শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ‘আরিয়ানকে দেখে ওর মা-বাবার প্রতি শ্রদ্ধা বেড়ে যায়’! শাহরুখ-পুত্রের প্রথম সিরিজে কাজ করে আপ্লুত বঙ্গললনা ঈশিকা

নিজস্ব সংবাদদাতা | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৩১Sanchari Kar

নতুন সিরিজ তৈরি করেছেন আরিয়ান খান। ‘দ্য ব্যাডস অফ বলিউড’। শাহরুখ-পুত্রের হাতেখড়িতে হাজির প্রায় গোটা বলিউড। খান, জোহর, দেওলরা ইতিমধ্যেই নজর কেড়ে বসে আছেন। তবে তারকাখচিত কাস্টে নীরবে নিজেকে শামিল করেছেন এক বঙ্গললনাও। তিনি ঈশিকা দে। হাওড়ার মেয়ে। বাংলার মেয়ে।

‘দ্য ব্যাডস অফ বলিউড’-এ অপেক্ষাকৃত ছোট চরিত্রে অভিনয় করলেও তার অভিঘাত বিস্তর বলেই মনে করছেন ঈশিকা। জানান, দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় শাহরুখ খানের প্রোডাকশন হাউজে অভিনয়ের সুযোগ পেতে। আজকাল ডট ইন-কে অভিনেত্রী বলেন, “আমি এই চরিত্রটার জন্য অডিশন দিতে গিয়েছিলাম। অনেকের মধ্যে থেকে আমাকে নির্বাচন করা হয়। এক-একটা চরিত্রের জন্য আরিয়ান একাধিক অভিনেতা-অভিনেত্রীর অডিশন নিয়েছে। খুব সূক্ষ্ণভাবে সেখান থেকে বাছাই করেছে একজনকে। ওর মুকুটে কোন কোন রত্ন থাকবে, তা নিয়ে আরিয়ান শুরু থেকেই খুব মনোযোগী।”

আরিয়ানের প্রথম কাজের অংশ। বিশাল বাজেট, বিপুল ব্যপ্তি, চোখ ধাঁধানো আয়োজন— মুম্বইয়ে পায়ের তলার মাটি শক্ত করতে চাওয়া মেয়ের কর্মপরিসরে এসবই যেন বিরাট প্রাপ্তি! ঈশিকার কথায়, “যে কোনও অভিনেতারই স্বপ্ন ভাল, বড় প্রজেক্টে কাজ। এই সিরিজের হাত ধরে সেই ইচ্ছাপূরণ হল বলা যায়। আর আরিয়ান পরিচালক হিসাবে এখনই খুব পরিণত। ওর সঙ্গে কাজ করে তাই অন্য রকম আনন্দ আছে। ও সেটে প্রত্যেকের সঙ্গে খুব সুন্দর আচরণ করে। যে যা পরামর্শ দেয়, সেটা মন দিয়ে শোনে। কিন্তু সব শেষে ওর একজন অভিনেতা বা অভিনেত্রীর থেকে যা লাগবে, খুব সুনিপুণ ভাবে তা বার করে নেয়। এত অল্প বয়সেই কাজের ক্ষেত্রে ও খুব পরিণত।”

অনেকেরই ধারণা, আরিয়ান স্বল্পভাষী। অন্তর্মুখী। ক্যামেরার সামনেও তাঁর মুখে হাসি দেখা যায় না বিশেষ। সেটেও কি তিনি সেরকম? প্রশ্ন শুনেই হেসে উঠলেন ঈশিকা। বললেন, “একদমই না। সেটে ও একেবারেই উল্টো। সারাক্ষণ হাসছে। সবার সঙ্গে গল্প করছে। প্রয়োজনে আবার মেঝেতেও বসে পড়ছে। এত সুন্দর ব্যবহার ওর! দেখে মুগ্ধ হতে হয়। যতবার আরিয়ানকে দেখি শাহরুখ স্যর আর গৌরী ম্যামের প্রতি শ্রদ্ধা বেড়ে যায়। মা-বাবার সুশিক্ষাই তো সন্তানকে এমন তৈরি করে।”

আরিয়ানের প্রশংসায় সেটে আরও এক ঘটনার কথা মনে পড়ে ঈশিকার। স্মৃতির পাতা উল্টে তিনি বলেন, “আরিয়ান সেটে কখনও ইংরেজিতে কথা বলত না। সবার যাতে বুঝতে সুবিধা হয়, সেই কারণে হিন্দিতে কথা বলত। একবার একজন জুনিয়র আর্টিস্ট একবার ওর সঙ্গে ছবি তুলতে আসেন। ও বলেছিল, কাজ শেষ করে তুলবে। সেই ব্যক্তি মুখ কাচুমাচু করে চলে যান। অন্য কেউ হলে হয়তো পাত্তাও দিত না। আরিয়ান আবার তাঁর কাছে গিয়ে তাঁকে আশ্বাস দেয় ছবি তোলার। শুধুমাত্র সে যাতে মন না খারাপ করে, তাই।”

আরিয়ানের সিরিজকে ঘিরে রয়েছে যেমন কৌতুহল, তেমনই পিছু ছাড়েনি সমালোচনা। নিন্দকেরা বলছেন, শাহরুখ-তনয় আদৌ কিছুই করেননি। সবটাই সামলেছেন তাঁর বাবা। শুধু কৃতিত্ব কুড়িয়ে নিতে ‘পরিচালক’-এর তকমা সেটে দেওয়া হয়েছে ‘রাজপুত্র’-এর গায়ে। ঈশিকাও যে এমনটা শোনেননি, তা নয়। অভিনেত্রীর কথায়, “একাধিক মানুষ আমার কাছে জানতে চান যে, আরিয়ান সত্যিই এই সিরিজটি বানিয়েছে নাকি অন্য কেউ ওর হয়ে সবটা করেছে। বিশ্বাস করুন, ও খুব খেটে সবটা নিজে করেছে। ওর বন্ধুরা ছিল ওর সঙ্গী। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলো খুব খেটেছে।”

১৮ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘দ্য ব্যাডস অফ বলিউড’। নেটফ্লিক্সের পর্দায় নিজেকে দেখার ইচ্ছায় ঈশিকা। ইচ্ছা— দ্বিতীয় সিজন যদি আসে, সেখানে যেন আরও বিস্তৃত হয় তাঁর অভিনীত চরিত্রের পরিসর। ২৬ সেপ্টেম্বর জি ফাইভে মুক্তি পাচ্ছে তাঁর আরও একটি সিরিজ ‘জানাওয়ার’। বাংলাতেও হাতেখড়ি ইতিমধ্যেই সারা। রুক্মিণী মৈত্র এবং চিরঞ্জিৎ চক্রবর্তী সঙ্গে 'হাঁটি হাঁটি পা পা'-এ দেখা যাবে তাঁকে। একাধিক বিজ্ঞাপণের কাজ নিয়েও আপাতত ব্যস্ত বঙ্গতনয়া।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া