শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৯ : ২১Rahul Majumder
পরিচালক-অভিনেতা অনুরাগ কাশ্যপ এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘নিশানচি’-র প্রচারে। তবে এই প্রচারের মাঝেই উঠে এল এক ঝকঝকে আড্ডা—যেখানে শাহরুখ খানের ফোনকল, আলিয়া ভাটের সাহসী যাত্রা এবং বিরাট কোহলির বায়োপিক নিয়ে নিজস্ব ছন্দে মুখ খুললেন তিনি।
প্রশ্ন উঠেছিল—তিনি কি কখনও বিরাট কোহলির বায়োপিক বানাতে চান? অনুরাগ সোজাসাপটা বললেন, “আমি জানি না এটা করব কি না। কারণ ও তো ইতিমধ্যেই কোটি কোটি মানুষের, বাচ্চাদের নায়ক। বায়োপিক বানালে আমি চাইব কোনও কঠিন বিষয় বা জটিল জীবন বেছে নিতে। তবে কোহলি অসাধারণ মানুষ, খুবই আবেগপ্রবণ, সত্যিকারের মানুষ। ওকে আমি চিনি, ভীষণ সৎ একজন মানুষ।”
শাহরুখের স্নেহ, বাৎসল্য নিয়েও মুখ খুললেন অনুরাগ।
একই সাক্ষাৎকারে অনুরাগ জানালেন, শাহরুখ খান নাকি বরাবরই তাঁর কাজকে কদর করেছেন। মাঝে মাঝেই নিজে ফোন করে তাঁর কাজের তারিফ করেন 'কিং খান'। অনুরাগের কথায়, “ আমার কোনও কাজ যখন শাহরুখের পছন্দ হয়, আমি ফোন পাই। ‘স্যাক্রেড গেমস’ আর ‘একে বনাম একে’-র পর আমাকে ফোন করেছিলেন উনি।”
আলিয়ার সাহসিকতাকে কুর্নিশ জানালেন 'গ্যাংস অফ ওয়াসেপুর'-এর পরিচালক।
আলিয়া ভাট নিয়েও কাশ্যপের প্রশংসা ঝড়ল। তাঁর মতে, বিয়ে আর মাতৃত্বের পরও দাপিয়ে অভিনয় চালিয়ে গিয়ে আলিয়ে ভেঙে দিয়েছেন বলিউডের দীর্ঘদিনের 'অভিশাপ'। “ আলিয়ার মনোভাবটাই এমন, গোল্লায় যাক্ এসব নিয়ম! ’ নিজের শর্তে জীবন কাটাচ্ছে সে, চুটিয়ে অভিনয় করছে। এতে আরও অনেকে সাহস পেয়েছে। কেন বিয়ে বা মাতৃত্ব একজন অভিনেত্রীর কেরিয়ারকে থামাবে? আলিয়া সেই দেওয়াল ভেঙে দিয়েছে। ও অসাধারণ অভিনেত্রী। ওকে কুর্নিশ।”
নিজের নতুন ছবি ‘নিশানচি’ নিয়েও সমান উচ্ছ্বসিত অনুরাগ। তাঁর নতুন ছবি ‘নিশানচি’ মুক্তি পাচ্ছে ১৯ সেপ্টেম্বর। এই ছবির হাত ধরে বলিউডে অভিষেক ঘটছে ঐশ্বর্য ঠাকরের, সঙ্গে থাকছেন বেদিকা পিন্টো, মোনিকা পানওয়ার, মহম্মদ জিশান আয়ুব ও কুমুদ মিশ্রর মতো শক্তিশালী শিল্পীরা।
অর্থাৎ, নতুন ছবির প্রচারের মাঝে অনুরাগ কাশ্যপ একেবারে খোলাখুলি বললেন তাঁর মন কথা—যেখানে ক্রিকেট, বলিউড আর জীবনের বাস্তব লড়াই একসঙ্গে মিলেমিশে গেল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি