শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Farah Khan compares Baba Ramdev to Salman Khan in her cooking vlog

বিনোদন | সলমন খানের সঙ্গে কোন বিষয়ে বাবা রামদেবের ভীষণ মিল? ফারহা খানের জবাবে সায় খোদ যোগগুরুর!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ০৭Rahul Majumder

বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার ও পরিচালক ফারাহ খান আজকাল ইউটিউবে একেবারে জমিয়ে কাঁপাচ্ছেন তাঁর রাঁধুনি দিলীপের সঙ্গে রান্নার ভ্লগ দিয়ে। আর সেই ভ্লগের নতুন এপিসোডে দেখা গেল একেবারে ভিন্ন স্বাদের অতিথি—যোগগুরু বাবা রামদেব! হারিদ্বারে তাঁর স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ফারাহ আর তাঁর সহকারী দিলীপ দর্শকদের ঘুরিয়ে দেখালেন প্রতিটি কোণ। তবে আসল মজা জমল তাঁদের আড্ডায়।

 

ভ্লগে বাবা রামদেব বলছিলেন, “ অন্যদের থাকার জন্য প্রাসাদ বানিয়েছি আমি, আর নিজে থাকার জন্য বানিয়েছি ঝুপড়ি।” কথাটা শেষ হতে না হতেই ফারাহ দারুণ এক টিপ্পনি কেটে দিলেন—“আরে, আপনি তো একেবারে সলমন খানের মতো! ও-ও তো এক কামরার ফ্ল্যাটে থাকে, কিন্তু বাকিদের জন্য বানিয়েছে রাজপ্রাসাদ।” কথা শেষ হতে‌না হতেই চারদিক ফেটে পড়ল হাসিতে। রামদেব নিজেও হেসে মেনে নিলেন সলমনের সঙ্গে নিজের এই তুলনা।

 

কিন্তু এখানেই থামেননি ফারাহ। খানিক পর হালকা মেজাজে আবার প্রশ্ন ছুড়ে দিলেন, “আপনি তো দারুণ সুপুরুষ, কখনও বলিউডে চেষ্টা করেছেন?” যোগগুরু সঙ্গে সঙ্গেই হাত জোড় করে বলে উঠলেন—“আরেহ! রাম রাম! আমি তো আপনার জন্যই পুরো সাম্রাজ্য ফেলে রেখেছি।”


এই খুনসুটি আর মজার কথোপকথনই ফারাহর ভ্লগকে নতুন মাত্রা দিয়েছে। সাধারণত খাবার আর রেসিপি নিয়েই আলোচনার ঝলক দেখা যায় এই চ্যানেলে। কিন্তু এবার যোগগুরু–বলিউডের আড্ডা, হাসিঠাট্টা আর অদ্ভুত মিল খুঁজে পাওয়ার খেলা ভ্লগটিকে করে তুলেছে দ্বিগুণ আকর্ষণীয়।

সত্যি বলতে কী, ফারাহ খানের এই ভ্লগ এবার শুধু রান্নার জন্য নয়, বরং মজার খুনসুটি আর সেলিব্রিটি–যোগের টক্করে জমে উঠেছে বহুগুণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া