শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ২২Rahul Majumder
বাংলা ছবিতে তিনি চর্চিত অভিনেতা। রবি কিনাগী, সুজিত মণ্ডল, রাজা চন্দ থেকে শুরু করে বলিউডে একের পর এক বড় বড় তারকাসর্বস্ব ছবিতে কাজ করেছেন তিনি। বলা ভাল, করে চলেছেন। তিনি, খরাজ মুখোপাধ্যায়। হিন্দি ছবিতেও অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি। চলতি মাসেই মুক্তি পাবে ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির তিন নম্বর ছবি। সে ছবিতেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাঁকে। আগের ছবিগুলির মতোই কমেডির মোড়কে কোনও সামাজিক সমস্যা নিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করা হবে। এবার এই বিষয়ে আজকাল ডট ইন-এর সঙ্গে কথা বললেন তিনি।
“দেখুন, খুব বেশি কিছু এখনই বলা যাবে না। হরেকরকম বলিউডের নিয়ম কানুন আছে। তবে এটুকু বলতে পারি, আমার চরিত্রটি ছবির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘জলি এলএলবি ৩’-এ আমার অভিনীত চরিত্রটি একজন বাঙালির। সারা ছবিজুড়েই সে আছে। ক্লাইম্যাক্সে তো বটেই। মজার কথা, এই প্রথম আমি প্রস্থেটিক রূপসজ্জা ব্যবহার করলাম। সে-ও এক অভিজ্ঞতা। দেড় ঘন্টা ধরে চুপচাপ বসে থাকতে হত। শুধু শ্বাসটুকু নেওয়ার অনুমতি পেয়েছিলাম।” হাসতে হাসতে বলে উঠলেন জনপ্রিয় এই চরিত্রাভিনেতা।

“আরশাদ ওয়ার্সি-কে দিয়ে শুরু করি। এ ছবির রাজস্থানের আউটডোরে ওঁর সঙ্গে আলাপ হল যেদিন, সেদিনই আমাদের প্রথম সিনের শুট হবে। আরশাদকে জানালাম যে ওঁর কাজের অনুরাগী আমি। শুনে তো এক গাল হেসে আমাকে জড়িয়ে-টরিয়ে ধরল। যাই হোক, খানিকক্ষণ পরে, শুটিং শুরু হল। এই সময় কানে এল, কাছেপিঠে কোথাও কোনও কিছু অনুষ্ঠান শুরু হল...আর সেই সঙ্গে জগঝম্প আওয়াজ। অভিনয় করব কী, আওয়াজের চোটে মনসংযোগ করাই কঠিন হয়ে উঠল। এদিকে, আরশাদ সেই আবহে একাধিকবার সংলাপ গুলিয়ে ফেলছেন। সবমিলিয়ে ততক্ষণে রেগে আগুন ছবির পরিচালক সুভাষ কাপুর! হঠাৎ চিৎকার করে 'প্যাক আপ' বলে শুটিং সেট ছেড়ে বেরিয়ে গেলেন উনি! এদিকে আমরা তো হতভম্ব। তখনও ওই বিকট পোঁ-পোঁ-প্যাঁ-প্যাঁ আওয়াজ একটানা হয়ে চলছে। বিশ্বাস করুন, ওইদিন শুটিং তো হলই না আর আরশাদ এবং আমার সেই দৃশ্য শেষমেশ শুট হল দিল্লিতে! তবে হ্যাঁ, আরশাদ ওয়ার্সি খুবই স্পোর্টিং একজন মানুষ, ভারী মজাদার। রসবোধ আছে, দিব্যি মিলেমিশেই থাকেন ইউনিটের সঙ্গে।"

“এবার আসি অক্ষয় কুমারের প্রসঙ্গে। আমি ওঁকে অক্ষয়জি ডাকি, উনি আমাকে খরাজজি। এর আগে অক্ষয় কুমারের সঙ্গে স্পেশ্যাল ২৬ এবং মিশন রানিগঞ্জ ছবিতে কাজ করেছি। ছোট ছোট চরিত্রে। ভেবেছিলাম, আমাকে চিনতেই পারবেন না। ওমা! দেখামাত্রই হাসিমুখে এগিয়ে এলেন। আমার খোঁজখবর নিলেন। অসম্ভব একজন পেশাদার শিল্পী। উনি যে এত বড় তারকা, হাবেভাবে,ব্যবহারে সেসবের ছিটেফোঁটা পর্যন্ত নেই। সময় থাকলে ইউনিটে সবার সঙ্গে হাসি-ঠাট্টা করেন। আড্ডাও মারেন। একবার শুটের আগে একটু বিশ্রাম নিচ্ছি, সেটের মধ্যেই। হঠাৎ দেখি অক্ষয়জি হাজির, হাতে একটা দামি ক্যামেরা। আমার চোখে চোখ পড়তেই চিৎকার করে বলে উঠলেন, ‘ঝট করে একটা অভিব্যক্তি দিন তো!’ সঙ্গে সঙ্গে কোনওরকমে একটা মজার ভঙ্গি করে তাকালাম। পটাপট ছবি তুলে নিলেন। তারপর সেই ছবি দেখে এত মজা পেয়েছিলেন যে আরশাদকে উঁচু গলায় ডেকে আমার সেই সব ছবি দেখালেন!”
“এছাড়াও এ ছবিতে রয়েছেন গজরাজ রাও, রাম কাপুর। গজরাজজির সঙ্গে আলাপ দারুণ জমে গিয়েছিল। যেমন ফাটাফাটি অভিনেতা তেমনই মানুষ হিসেবেও দুরন্ত। কীভাল, কী ভাল! আর ঝরঝরে বাংলা বলতে পারেন...জমিয়ে আড্ডা হত আমাদের। ওঁর সঙ্গে সুন্দর সময় কেটেছে।”
প্রসঙ্গত, ‘জলি এলএলবি ৩’-এ দুই ‘জলি’ এবার মুখোমুখি আইনের কোর্টে— হাস্যরস, কড়া যুক্তি আর লুপহোল নিয়ে জমবে রুদ্ধশ্বাস লড়াই। ছবিতে রয়েছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি, অন্নু কাপুর এবং অমৃতা রাও। এ ছবি বড়পর্দায় মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি