শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ০৩Sanchari Kar
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
গুলি-কাণ্ডের পর নিজেকে রক্ষার পাঠ খুশবুর
বরেলি দিশা পটানির বাড়ির বাইরে গুলি চালানোর চাঞ্চল্যকর ঘটনার কয়েক দিন পরই অভিনেত্রীর বোন খুশবু পটানি ইনস্টাগ্রামে একটি সেল্ফ-ডিফেন্স ভিডিও শেয়ার করেছেন। সেই ক্লিপে তিনি দেখিয়েছেন কীভাবে দৈনন্দিন ব্যবহার্য জিনিস দিয়ে নিজেকে রক্ষা করা যায়। তবে এই পোস্টকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়—কেউ প্রশংসা করেছেন, আবার কেউ ভিডিওটির সময় নিয়ে ট্রোল করেছেন।
কেউ লিখেছেন, ‘আমরা সবসময়ই আপনার সঙ্গে আছি ম্যাডাম’। মন্তব্য করেছেন, ‘সবসময় আপনাকে সমর্থন করব খুশবু ম্যাম।’ কেউ প্রশংসা করেছেন এই বলে, ‘সত্যিকারের যোদ্ধার মনোভাব,’ আবার একজন জানতে চান, টআপনি কি নিরাপদ আছেন ম্যাম? সব সময় ভাল থাকুন। ’ আরেকটি মন্তব্য, “আপনার শক্তি আরও বাড়ুক, যারা আক্রমণ করেছে তারা প্রকৃত পুরুষ নয়।”
তবে অনেকে সমালোচনাও করেছেন। একজন লিখেছেন, ‘কিন্তু গুলি তো ইতিমধ্যেই চালানো হয়েছে’। আরেকজনের মন্তব্য, “পুরো পরিবার ভয়ে আছে।” আবার কেউ কটাক্ষ করে লিখেছেন, “আপনার ডেটা কেবল কোনও সাহায্য করবে না, যখন সামনের লোকটি বন্দুক চালাচ্ছে।”
‘সাইয়ারা’য় মুগ্ধ আমিশা
আহান পাণ্ডে এবং অনীত পাড্ডা অভিনীত ‘সাইয়ারা’র প্রশংসায় পঞ্চমুখ আমিশা পটেল। তবে তিনি চান না যে, এই ছবিকে তাঁর এবং হৃতিক রোশনের ‘কহো না… পেয়ার হ্যায়’এর সঙ্গে তুলনা করা হোক। এক সাক্ষাৎকারে আমিশা বলেন, “কহো না… পেয়ার হ্যায় ছিল একটি ম্যাসি, বাণিজ্যিক, রোম্যান্টি ছবি, কিন্তু কোনওভাবেই সেটি ট্র্যাজিক ছিল না।”
‘সাইয়ারা ’ প্রসঙ্গে আমিশা বলেন, “এখনই সময় ছিল বলিউডে কিছু নতুন মুখ আনার। এই ইন্ডাস্ট্রির তাদের দরকার, যাদের দর্শক ভালোবাসবে, যারা দৌড়ে এগিয়ে যাবে, আর যাদের মাধ্যমে নতুন অভিনেতা তৈরি করা যাবে—এটা খুবই জরুরি। সাইয়ারা এমন একটি ছবি, যেটি সত্যি বলতে গেলে জেন জি প্রজন্ম সব স্তরে বেশি গ্রহণ করেছে। এটা কহো না… পেয়ার হ্যায়-এর মতো নয়, যেখানে আজও ২৫ বছর পর বসে আলোচনা হয়, আর শুধু সুরটুকুই গায়ে কাঁটা দেওয়ার জন্য যথেষ্ট। মানুষ আজও সেই ট্যাগ স্টেপ, হুক স্টেপ সব কিছুই করে।”
রণবীর-দীপিকার ডিনার ডেট
বলিউড দম্পতি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং ৮ইসেপ্টেম্বর মেয়ে দুয়ার প্রথম জন্মদিন পালন করেছেন। শনিবার তারা মুম্বইয়ে ডিনার ডেটে বেরিয়ে ভক্তদের সঙ্গে ছবি তোলেন। সেই ছবিগুলো মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
Deepika Padukone and Ranveer Singh were the highlight of the evening. https://t.co/EjYxYb7BDI pic.twitter.com/42AhgnjY3s
— Deepika Padukone Fanpage | Maharashtra (@iconicdeepikaa) September 13, 2025
মিশেলিন স্টার শেফ গরিমা অরোরা এবং রিয়াজ আমলানির আধুনিক থাই রেস্তরাঁয় তাঁরা খাওয়াদাওয়া করেন। সেখানে শেফের সঙ্গেও ছবি তুলেছেন তারকা-দম্পতি। দীপিকাকে দেখা গিয়েছে স্টাইলিশ কালো টপে, আর রণবীর ছিলেন ঝকঝকে সাদা শার্টে একেবারে ফ্যাশনেবল লুকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি