভোর্সের পর নাকি কাজ পাচ্ছেন না সামান্থা।! 

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু একসময়ে একের পর এক হিট ছবির নায়িকা ছিলেন। তবে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর তাঁর কেরিয়ার থমকে গেছে বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি এবিষয়ে অভিনেত্রী ও প্রযোজক লক্ষ্মী মাঞ্চুর মন্তব্য সেই জল্পনা আরও বাড়িয়েছে। ‘দক্ষ: এ ডেডলি কন্সপিরেসি' ছবির প্রচারে এসে লক্ষ্মীর বক্তব্য ছিল, “একজন সুপারস্টারের প্রাক্তন স্ত্রী এই ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। কিন্তু ডিভোর্সের পর যেসব প্রজেক্ট তাঁর হাতে ছিল, সেগুলো ফিরিয়ে নেওয়া হয়েছে। চারপাশের লোকজন নানা কথা বলছে। তিনি এখন ভাল কাজের অপেক্ষায় আছেন। আমি নাম নিতে চাই না।”

আরও পড়ুনঃ হলিউড সুন্দরীকে ৫৩০ কোটির প্রস্তাব বলিউডের! আহত ভিকির রক্ষাকবচ হয়ে কী করলেন অঙ্কিতা, রইল বিনোদন দুনিয়ার হালহকিকত

তিনি কি সামান্থার কথাই বলছেন? সরাসরি এই প্রশ্নের উত্তরে লক্ষ্মী বলেন, “আপনারা হয়তো ভাবছেন আমি সামান্থার কথা বলছি। কিন্তু শুধু একজন নন, একাধিক সুপারস্টারের ডিভোর্স হয়েছে। আমি সবার সঙ্গেই যোগাযোগ রাখি। আমার আসল বক্তব্য হলো একজন পুরুষের জীবনে ডিভোর্স খুব একটা পরিবর্তন আনে না। কিন্তু নারীদের ক্ষেত্রে বিয়ে, সন্তান, সংসারের দায়িত্ব সবই চাপিয়ে দেওয়া হয়। আমাদের কেউ স্বাধীনভাবে বাঁচতে দেয় না, সেই স্বাধীনতার জন্য লড়তে হয় আমাদেরকেই।”

বলিউডে নিজের রাজত্ব তৈরি করেছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সামান্থাকে গোটা ভারত চিনেছে ‘পুষ্পা’ ছবির ‘উ অন্তাওয়া’ গানে তাঁর নাচ দেখার পরে। আরও বেশি করে চিনেছে তাঁর ব্যক্তিগত জীবনের কঠিন সমস্যা পেরিয়ে মূলস্রোতে ফেরার যুদ্ধ জয়ের পরে। ২০১৭ সালে সামান্থা ও নাগা চৈতন্য বিয়ে করেন। চার বছর পর ২০২১ সালে তাঁদের ডিভোর্স হয়। আর বিবাহবিচ্ছেদের পরে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছিলেন সামান্থা রুথ প্রভু। তারপরেই মায়োসাইটিস নামক বিরল রোগ ধরা পড়ে তাঁর। নিজের শরীর ও মনের খেয়াল রাখতে এক বছরের বিরতি নিয়েছিলেন অভিনয় থেকে। 

যদিও লক্ষ্মী মাঞ্চু কোনও নাম নেননি। কিন্কু তাঁর মন্তব্যের পর নেটিজেনরা ধরে নিয়েছেন তিনি সামান্থার কথাই বলেছেন। অনেকে বলছেন, ডিভোর্সের পর থেকে সামান্থার হাতে তেমন বড় প্রজেক্ট আসেনি। আবার অনেকে মনে করছেন, অসুস্থতার কারণে তিনি কাজ থেকে দূরে ছিলেন। এবিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া জানাননি সামান্থা। 

উল্লেখ্য, ২০২৩ সালে সামান্থার 'শকুন্তলা' ও 'খুশি' দুটি ছবি মুক্তি পায়। আগামী দিনে নেটফ্লিক্সেপ 'রক্ত ব্রহ্মাণ্ডঃ দ্যা ব্লাডি কিংডম' নামের একটি ওয়েব সিরিজে তাঁকে দেখা যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া