বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | হ্যান্ডশেক বিতর্কের পর একই মাঠে ভারত-পাকিস্তান, তারপর যা ঘটল

সম্পূর্ণা চক্রবর্তী | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ২৪Sampurna Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: হ্যান্ডশেক বিতর্কের রেশ কাটার আগেই আবার মুখোমুখি ভারত-পাকিস্তান। তবে বাইশ গজের হাড্ডাহাড্ডি লড়াইয়ে নয়। প্র্যাকটিস মাঠে। ম্যাচের পর এই প্রথম মুখোমুখি হল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটাররা। তখনও নিশ্চিত হয়নি এশিয়া কাপে পাকিস্তান খেলা চালিয়ে যাবে কিনা। কিন্তু মঙ্গলবার রাতে দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে হাজির হয় পাকিস্তান দল। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামবে সলমন আঘারা‌। একই সময় সেখানে প্র্যাকটিস করছিল সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল। মাঠে ছড়িয়ে ছিটিয়ে ছিল ভারতীয় ক্রিকেটাররা। 

টিম ইন্ডিয়ার প্র্যাকটিস ছিল সন্ধে ৬টা থেকে। পাকিস্তানের অনুশীলন ছিল ৯টা থেকে। পাকিস্তান দল মাঠে প্রবেশ করার সময় পুরোদমে টিম ইন্ডিয়ার প্র্যাকটিস চলছিল। তখনও সূর্যদের ট্রেনিং শেষ হতে আরও একঘন্টা বাকি ছিল। কিন্তু দুই দলই দূরত্ব বজায় রাখে। একই মাঠের দুই ধারে ভারত-পাক অনুশীলন চললেও একে অপরের চত্বরে পা দেয়নি দুই দলের ক্রিকেটাররা। মাইক হেসন নিজের দলকে নিয়েই ব্যস্ত ছিলেন। গৌতম গম্ভীরও বিপক্ষকে পাত্তা দেয়নি। বুধবার পাকিস্তান যদি সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে দেয়, তাহলে রবিবার আবার ভারত-পাকিস্তান মহারণ। 

আরও পড়ুন:হ্যান্ডশেক কাণ্ডে ইউ টার্ন আইসিসির, হালকা স্বস্তি ফিরল পাক শিবিরে...

ভারত-পাকিস্তান ম্যাচে 'হ্যান্ডশেক কাণ্ড' নিয়ে তোলপাড় বিশ্ব ক্রিকেট। আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের নামে অভিযোগ জানায় পিসিবি। টসের পর দুই অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সলমন আঘার মধ্যে নিয়মমাফিক করমর্দন হয়নি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিঠিতে বলা হয়, 'আইসিসির নিয়োগ করা নিরপেক্ষ ম্যাচ কমিশনার এই আচরণের সমর্থন করেছে। যা ক্রিকেটের নিয়মের বিরুদ্ধে। ম্যাচ রেফারি নিজের দায়িত্ব পালন করতে পারেনি। দুই অধিনায়ক এবং দুই দেশের মধ্যে সম্মান বজায় রাখতে পারেনি। দুই অধিনায়ককে করমর্দন করতে বাধ্য করা উচিত ছিল। এমনকী ম্যাচ রেফারির সিদ্ধান্ত পুরোপুরি বিপরীত ছিল। ম্যাচ অফিসিয়ালদের আইসিসি কোড অফ কন্ডাক্টের দ্বিতীয় ধারা ভঙ্গ করেছে ম্যাচ কমিশনার। ম্যাচের স্পিরিট বজায় রাখা উচিত ছিল। ম্যাচের ওজন, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের কথা মাথায় রেখে, এই আচরণ খেলাকে অসম্মান করেছে।' মহারণের পর তিনদিন কেটে গেলেও হ্যান্ডশেক বিতর্কের রেশ কমছে না। 

আরও পড়ুন: এশিয়া কাপে বিতর্ক আর কমছে না, পাকিস্তান এবার সাংবাদিক বৈঠক বাতিল করল ...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া