শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৩৮Rahul Majumder
বলিউডের ব্যস্ত নায়িকাদের তালিকায় না থেকেও জনপ্রিয়তায় তিনি অদ্বিতীয়া। ‘তু ঝুটি ম্যায় মক্কার’ (২০২৩) কিংবা ‘স্ত্রী ২’ (২০২৪)—দু’টিতেই উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। কিন্তু এবার বড় চমক। সূত্র বলছে, শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে লক্ষ্মণ উটেকরের নতুন ঐতিহাসিক ছবিতে, যেখানে তিনি অভিনয় করবেন মহারাষ্ট্রের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির অস্থায়ী নাম— আইটিএ (ITA)।
‘ছাভা’–র পর আরও একবার মহারাষ্ট্রের ঐতিহ্যকে বড়পর্দায় আনতে চলেছেন উটেকর। সূত্রের দাবি—শ্রদ্ধা কপূর মহারাষ্ট্রের ইতিহাসের এক বড় চরিত্রে অভিনয় করবেন। নাচ শেখার জন্য ইতিমধ্যেই ওয়ার্কশপ শুরু করবেন তিনি।” ছবিটি মহারাষ্ট্রীয় সংস্কৃতিকে জাতীয় স্তরে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই তৈরি হচ্ছে।
তবে ফিসফাস, এই ছবি নাকি আদতে লাবণী নৃত্যশিল্পী বিঠাবাঈ নারায়ণগাঁওকরের বায়োপিক হতে চলেছে। লোকশিল্পের সঙ্গে যুক্তি ছিলেন তিনি। এই শিল্পীর চরিত্রেই দেখা যাবে শ্রদ্ধাকে! নৃত্যশিল্পী বিঠাবাঈয়ের শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে এক টিপিক্যাল মহারাষ্ট্রীয় চরিত্রে, কারণ ছবির গল্পই উঠে এসেছে এক জনপ্রিয় মারাঠি উপন্যাস থেকে। সঙ্গে থাকবেন বলিউডের এক প্রথম সারির নায়ক— এমনটাই পরিকল্পনা প্রযোজকদের। কার নাম ভাবা হচ্ছে? তা এখনও টপ সিক্রেট!
২০২৫-এর নভেম্বরে শুটিং শুরু করার পরিকল্পনা, বড়পর্দায় মুক্তির লক্ষ্য ২০২৬ সালের শেষ দিকে। তবে নির্মাতারা গোটা যুগের আবহ তৈরি করতে চান একেবারে নিখুঁতভাবে, তাই সময়সূচি পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। এই ছবিতে হিন্দি এবং মারাঠি—দুই জগতের শক্তিশালী অভিনেতাদের একসঙ্গে আনার পরিকল্পনায় রয়েছেন পরিচালক ও প্রযোজক দীনেশ ভিজন। কাস্টিং প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।
অভিনয়ের পাশাপাশি শ্রদ্ধা এখন উদ্যোক্তাও। তাঁর প্রতিষ্ঠিত ডেমি-ফাইন জুয়েলারি ব্র্যান্ড বেশ জনপ্রিয়তা পাচ্ছে। তবে ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর—তিনি ফিরছেন স্ত্রী ৩–এ! তবে ঐতিহাসিক পিরিয়ড ড্রামায় শ্রদ্ধা কাপুরের প্রত্যাবর্তন নিঃসন্দেহে দর্শকদের জন্য এক বিশাল চমক। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিকঘোষণার।
‘স্ত্রী ২’-এর ধামাকা বক্স অফিস সাফল্যের পর এখন ইন্ডাস্ট্রির অন্যতম প্রিয় ও দামি নায়িকা হয়ে উঠেছেন শ্রদ্ধা কাপুর। অন্যদিকে,‘ছাবা’ ছবির হাত ধরে লক্ষ্মণও পেয়েছেন পরিচালকের আসনে নিজের সবচেয়ে বড় হিট। সেই দু'টি ছবির-ই প্রযোজক ছিলেন দীনেশ ভিজন। এই বায়োপিকের প্রযোজনার দায়িত্ব সামলাচ্ছেন তিনি-ই। নৃত্যশিল্পী বিঠাবাঈয়ের শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে এক টিপিক্যাল মহারাষ্ট্রীয় চরিত্রে, কারণ ছবির গল্পই উঠে এসেছে এক জনপ্রিয় মারাঠি উপন্যাস থেকে। এক সূত্র জানিয়েছে, দীনেশ ভিজন এমন কিছু কনটেন্ট বানাতে চাইছেন, যা ট্রেন্ড ভেঙে নতুন কিছু বলবে। তাই শ্রদ্ধাকে যে চিত্রনাট্য প্রস্তাব দেওয়া হয়েছে, সেটি মারাঠি সংস্কৃতির শিকড়ের সঙ্গে গভীরভাবে জড়িত এবং শ্রদ্ধাও এককথায় আগ্রহী হয়েছেন।”শুধু এটুকুই নয়— ভিজন ও উটেকর নাকি প্ল্যান করছেন এক সুপার স্কেল থ্রি-হিরো সিনেমা, যা ২০২৬-২০২৭ নাগাদ ফ্লোরে যাবে। ‘স্ত্রী ২’ আর ‘ছাভা’-র যুগল সাফল্য ছুঁয়ে ফেলেছে ৫০০ কোটি টাকার মাইলফলক। তাই এখন ম্যাডক ফিল্মস একটাই লক্ষ্য— বড়, শক্তিশালী আর দেশি সংস্কৃতির সঙ্গে জড়িত কনটেন্ট নিয়ে দর্শকের মন জয় করা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি