শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | নেহালের অভিযোগে ‘বিগ বস ১৯’-এ বিস্ফোরক আমাল! অনু মালিকের ‘মি টু’ বিতর্ক টেনে পরিবারের কোন গোপন কীর্তি ফাঁস করলেন?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: নিজস্ব সংবাদদাতা ১৫ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৫৩Soma Majumder


প্রথম থেকেই বিতর্কে ঘেরা রিয়্যালিটি শো 'বিগ বস ১৯'। সাম্প্রতিক এক পর্বে প্রতিযোগী নেহাল চুদাসামা ঘরের আরেক প্রতিযোগী আমাল মালিকের বিরুদ্ধে এক চাঞ্চল্যকর দাবি করে বসেন। নেহার অভিযোগ, একটি টাস্ক চলাকালীন আমাল তাঁকে নাকি 'আপত্তিকরভাবে স্পর্শ' করেছেন! তাঁর এই মন্তব্যের পরই ‘বিগ বস’-এর অন্দরে উত্তেজনা তৈরি হয়। ঘটনার রেশ ধরে ‘উইকএন্ড কা বার’ পর্বে তৈরি হয় এক নাটকীয় পরিস্থিতি। সঞ্চালক ফারাহ খান বিষয়টি নিয়ে আমালকে সরাসরি প্রশ্ন করলে আবেগপ্রবণ হয়ে পড়েন জনপ্রিয় সঙ্গীত পরিচালক-গায়ক। ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, পরিবারের বিতর্কিত অধ্যায় থেকে তিনি নিজেকে দূরে রেখেছিলেন এবং আজও সেই অবস্থানেই আছেন।

 

ফারাহ সামনে চোখের জল ধরে রাখতে পারেননি আমাল। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে তিনি মর্মাহত, তবে এই প্রসঙ্গে একটি ব্যক্তিগত গল্প শেয়ার করতে চান। যদিও শো-এর সম্প্রচারে নাম প্রকাশ করা হয়নি। তবে দর্শকদের কাছে স্পষ্ট হয়ে যায় যে তিনি তাঁর কাকা তথা সংগীত পরিচালক অনু মল্লিকের ‘মি টু’ বিতর্কের কথা বলছেন। আমালের কথায়,  “যখন ওই অভিযোগ ওঠে, তখন আমাকে পরিবারের পক্ষ থেকে পাশে দাঁড়াতে বলা হয়েছিল। কিন্তু আমি সাফ জানিয়েছিলাম, আমি সমর্থন করব না। কারণ আমি বিশ্বাস করি, আগুন ছাড়া ধোঁয়া ওঠে না।” এভাবে তিনি ইঙ্গিত দেন যে অন্যায়ের সঙ্গে আপস করা তাঁর পক্ষে সম্ভব নয়, এমনকী তা যদি নিজের পরিবারের কারও বিরুদ্ধেও হয়।


আমালের আবেগঘন বক্তব্য শোনার পর নেহাল জানান, তাঁর প্রতিক্রিয়া আসলে অতীতের মানসিক আঘাতের ফল। জীবনের এক সময়ে তিনি অনুপযুক্ত অভিজ্ঞতার শিকার হয়েছিলেন। সেই আঘাতই তাঁকে অতিরিক্ত সংবেদনশীল করে তোলে, যার কারণে তিনি হঠাৎই আমালের বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন। পরে অবশ্য নেহা স্পষ্ট করেন, আমালের উদ্দেশ্য নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই।

আরও পড়ুনঃ দেশের কোন জনপ্রিয় সুপারমডেল ইচ্ছামতো ‘ব্যবহৃত’ করেছিলেন বরুণ ধাওয়ানকে? গোপন অধ্যায় প্রকাশ্যে এই প্রথমবার খুললেন বলি-তারকা!

এই ঘটনা সম্প্রচারের পর থেকেই দর্শক ও নেটাগরিকদের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়। অনেকেই আমালের সততা ও খোলাখুলি বক্তব্যের প্রশংসা করেন। অন্যদিকে, নেহালের কষ্ট ও অতীতের মানসিক আঘাতের দিকটিও সমবেদনা কুড়িয়েছে। সব মিলিয়ে এই পর্বে একদিকে প্রতিযোগীদের সম্পর্কের টানাপোড়েন কমেছে, অন্যদিকে ‘মি টু’ বিতর্ক নতুন করে আলোচনায় এসেছে।

প্রসঙ্গত,  ২০১৮ সালে মি টু আন্দোলনের সময় গায়িকা সোনা মহাপাত্র, শ্বেতা পণ্ডিত-সহ একাধিক মহিলা শিল্পী অনু মালিকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এর জেরে ‘ইন্ডিয়ান আইডল’ রিয়্যালিটি শো থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল। যদিও অনু মালিক শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে এসেছেন। সেসময়েই কাকার বিরুদ্ধে মুখ খুলেছিলেন ভাইপো আমাল মালিক। বিগ বস-এর ঘরে সেই প্রসঙ্গে ফের চর্চা শুরু হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া