শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | জঙ্গিদমনে ভারত-বাংলাদেশের লড়াই, আতঙ্ক-অ্যাকশনে টানটান উত্তেজনা! প্রকাশ্যে ‘রক্তবীজ ২’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার

নিজস্ব সংবাদদাতা | ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৫০Soma Majumder

থ্রিলার ঘরানায় ‘রক্তবীজ’-এর সাফল্য আলোড়ন তুলেছিল বাংলা সিনেমার জগতে। সেই ছবির আগুন ছড়াতে পুজোয় আসছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’। অ্যাকশন থ্রিলারে ভরপুর সিক্যুয়েল ছবিটিকে ঘিরে দর্শকের মধ্যে উন্মাদনা তুঙ্গে। বুধবার প্রকাশ্যে এল ‘রক্তবীজ ২’-এর বহু প্রতীক্ষিত ট্রেলার।

এর আগে উইন্ডোজ প্রোডাকশনের ছবিটির একাধিক ঝলক সামনে এসেছে। আর প্রতিবারই সিনেপ্রেমীদের জন্য ছিল নতুন চমক।  প্রত্যাশিতভাবে ‘রক্তবীজ ২’-এর ট্রেলারেও বজায় রয়েছে টানটান উত্তেজনা। ভারত-বাংলাদেশের বর্তমান সম্পর্ক, সন্ত্রাস দমনে দুই দেশের তৎপরতা, রাজনৈতিক প্রেক্ষাপট আগাগোড়া নজর কেড়েছে সকলের। 

আরও পড়ুনঃ পুজোয় ছবিমুক্তি ঘিরে কুণাল-রানার তরজা তুঙ্গে! টালমাটাল টলিউডে মুষলপর্ব থামবে কবে? আদৌ কাটবে জট?

ট্রেলারে দেখা যায়, অপরাধী মুনিরকে খুঁজতে মরিয়া 'পঙ্কজ সিংহ' ওরফে আবির। 'স্যার'-এর কাঁধে কাঁধ মিলিয়ে তৎপর 'সংযুক্তা'ও। 'রক্তবীজ'-এর মতো এবারও দাপুটে পুলিশ কর্তা চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী। তবে এবার দর্শকের বাড়তি পাওনা আবির-মিমিরের রোম্যান্স। আলাদা জায়গা করে নিয়েছে অঙ্কুশ-কৌশানি জুটিও।
 ট্রেলারে খলনায়কের চরিত্রে নজর কেড়েছেন অঙ্কুশ। তাঁকে বলতে শোনা যায়, 'সব নেতারা খুনি। আমার দেশের নেতা নিজের স্বার্থে নিরপরাধদের মারে...'। ষড়যন্ত্রের রহস্য ভেদ করে আবির ও অঙ্কুশের লড়াই রীতিমতো চোখের পলক পড়তে দেয় না দর্শকদের। এরইসঙ্গে ছবিতে সমুদ্র সৈকতে মিমির বিকিনি লুক দেখে আরও একবার নড়েচড়ে বসতেই হয়। 

আরও পড়ুনঃ “কাপুরুষ ছাড়া কেউ পিছন থেকে ছুরি মারে না!” বিস্ফোরক শিবপ্রসাদ! পুজোর সময় হল পাওয়া নিয়ে কাকে বিঁধলেন পরিচালক?

‘রক্তবীজ-২’-ছবির জমকালো টিজারে যেমন রয়েছেন তাবড় তাবড় তারকা, তেমনই রয়েছে গুলি-বোমা-বন্দুক। ট্রেলার দেখে বুঝতে অসুবিধা হয় না, প্রথম ছবির কাহিনি অনুসরণ করেই এগোবে এই ছবির গল্প। ‘রক্তবীজ’ ছবির গল্পে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখেছিল দর্শক। এবারও রয়েছে তাঁর দাপুটে, উজ্জ্বল উপস্থিতি। শেখ হাসিনার আদলে নির্মিত  সুলতানা রহমান চরিত্রে সীমা বিশ্বাস বরাবরের মতোই অনবদ্য। 

আগের ছবির মতো এবারও ‘রক্তবীজ ২’ মুক্তি পাবে দুর্গাপুজো ২০২৫-এ। ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে নন্দিতা-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি। রক্তবীজ-এর মতো তার সিক্যুয়েলও যে নিরাশ করবে না তা ছবিরও ট্রলারেই আভাস মিলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া