শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Akshay Kumar Twinkle Khanna Pen Heartfelt Notes as Son Aarav Turns 23

বিনোদন | ‘২৩ বছর বয়সেই আমাকে হারিয়ে দেয় সবকিছুতেই…’— ছেলের জন্মদিনে আবেগমথিত খোলা চিঠি অক্ষয়ের

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ৪৭Rahul Majumder

বলিউডের ‘খিলাড়ি কুমার’ আর লেখক-অভিনেত্রী টুইঙ্কল খান্নার বড় ছেলে আরভ কুমার পা দিলেন ২৩-এ। ১৫ সেপ্টেম্বর ছেলের জন্মদিন উপলক্ষে মা-বাবা দু’জনেই ভাগ করে নিলেন বিশেষ শুভেচ্ছা। ইনস্টাগ্রামে পোস্ট করা বার্তায় ভরপুর ভালবাসা, সঙ্গে হালকা কৌতুকের ছোঁয়া।

অক্ষয় কুমার শেয়ার করেছেন ছেলে আরভের সঙ্গে একটি নিজস্বী। ক্যাপশনে লিখেছেন, “শুভ ২৩তম জন্মদিন, আরভ! আমি যখন তোমার বয়সী ছিলাম, তখন শিখছিলাম পর্দায় মারপিট করতে। এখন তুমি প্রতিদিন আমাকে হারিয়ে দাও— প্রযুক্তি থেকে ফ্যাশন, এমনকী খাবারের টেবিলেও তর্কেও। দেখতেই দেখতেই তুমি কত বড় হয়ে গেলে! তুমি আমার গল্পে আমাকেই পার্শ্বচরিত্রে বানিয়ে দিয়েছ। শুধু তোমার জন্যই আমার জীবনের সেরা ২৩ বছর কেটেছে।”

অন্যদিকে টুইঙ্কল খন্না লিখেছেন আরও কাব্যিক ভঙ্গিতে। তিনি ছেলেকে তুলনা করেছেন ‘বাতাসের’ সঙ্গে। “সে এখন ২৩। ওকে আঁকড়ে ধরে রাখতে চাই, অথচ জানি বাতাসের মতোই সন্তানদের কেবল কিছুক্ষণের জন্যই আঁকড়ে রাখা যায়। হাওয়া যেমন ফুসফুসে এসে আবার বেরিয়ে যায়, তেমনি ওরও একদিন উড়ে যাওয়া স্বাভাবিক। আমার উপমাটা হয়তো পুরোপুরি সঠিক নয়, কিন্তু আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই!জন্মদিনের শুভেচ্ছা আমার ছেলেকে। যেন তার সহজাত দয়া এই পৃথিবী ভরিয়ে তোলে।”

 

এই বছর অক্ষয় কুমারের ঝুলি ভরতি— 'স্কাই ফোর্স', 'কেশরী চ্যাপ্টার ২', 'হাউজফুল ৫' থেকে শুরু করে তেলুগু ছবি 'কানপ্পা'। ১৯ সেপ্টেম্বর মুক্তি পাবে জলি এলএলবি ৩, তার পরেই আসছে প্রিয়দর্শনের সঙ্গে ভূত বাংলা আর হেওয়ান।

অন্যদিকে টুইঙ্কল খন্না ফের আসছেন স্ক্রিনে। প্রাইম ভিডিওতে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে তাঁর টক শো টু মাচ, যেখানে প্রথম অতিথি হিসেবে থাকবেন কাজল।

 

প্রসঙ্গত, অক্ষয়ের আগামী ছবি 'জলি এলএলবি ৩'-এর তিন মিনিটের এই ট্রেলারের ঝলকে দেখা গেল চেনা কোর্টরুমের কৌতুক-ঝড়। তবে হাসি–ঠাট্টার আড়ালে লুকিয়ে রয়েছে তীক্ষ্ণ সামাজিক সুর—এক কৃষকের সঙ্গে ক্ষমতাশালী রাজনীতিকের লড়াই। নৈতিকতা বনাম ফাঁকফোকরের খেলায় কে জিতবে, সেই দড়ি টানাটানি নিয়েই তৈরি হয়েছে ছবির কেন্দ্রবিন্দু।অক্ষয়ের চরিত্রকে দেখা যাচ্ছে জটিল মামলায় ভুল দিক বেছে নিয়ে সমস্যায় পড়তে। আর সেই ভুল থেকে শুরু হয় ধাপে ধাপে কোর্টরুমে তর্ক-বিতর্ক, চ্যালেঞ্জ আর ঝগড়াঝাঁটি। দুই জলি যখন একে অপরের সঙ্গে বুদ্ধি আর যুক্তির লড়াই চালাচ্ছেন, বিচারপতির ধৈর্য ভাঙছে মুহূর্তে মুহূর্তে। ট্রেলার প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ভেসে যাচ্ছে উচ্ছ্বাস। কারও মতে—“এ ছবি পুরোনো জলি-ভাইবস ফিরিয়ে এনেছে, আবার নতুন এনার্জিও আছে।” আরেকজন লিখেছেন—“ক্লাসিক মিশ্রণ, হাসি, কোর্টরুম ড্রামা আর শক্তিশালী সব সংলাপ।”তবে অনেকেই লক্ষ্য করেছেন, আগের ছবিগুলির কাঁচা, রাফ ভাবটা এবার কিছুটা মসৃণ ও নিখুঁত প্রোডাকশনের ছাপে ঢাকা পড়েছে। তা সত্ত্বেও, অক্ষয়–আরশাদ–সৌরভের ত্রয়ী দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে বহুগুণ।


‘জলি এলএলবি ৩’-এ অক্ষয়ের সঙ্গে ফের দেখা যাবে আরশাদ ওয়ার্সিকে। দুই ‘জলি’ এবার মুখোমুখি আইনের কোর্টে— হাস্যরস, কড়া যুক্তি আর লুপহোল নিয়ে জমবে রুদ্ধশ্বাস লড়াই। ছবিতে রয়েছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি, অন্নু কাপুর এবং অমৃতা রাওও।
এ ছবি বড়পর্দায় মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর, প্রেক্ষাগৃহে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া