শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মাত্র ২৫ শতাংশ লিভার নিয়ে বেঁচে আছেন অমিতাভ, সঙ্গে যক্ষ্মার লড়াই! সুস্থ থাকতে কোন নিয়ম মেনে ৮২-তে ক্লান্তিহীন বিগ বি?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২২ : ৪৯Soma Majumder

বয়সের ভার হোক কিংবা অসুস্থতা, কোনও কিছুই তাঁকে দমিয়ে রাখতে পারেনি। ৮২ বছর বয়সেও পুরোদমে চলছে অভিনয়, সঞ্চালনার কাজ। গুরুতর অসুখকে জয় করে আজও একইরকমভাবে অনুরাগীদের মন জয় করে চলেছেন অমিতাভ বচ্চন। তাঁর জীবনকথা অগুনতি মানুষের কাছে অনুপ্রেরণা।


বলিউডের শাহেনশাহ সম্প্রতি এক অনুষ্ঠানে তাঁর শারীরিক সমস্যার অজানা অধ্যায় তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন, একসময় হেপাটাইটিস বি তাঁর লিভারের প্রায় ৭৫ শতাংশ নষ্ট করে দিয়েছিল। শুধু তাই নয়, টিউবারকুলোসিস (টিবি)-র মতো কঠিন অসুখের সঙ্গেও তাঁকে লড়াই করতে হয়েছিল।

আরও পড়ুনঃ নেহালের অভিযোগে ‘বিগ বস ১৯’-এ বিস্ফোরক আমাল! অনু মালিকের ‘মি টু’ বিতর্ক টেনে পরিবারের কোন গোপন কীর্তি ফাঁস করলেন?

১৯৮২ সালে কুলি ছবির শুটিংয়ের সময় গুরুতর দুর্ঘটনায় আহত হন অমিতাভ। তাঁর জীবন বাঁচাতে রক্তের প্রয়োজন হলে প্রায় ২০০ জন স্বেচ্ছাসেবী এগিয়ে আসেন। তবে তাঁদের মধ্যে একজনের রক্তে ছিল হেপাটাইটিস বি ভাইরাস। তখন বিষয়টি ধরা না পড়লেও, সেই ভাইরাস ধীরে ধীরে তাঁর শরীরে ছড়িয়ে পড়ে।


২০০৫ সালে ‘বিগ বি’র এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় চমকে ওঠেন চিকিৎসকেরা। জানা যায়, ভাইরাসের কারণে তাঁর লিভারের ৭৫ শতাংশই নষ্ট হয়ে গেছে। কার্যত মাত্র ২৫ শতাংশ সুস্থ লিভার নিয়েই তিনি আজও কাজ চালিয়ে যাচ্ছেন। বচ্চনের কথায়, “সময়ে সময়ে স্বাস্থ্য পরীক্ষা করানো খুব জরুরি। অবহেলা করলে বিপদ হতে পারে।”


অমিতাভ আরও জানান, ২০০০ সালে তাঁর মেরুদণ্ডে টিবি ধরা পড়ে। সে সময় প্রচণ্ড ব্যথায় তিনি ঠিকমতো বসতে বা শুতে পারতেন না। কাজ চালানোর জন্য প্রতিদিন তাঁকে ৮-১০টি ব্যথানাশক ওষুধ খেতে হত। দীর্ঘ এক বছরের চিকিৎসার পর তিনি সুস্থ হন।যদিও সুস্থতার জন্য তিনি জীবনযাপন বদল এনেছেন। আমিষের পরিবর্তে বর্তমানে অমিতাভ নিরামিষ খাবারই বেশি। সঙ্গে মদ্যপান, ধূমপানও তিনি পুরোপুরি ত্যাগ করেছেন।  


প্রসঙ্গত, অমিতাভকে পরবর্তীতে ঋভু দাশগুপ্তের ‘সেকশন ৮৪’-এ দেখা যাবে, যেখানে তাঁর সঙ্গে অভিনয় করবেন ডায়ানা পেন্টি, নিমরত কৌর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবিটি মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। এছাড়াও, অভিনেতাকে নাগ অশ্বিনের সায়েন্স ফিকশন-অ্যাকশন 'কল্কি ২৮৯৮ এড'-এর সিক্যুয়েলে আবারও পর্দায় অশ্বত্থামার ভূমিকায় দেখবে দর্শক। তাঁকে সঙ্গ দেবেন প্রভাস , কমল হাসান এবং দীপিকা পাড়ুকোন। সিক্যুয়েলের নির্মাণ কাজ এই বছরের ডিসেম্বরে শুরু হবে বলে খবর। 

অন্যদিকে, জনপ্রিয় হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর রিমেকেও থাকবেন অমিতাভ। ২০১৫ সালের হলিউডের ‘অ্যান হ্যাথাওয়ে’ এবং ‘রবার্ট ডি নিরো’ অভিনীত ছবিটির উপর ভিত্তি করে তৈরি, ২০২০ সালে দীপিকার কেএ প্রোডাকশনস এর স্বত্ব অর্জনের পর থেকে একাধিক ধাক্কার সম্মুখীন হয়েছে। প্রাথমিকভাবে রবার্ট ডি নিরো অভিনীত চরিত্রে ঋষি কপুরের করার কথা ছিল। তাঁর মৃত্যুর পর সেই জুতোয় পা গলাবেন বিগ বি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া