শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ০১Rahul Majumder
বলিউডের সবচেয়ে জনপ্রিয় ও বিতর্কিত টক শোগুলোর মধ্যে অন্যতম কফি উইথ করণ। করণ জোহরের সঞ্চালনা আর তাঁর সামনে কফি-কাউচে বসে তারকাদের খোলামেলা আড্ডা মিলেই এই শো জমে ওঠে প্রতি মরশুমেই। ২০০৪ সালে প্রথম শুরু হয়েছিল এই শো, আর গত ২১ বছরে আটটি মরসুমে দর্শক পেয়েছেন একের পর এক তারকার মশলাদার স্বীকারোক্তি থেকে ঝাঁঝালো মন্তব্য।
ঠিক এমনই এক মজাদার মুহূর্ত ঘটেছিল এই শো-এর দ্বিতীয় সিজনে, যখন একসঙ্গে অতিথি হয়ে এসেছিলেন হৃতিক রোশন আর প্রিয়ঙ্কা চোপড়া। ব়্যাপিড ফায়ার রাউন্ডে হৃতিককে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন করণ—“আমির না কি সলমন— কোন অভিনেতার সঙ্গে কাজ করতে চাইবে বেশি আগ্রহী হবে তুমি?” হৃতিকের উত্তর শুনে সবার মুখ হাঁ হয়ে যায়। কারণ এক নিঃশ্বাসে তাঁর জবাব ছিল— “দু’জনের উচ্চতাই তো সমান …তাই যে-কোনও একজনের সঙ্গেই কাজ করলেই হয়।”
এই খোঁচা শুনে করণ জোহরের চোখ কপালে, কিন্তু প্রিয়ঙ্কা তখন হেসে লুটোপুটি। দর্শকরাও মেতে ওঠেন হৃতিকের সেই বুদ্ধিদীপ্ত খুনসুটিতে।
হৃতিক যখন ২০০০ সালে ‘কহো না… প্যায়ার হ্যায়’ দিয়ে বলিউডে ঝড় তোলেন, ততদিনে সলমন খান আর আমির খান দেশের অন্যতম বড় ও জনপ্রিয় তারকা। সলমন তাঁর কেরিয়ার শুরু করেছিলেন ‘বিবি হো তো অ্যায়সি’-তে সাপোর্টিং রোলে, এরপর ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ তাঁকে রাতারাতি তারকা বানায়। আমিরের যাত্রা আরও আগের—শৈশবে ‘ইয়াদোঁ কি বারাত’-এ কাজ, তারপর ‘কয়ামত সে কয়ামত তক’ ছবিতে নায়ক হিসেবেই তাঁর প্রথম সাফল্য। তিনজনই তাঁদের ডেবিউ ছবির মাধ্যমে এক লাফে পৌঁছে যান তারকাখ্যাতির শিখরে।
হৃতিক রোশন সম্প্রতি ‘ওয়ার ২’-এ দেখা দিয়েছেন, যেখানে প্রথমবার বলিউডে পা রেখেছেন জুনিয়র এনটিআর। ছবিটি বিশ্বব্যাপী ৩৬৪ কোটিরও বেশি আয় করেছে। এখন তিনি নিজের ডিরেক্টরস চেয়ারে বসতে চলেছেন—‘কৃষ ৪’ তাঁর পরিচালনায় আসছে। সলমন খান ব্যস্ত ‘ব্যাটল অফ গালওয়ান’-এর শুটিংয়ে, পরিচালক অপূর্ব লাখিয়ার ছবিটি তৈরি হচ্ছে ২০২০ সালের ভারত-চিন গালওয়ান সংঘর্ষের পটভূমিতে। আমির খান এদিকে অপেক্ষা করছেন তাঁর প্রযোজনায় তৈরি রোমান্টিক ড্রামা ‘মেরে রহো’ মুক্তির। এই ছবিতে অভিনয় করছেন জুনেইদ খান আর সাই পল্লবী। ডিসেম্বরের ১২ তারিখ মুক্তি পাবে ছবিটি।
একদিকে সুপারস্টারদের ভবিষ্যৎ প্রকল্প, অন্যদিকে কফি উইথ করণের সেই খুনসুটি—সব মিলিয়ে এখনও পর্যন্ত বলিউডের আড্ডার টেবিলে হৃতিকের সেই ‘উচ্চতার খোঁচা’ আলোচনার অন্যতম ঝলমলে মুহূর্ত হয়ে রইল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি