শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Jitu Kamal funny courtroom drama against his niece over makeup mishap goes viral

বিনোদন | ‘রক্তারক্তি’ কাণ্ড! আইনি লড়াইয়ের ঘোষণা জিতুর! কার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা অভিনেতার??

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: অর্পিতা দাস ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৪৮Rahul Majumder

বাস্তবে শান্তিপ্রিয় মানুষ অভিনেতা জিতু কমল। কিন্তু এ বার তিনি বাধ্য হয়েই নাকি আইনের সাহায্য নিতে চলেছেন! তবে সবটাই অবশ্য মজার ছলে। সামাজিক মাধ্যমে নিজেই ফাঁস করলেন অভিনেতা, ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারার অধীনের আওতায় কেস করছেন তিনি। আর এই বিশেষ অভিযুক্ত আর কেউ নন—জিতুর আদরের ভাইজি!

তবে ঘটনাটা একেবারেই সিনেমার গল্প  নয়—পুরোটাই ভালবাসা মাখানো মজার গল্প। না, কোনও পরিচালক বা প্রযোজক নন। অভিযুক্ত আসলে তাঁর নিজের ভাইজি! আর অপরাধ? “মেকআপের নামে রক্তারক্তি!”

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইজির সঙ্গে ছবি পোস্ট করে জিতু লিখলেন—  “আমি আমার মেকআপ আর্টিস্টের বিরুদ্ধে Section 323 IPC কেস করলাম, পাশে থাকবেন গাইজ!”

 

 

ঘটনাটা হল—ভাইজির হাতে মেকআপ করতে গিয়ে মুখ রাঙালেন জিতু। কিন্তু খেলাচ্ছলে কপালে সামান্য চোট! তাতেই নাকি ‘রক্তারক্তি কান্ড’। ছবি শেয়ার করে প্রমাণও দিলেন অভিনেতা।

যদিও একেবারেই মজা করে করা পোস্ট, তবু অনুরাগীরা কমেন্ট সেকশনে একেবারে হেসে খুন। কেউ লিখলেন— “জিতুদা, ভাইজির হাতে পড়লে আইন বাঁচাতে পারবে না।” কেউ বা লিখলেন, “ভাইজির মেকআপের সামনে কোনও কোর্ট টিকবে না।”

আসলে জিতু কমল মানেই সরলতা আর পজিটিভিটি। কখনও ভাইজির মিষ্টি মেকআপ সেশন, কখনও বারান্দার পাখির ভিডিও—সবসময়ই জীবনকে হালকা, সুন্দর করে তুলতে চান তিনি। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর আর্য সিংহ রায় হিসেবে তিনি এখন দর্শকের ঘরের মানুষ। তবে নিজেকে কখনও স্টার ভাবেন না। ভক্তদের বলেন নিজের দ্বিতীয় পরিবার।

এক কথায়, ভারতীয় দণ্ডবিধির ৩২৩ ধারার মামলাও যখন ভালবাসা-হাসির হাতিয়ার হয়, তখন বোঝাই যায়—জিতু কমলের জীবনেই পজিটিভিটি হল আসল স্টারডম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া