শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Varun Dhawan narrated a funny story about how a supermodel once used him

বিনোদন | দেশের কোন জনপ্রিয় সুপারমডেল ইচ্ছামতো ‘ব্যবহৃত’ করেছিলেন বরুণ ধাওয়ানকে? গোপন অধ্যায় প্রকাশ্যে এই প্রথমবার খুললেন বলি-তারকা!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ১৪Rahul Majumder

বলিউডের আসন্ন রোম্যান্টিক–কমেডি ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। বরুণ ধাওয়ান, জাহ্নবী কাপুর, সানিয়া মালহোত্রা ও রোহিত সরাফকে নিয়ে গড়ে উঠেছে ছবির ঝলমলে তারকাবাহিনী। তবে ছবির ট্রেলার লঞ্চের মঞ্চেই সামনে এল এমন এক গল্প, যা শুনে মুহূর্তে চমকে উঠলেন সকলে। বরুণ স্বীকার করলেন, তিনি নিজে জীবনে একবার ‘ব্যবহৃত’ হয়েছিলেন—এবং সেটা করেছিলেন দেশের তাবড় এক সুপারমডেল!

বরুণের সেই অবিশ্বাস্য অভিজ্ঞতা শুনে ইতিমধ্যেই ফিসফাস শুরু হয়েছে বলিপাড়ায়। ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বরুণ খোলাখুলি বলেন— “একবার এক সুপারমডেল আমাকে ব্যবহার করেছিলেন। নাম বলব না, তবে তিনি আমার দ্বিগুণ লম্বা ছিলেন! তাঁর প্রাক্তন তখন অন্য কারও সঙ্গে নাচছিলেন। আমি একপাশে বসে ছিলাম। হঠাৎ তিনি এসে বললেন, ‘চলো, নাচা যাক একসঙ্গে’। আমি তখন মনের আনন্দে স্রেফ নাচছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম তিনি ক্রমাগত তাঁর প্রাক্তনের দিকে তাকিয়ে আছেন। শেষে কী হল জানেন? নাচ থামতেই তাঁরা আবার একসঙ্গে বেরিয়ে গেলেন!”

বরুণের এই অকপট স্বীকারোক্তিতে একঝটকায় আলোচনার কেন্দ্রে চলে আসে ছবির মূল থিম—‘প্রাক্তনকে হিংসুটে করার জন্য অন্য সম্পর্কের নাটক’। জাহ্নবী কাপুর অবশ্য মজার ছলেই জানিয়েছেন, তিনি কখনও জীবনে ছবির তুলসির মতো প্রাক্তনকে হিংসা করার চেষ্টা করেননি। বরুণের সেই ঘটনা শুনে তিনি হেসেই খুন!

গল্পের কেন্দ্রে সানি (বরুণ) ও তুলসি (জাহ্নবী)। দু’জনেরই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা অন্য সম্পর্কে ব্যস্ত। একে অপরকে ‘সঙ্গী’ বানিয়ে তারা চেষ্টা করে প্রাক্তনদের মন খারাপ করানোর।এই যাত্রায় তৈরি হয় একের পর এক কৌতুক, মিষ্টি রোম্যান্স আর অনাবিল নাটকীয় পরিস্থিতি।  ট্রেলারের শুরুতেই দেখা যায়, সানিয়ার চরিত্র অনন্যা সানিকে ফিরিয়ে দেয়। অন্যদিকে রোহিত সরাফের বিক্রম হল তুলসির পুরনো প্রেমিক। এখান থেকেই জমাট বাঁধে দ্বন্দ্ব–ভালবাসা মেশানো খেলা।

এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন হিরু যশ জোহর, করণ জোহর, আদার পুনাওয়ালা, অপূর্বা মেহতা ও শশাঙ্ক খৈতান। ধর্মা প্রোডাকশনস ও মেন্টর ডিসাইপল এন্টারটেইনমেন্টের ব্যানারে তৈরি ছবিটি মুক্তি পাবে ২ অক্টোবর, গান্ধী জয়ন্তীর দিনে। বরুণ এখন বাস্তবে সুখী সংসারের মানুষ। ছোটবেলার প্রেমিকা নাতাশা দালালের সঙ্গে বিবাহিত তিনি। তাঁদের মেয়ের নাম লারা। অথচ সিনেমার পর্দায় তাঁকে আবার দেখা যাবে ‘প্রাক্তনের প্রতিশোধ-রোম্যান্সে’ ডুবে থাকতে!

এবার প্রশ্ন উঠছে—‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’ কি সত্যিই দর্শককে হাসির মোড়কে এক চিমটি নস্টালজিয়া আর সম্পর্কের জটিলতায় ভাসিয়ে নিয়ে যেতে পারবে না কি বরুণের এই সুপারমডেল-অভিজ্ঞতার গল্পেই থেকে যাবে আলোচনার বিষয়ে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া