শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | ‘ক্ষত শুকিয়ে গিয়েছে’! ‘হেরা ফেরি ৩’ নিয়ে বড় সুখবর দিলেন পরেশ, আবার কবে একসঙ্গে শ্যাম-রাজু-বাবুরাও

নিজস্ব সংবাদদাতা | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৫২Sanchari Kar

মনোমালিন্য এত দূর গড়িয়েছিল যে তৈরি হয়েছিল আইনি জট। কিম্তু এখন সে সব অতীত। জুনে পরেশ রাওয়াল নিশ্চিত করেন যে,  সহকর্মীদের সঙ্গে তাঁর সব মতবিরোধ মিটে গিয়েছে। এবং তিনি ‘হেরা ফেরি ৩’তে ফিরছেন। অক্ষয় কুমার এবং সুনীল শেট্টির সঙ্গে আবার তাঁকে দেখা যাবে। অর্থাৎ শ্যাম, রাজু আর বাবুরাওয়ের রিইউনিয়ন হবে। যা শুনে ভক্তদের উচ্ছ্বাসের শেষ নেই। চলতি বছরের শুরুতে বর্ষীয়াণ অভিনেতা প্রিয়দর্শন পরিচালিত ছবিটি আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিয়েছিলেন, যা হতবাক করে অক্ষয়কেও। কারণ তিনি নিজে এই প্রিয় ফ্র্যাঞ্চাইজির স্বত্ব কিনেছিলেন।

একান্ত সাক্ষাৎকারে পরেশ বলেন, “বিষয়টি এখনও প্রক্রিয়াধীন। আমরা আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে শুটিং শুরু করব।”

তবে পরেশের ছবি থেকে বেরিয়ে যাওয়ার কারণে প্রোডাকশনের জন্য আর্থিক ঝুঁকি তৈরি করেছিল বলে অভিযোগ উঠেছিল, যা নিয়ে অক্ষয় তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার কথাও চিন্তা করেছিলেন। পরে জানা যায়, পরেশ রাওয়ালের বিরুদ্ধে ২৫ কোটি টাকার আইনি নোটিশ পাঠানো হয়। শুরু হয় দুই পক্ষের আইনি লড়াই। এর প্রতিক্রিয়ায় পরেশ জানিয়েছেন, তাঁর কাছে বেশ কিছু কারণ ছিল ছবিটি থেকে সরে যাওয়ার, এবং তিনি স্বাক্ষরের অর্থ সুদ-সহ ফেরত দিয়েছেন।কিন্তু প্রশ্ন থাকে, এই বিতর্ক কি প্রিয়দর্শনের সঙ্গে তার ব্যক্তিগত ও পেশাদার সম্পর্ককে প্রভাবিত করেছে?

পরেশ বলেছেন, “অনেক কিছু ঘটেছে, কিন্তু তাতেও প্রিয়দর্শনের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়নি। এমন সম্পর্ক কখনও খারাপ হয় না। আসলে, যা কিছু ঘটেছে তা আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে। এই সব ঘটনায় আমরা একে অপরকে আরও স্পষ্টভাবে এবং ভালভাবে বুঝতে পেরেছি। ক্ষত শুকিয়ে গিয়েছে। আমাদের সম্পর্ক অত্যন্ত স্বচ্ছ।”

সম্প্রতি তিনি প্রিয়দর্শনের বলিউডে ফেরার ছবি ‘ভূত বাংলা’র শুটিং শেষ করেছেন। উল্লেখ্য, এই জুটির একসঙ্গে দশটির বেশি ছবি হয়েছে। এবং হেরা ফেরি ৩ তাঁদের একসঙ্গে করা পনেরো নম্বর ছবি হবে।

অতীতে পরেশ যদিও বলেছিলেন যে, তিনি ‘হেরা ফেরি’ সিরিজে বাবুরাও গণপতরাও আপ্তের চরিত্রে অভিনয় করে ‘ক্লান্ত’, তবুও তিনি বাবুরাও চরিত্রটি নিয়ে তৈরি স্পিন-অফে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু এখন সেই ধরনের ছবির সম্ভাবনা কম মনে হচ্ছে। 

তিনি বলেন, “আমরা বাবুরাও স্পিন-অফ নিয়ে আলোচনা করিনি। একটি ছবি হল যৌথ প্রচেষ্টা। একটি ছবি একটি কারণে তৈরি হয়। আমি মনে করি না বাবুরাও একা থাকতে পারবে। শ্যাম এবং রাজুরও প্রয়োজন।”

২০০০ এবং ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘হেরা ফেরি’ ও ‘ফির হেরা ফেরি’-তে পরেশ রাওয়ালের বাবুরাও গনপত্রাও আপ্টে চরিত্রটি হয়ে উঠেছিল আইকনিক। তার অভিব্যক্তি, সংলাপ, হাস্যরস—সবকিছু মিলিয়ে এই চরিত্র রাজু এবং শ্যামের সঙ্গে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছিল দর্শক-মনে। ফের তাদের একসঙ্গে দেখার অপেক্ষায় অনুরাগীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া