শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ১৬Rahul Majumder
এবার বিপাকে বলিউডের ‘মসিহা’ সোনু সুদ। পর্দায় যতই তিনি হিরো হয়ে উঠুন না কেন, দিল্লির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর ঘেরাটোপে হাজিরা দিতে হবে তাঁকে। অবৈধ অনলাইন বেটিং অ্যাপ ‘১xবেট’ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পড়েছে এই অভিনেতার। আগামী ২৪ সেপ্টেম্বর সোজা দিল্লির সদর দফতরে তাঁকে হাজিরা দিতে সমন পাঠিয়েছে লব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে অভিযোগ, এই সমস্ত অ্যাপের হয়ে প্রচার করেছেন এবং সেখান থেকে আর্থিক সুবিধা নিয়েছেন।
তবে একা নন সোনু। এই কেলেঙ্কারির জাল ছড়িয়েছে বলিউড থেকে ক্রিকেট জগৎ—সবখানেই। ইতিমধ্যেই নাম উঠেছে অভিনেত্রী উর্বশী রাউটেলা, প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং, যুবরাজ সিং এবং সুরেশ রায়নার মতো তারকাদেরও। তদন্তকারীরা জানাচ্ছেন, এই সব জনপ্রিয় মুখকে ব্যবহার করে ছদ্মবেশে প্রচার চালাত বেটিং কোম্পানি।
ইডি সূত্রে খবর, এই সমস্ত বেটিং প্ল্যাটফর্ম আসল নাম না ব্যবহার করে চালাত প্রচার। বিজ্ঞাপনে দেখা যেত ‘১xবেট’ বা ‘১xবেট স্পোর্টিং লাইনস’-এর মতো নাম। বিজ্ঞাপনের ভেতরে থাকত একটি QR কোড—যেটিতে ক্লিক করলেই ব্যবহারকারীরা পৌঁছে যেতেন সরাসরি বেটিং সাইটে। ভারতীয় আইনে যেখানে অনলাইন বেটিং সম্পূর্ণ বেআইনি, সেখানে এমন প্রকাশ্য জুয়া খেলাই এখন সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে কর্তৃপক্ষের কাছে।
ইডি-র এক শীর্ষ আধিকারিক এক সাক্ষাৎকারে বলেছেন, “এই বিজ্ঞাপনগুলিতে তারকাদের মুখ ব্যবহার করা হচ্ছে, আর সাধারণ মানুষ তা দেখে সেখানে ঢুকে পড়ছে। এতে আইন ভাঙা হচ্ছে প্রকাশ্যেই।” অর্থাৎ, কেবল সংস্থাই নয়—প্রচারের অংশীদার সেলেব্রিটিরাও তদন্তের মুখে।
একসময় ‘মদা গজা রাজা’-র মতো কমেডি ছবিতে অভিনয় করে দর্শক মাতিয়েছেন সোনু। পরিচালকের আসনেও বসেছেন—নিজের ডেবিউ ফিল্ম ‘ফতেহ’তে জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। সিনেমার ভেতরে একের পর এক নায়কোচিত চরিত্রে দেখা গেলেও, এখন বাস্তবে তাঁকে মোকাবিলা করতে হচ্ছে কঠিন প্রশ্নোত্তর।তাঁর বলিউড যাত্রা শুরু হয়েছিল ১৯৯৯ সালে, তামিল ছবি ‘কল্লঝগর’ দিয়ে। দীর্ঘ দুই দশকের কেরিয়ার তাঁকে বানিয়েছে প্যান-ইন্ডিয়া স্টার। কিন্তু এবার তাঁর নাম উচ্চারিত হচ্ছে এক ভয়ংকর জুয়াখেলা কেলেঙ্কারির সঙ্গে।
বর্তমানে ইডি ক্রমশ তদন্তের জাল বিস্তার করছে। একদিকে যেমন সোনু-উর্বশী-সহ বলিউড তারকারা আছেন, অন্যদিকে হরভজন, যুবরাজ, রায়নার মতো প্রাক্তন ক্রিকেট তারকারাও আসছেন প্রশ্নের মুখে। তাদের সবাইকে শিগগিরই তলব করা হতে পারে।
বলিউডের ঝলমলে দুনিয়া আর ক্রিকেটের উন্মাদনা—দুটিকেই অস্ত্র করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বেআইনি বেটিং চক্র। আর সেই টাকার আঁচ এসে লাগছে তারকাদের গায়ে।
প্রশ্ন একটাই—সোনু সুদ কি শুধুই নাম ব্যবহার হওয়ার শিকার? নাকি তিনি নিজেও জানতেন এই চক্রের গভীরতা? উত্তর দেবে ইডির জেরা। কিন্তু আপাতত বলিউডে শোরগোল, আর দর্শকের চোখ আটকে আছে এই বহুল আলোচিত জুয়াখেলার কাহিনিতে।
সম্প্রতি, বেআইনি বেটিং অ্যাপ-কাণ্ডে দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোমবার সকালে কেন্দ্রীয় সংস্থার দফতরে পৌঁছে যান তিনি। সঙ্গে ছিলেন মিমির আইনজীবী। কাগজপত্রও নিয়ে গিয়েছিলেন যাদবপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ। ইডি দফতরে প্রবেশের মুখে সাংবাদিকদের সামনে তেমন কোনও মন্তব্য করতে চাননি তিনি। তবে বেরিয়ে এসে কথা বলবেন বলে গিয়েছেন।মিমি-সহ বেশ কয়েক জনকে বেআইনি অনলাইন বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় তলব করেছে ইডি। মিমি-সহ একাধিক তারকার বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এই সমস্ত অ্যাপের হয়ে প্রচার করেছেন এবং সেখান থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। সে বিষয়েই জিজ্ঞাসাবাদ করতে কেন্দ্রীয় সংস্থা একের এক তারকাকে তলব করছে। গত ৪ সেপ্টেম্বর ইডি দফতরে একই মামলায় হাজিরা দেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার শিখর। বহুক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি