বুধবার ০৮ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

খেলা | East Bengal: 'রোগ’‌ সারিয়ে আবার জয় ইস্টবেঙ্গলের

Riya Patra | ১৪ জানুয়ারী ২০২৪ ২২ : ৫৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ইস্টবেঙ্গল ২ (হিজাজি, সিভেরিও) - শ্রীনিধি ১ (উইলিয়াম, পেনাল্টি)। সুপার কাপে গ্রুপ পর্বের টানা দু’‌ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। রবিবার শ্রীনিধি এফসি–কে ইস্টবেঙ্গল হারাল ২–১ গোলে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করলেন হিজাজি মাহের এবং সিভেরিও। শেষ মুহূর্তে শ্রীনিধির হয়ে ব্যবধান কমান উইলিয়াম। রবিবারের পরে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের পয়েন্ট এবং গোল পার্থক্য সমান। তবে বেশি গোল দেওয়ার সুবাদে ইস্টবেঙ্গল গ্রুপের শীর্ষে। অর্থাৎ বড় ম্যাচে ড্র করলেই তারা সেমিফাইনালে চলে যাবে। কিন্তু মোহনবাগানকে জিততেই হবে। হায়দরাবাদের বিরুদ্ধে রক্ষণ নড়বড়ে থাকলেও, শ্রীনিধি ম্যাচে সেই সমস্যা দেখা গেল না। বেশ পরিচ্ছন্ন ফুটবল উপহার দিল লাল–হলুদ।

মাঠে নামার আগেই মোহনবাগান–হায়দরাবাদ ম্যাচের ফল জেনে গিয়েছিলেন কার্লেস কুয়াদ্রাত। বুঝেই গিয়েছিলেন বড় ম্যাচে সুবিধাজনক জায়গায় থেকে নামতে হলে, শ্রীনিধিকে হারাতেই হবে। সঙ্গে খেয়াল রাখতে হবে গোলপার্থক্য। তাই শুরু থেকেই আক্রমণাত্মক ছকেই মাঠে নামেন কার্লেস। প্রথম একাদশে একসঙ্গে ছয় বিদেশি। ক্লেইটনের সঙ্গে আক্রমণভাগে সিভেরিও। টানা খেলে যাওয়া সৌভিকের জায়গায় অজয় ছেত্রি। দুই স্টপার পার্ডো এবং হিজাজি।
প্রথমার্ধের একটা সিংহভাগ সময় ইস্টবেঙ্গল একাধিপত্য নিয়ে খেলে গেল। এই মরশুমের শুরু থেকেই সেটপিসে বৈচিত্র আনার চেষ্টা করেছেন কার্লেস কুয়াদ্রাত। তবে তাঁর দল যে তা ম্যাচে দারুণভাবে প্রয়োগ করতে পেরেছে তা নয়। তবে এদিন ইস্টবেঙ্গলের প্রথম গোল এল বুদ্ধিদীপ্ত ফ্রিকিকে। ছোট ফ্রিকিক থেকে বল পেয়ে মাপা সেন্টার নিশু কুমারের। হিজাজি মাহের যেন জানতেন বল তাঁর কাছেই আসবে। দীর্ঘকায় ডিফেন্ডারের জোরালো হেড জালে জড়িয়ে গেল। ইনসিওরেন্স গোল এল ৩২ মিনিটে। গোল করলেন, বিদায়ের দরজায় দাঁড়িয়ে থাকা সিভেরিও। তাঁর পরিবর্ত ইয়াগো ফালকে দ্রুত দলে যোগ দেবেন। সেক্ষেত্রে সুপার কাপের পর আর তাঁকে ইস্টবেঙ্গল জার্সিতে দেখা যাবে না। সেই সিভেরিও এদিন বক্সের অনেকটা দূর থেকে গোল করলেন। ক্লেইটনের হেড ধরে সিভেরিওর শট শ্রীনিধির এক ফুটবলারের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৪৩ মিনিটে শ্রীনিধির ডেভিড ক্যাসানেডার হেড জালে জড়ালেও তা অফসাইডের জন্য বাতিল হয়। যদিও এই সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিবাদ জানায় শ্রীনিধি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের জন্য ঝাঁপায় শ্রীনিধি। তবে গত ম্যাচের থেকে একটা বড় পার্থক্য লক্ষ করা যায় রবিবার ইস্টবেঙ্গলের খেলায়। হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে ইস্টবেঙ্গল রক্ষণের যে সমস্যা ভীষণভাবে চোখে পড়েছিল সেই রোগ শেষ কয়েক দিনে অনেকটাই সারিয়ে ফেলেছেন কার্লেস কুয়াদ্রাত। আইএসএলের শেষ কয়েকটা ম্যাচের মতো এদিন আবার ইস্টবেঙ্গল রক্ষণকে অনবদ্য নেতৃত্ব দিলেন ‘‌নিখুঁত’‌ হিজাজি। দুরন্ত ফুটবল খেলে, গোল করে তিনিই ম্যাচের সেরা। ইস্টবেঙ্গল তৃতীয় গোলের যথেষ্ট সুযোগ পেয়েছিল। ৮৭ মিনিটে প্রায় গোল পেয়েই যাচ্ছিল তারা। বাধা হয়ে দাঁড়ান শ্রীনিধি গোলরক্ষক আরিয়ান এবং পোস্ট। প্রথমে ক্লেইটনের ফ্রিকিক এবং ফিরতি বলে নন্দকুমারের দুরন্ত শট বাঁচিয়ে দেন আরিয়ান। ফলো আপে হিজাজির শরীর ছুড়ে করা হেড পোস্টে লেগে ফিরে আসে। ৯০ মিনিটের মাথায় অজয় ছেত্রির ভুলে পেনাল্টি পায় শ্রীনিধি। ব্যবধান কমান উইলিয়াম। নষ্ট হয় ইস্টবেঙ্গলের ক্লিনশিট। যদিও শেষ পর্যন্ত জিতেই মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।
ইস্টবেঙ্গল : গিল, রাকিপ, পার্ডো, হিজাজি, নিশু, সল, অজয়, নন্দকুমার, বোরহা (বিষ্ণু), সিভারিও (সৌভিক), ক্লেইটন।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া