শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৪৭Rahul Majumder
বলিউডের ইতিহাসে এক সিনেমা চিরকাল আলাদা আসন দখল করে আছে— রাম গোপাল বর্মার ‘সত্যা’। এখানেই জন্ম নিল এক আইকনিক চরিত্র ভিকু মাত্রে। আর সেই চরিত্রের প্রাণ হয়ে উঠলেন মনোজ বাজপেয়ী। সিনেমার আড়ালে কিন্তু আরও এক তরুণের ভাগ্য লিখে যাচ্ছিল নতুন অধ্যায়—তাঁর নাম অনুরাগ কাশ্যপ।‘সত্যা’-ই যে তাঁর বড় ব্রেক, সেটা আজ আর নতুন করে বলার নেই।
কিন্তু শুটিং সেটেই ঘটে গিয়েছিল এমন এক ঘটনা, যা মনোজ-অনুরাগ সম্পর্কের ভাঙনের সূত্রপাত। ভিকুর মৃত্যুর দৃশ্য নিয়ে তাঁদের মধ্যে তৈরি হয় সৃজনশীল মতবিরোধ। তারপরের দিনগুলোতে যদিও ‘শূল’, ‘কৌন’–এর মতো ছবিতে আবার একসঙ্গে কাজ করেছেন, কিন্তু সম্পর্ক আর আগের মতো রইল না। অনেক বছর পর আবার তাঁরা জুটি বাঁধলেন ‘গ্যাংস অফ ওয়াসেপুর’–এ, কিন্তু তার পরেও সহযোগিতা থমকে গেল।
সাম্প্রতিক, মুক্তিপ্রাপ্ত ছবি ‘জুগনুমা’–র প্রসঙ্গে একান্ত আলাপচারিতায় মনোজ খোলাখুলি বললেন, “হঠাৎ করে অনুরাগের জন্য আমার নতুন ভালবাসা জন্মেছে!” বলে হেসে ফেলেন তিনি। তবে ঠাট্টা-রসিকতা করতে ছাড়েননি অভিনেতা—“সমস্যা হল, আমি আজও ওর সঙ্গে গম্ভীরভাবে বসে কথা বলতে পারি না। ও সবসময় খোঁচা দেয়, আর আমি ফেরত দিই। আমি নিজেই একটা ছবি বানিয়ে ওকে একেবারে বাজে একটা চরিত্রে কাস্ট করব! হ্যাঁ, ওকে কাস্ট করব, জীবনটা নরক করে দেব। ওকে বোঝাব, অভিনয় কোনও ছেলেখেলা নয়, যেটা করে আজকাল দক্ষিণে ও টাকাও কামাচ্ছে।”
সবার ধারণা সত্যা-র সেটেই প্রথম দেখা হয়েছিল মনোজ আর অনুরাগের। কিন্তু অভিনেতা জানালেন, আসল ঘটনা আলাদা।মনোজ মনে করেন, সেদিন তিনি গিয়েছিলেন শ্রীরাম রাঘবনের অফিসে, পূর্ব অন্ধেরিতে। তখন রাম গোপাল বর্মা নতুন লেখক খুঁজছিলেন। মনোজের দায়িত্ব ছিল ভাল কাউকে খুঁজে দেওয়া। “দু’জনকে নিয়ে গিয়েছিলাম, কিন্তু রামু খুশি হননি। সেখানেই হঠাৎ অনুরাগের সঙ্গে আলাপ। সিগারেট থেকে সিগারেটে চলল আড্ডা। বুঝলাম ছেলেটার মাথা অসাধারণ, সিনেমা নিয়ে ভীষণ পড়াশোনা করা। আমি নিজেই ওকে নিয়ে গেলাম রামুর কাছে। তখন অনুরাগের বয়স মাত্র ২২।”
সেই সুযোগই বদলে দিল অনুরাগ কাশ্যপের জীবন।
যদিও সম্পর্ক নিয়ে অনেক ওঠানামা হয়েছে, মনোজ স্বীকার করেন—অনুরাগের মেধা ও সিনেমা বিশ্লেষণের ক্ষমতাকে তিনি সবসময় সম্মান করেন। “ওর পর্যবেক্ষণ, ইন্ডাস্ট্রি নিয়ে দৃষ্টিভঙ্গি আমি ভীষণ গুরুত্ব দিয়ে শুনি। কিন্তু কী কাজ করব আর কী করব না, সেটা ওর মতামতের উপর কখনও নির্ভর করি না,” সপাট স্বীকারোক্তি মনোজের।
একদিকে ‘ভিকু মাত্রে’, অন্যদিকে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’—বলিউডকে যে দুই মণি-মুক্তো উপহার দিয়েছেন এই জুটি, তা অস্বীকার করা যায় না। সম্পর্কের টানাপোড়েন, ঠাট্টা-মশকরা আর পুরনো অভিমান সত্ত্বেও, তাঁদের রসায়ন কিন্তু এখনও আলোচনার কেন্দ্রে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি