শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Sunil Shetty and Cricketer K L Rahul  Faces Trolls Amid India-Pak Match Row

বিনোদন | শ্বশুর সুনীল শেট্টির জন্য বাছাই করা বিশেষণে ট্রোলড হচ্ছেন কেএল রাহুল! কী কাণ্ড করেছেন বলি-অভিনেতা?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯ : ৩০Rahul Majumder

গত এপ্রিলে কাশ্মীরে পহেলগাঁওয়ের  বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় মৃত্যু হয় ২৬ পর্যটকের। তারপর থেকেই ভারত–পাক সম্পর্ক উত্তপ্ত। এরপরেই ভারতীয় সেনারা চালায় ‘অপারেশন সিঁদুর’। তার মধ্যেই ঘোষণা হয়েছে, এশিয়া ওয়ার্ল্ড কাপে ভারত–পাকিস্তান ম্যাচের—১৪ সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। আর এই ম্যাচ নিয়েই জোর গরমাগরম বিতর্ক শুরু দেশজুড়ে। অনেকেই দাবি তুলেছেন, এত বড় সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের সঙ্গে কোনও খেলাধুলা হওয়া উচিত নয়।

ঠিক এই সময়েই বলিউড অভিনেতা সুনীল শেট্টি মুখ খুললেন। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন—“এটা একটা বিশ্ব ক্রীড়া সংস্থা দ্বারা পরিচালিত টুর্নামেন্ট। এখানে অনেক দেশ, অনেক খেলোয়াড় যুক্ত। তাই নিয়ম মানতেই হবে। ভারতীয় হিসেবে আমি বলব—খেলা দেখব কি দেখব না, সেটা প্রত্যেকের ব্যক্তিগত সিদ্ধান্ত। কিন্তু ক্রিকেটারদের দোষ দেওয়া একেবারেই ঠিক নয়। ওঁরা তো দেশের হয়ে খেলতে নামছে।”

শেট্টি আরও স্পষ্ট করে বলেন—“ভারত সরকারের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। কিন্তু খেলোয়াড়দের দোষারোপ করা যায় না। যদি আমি না দেখতে চাই, তাহলে দেখব না। এটা পুরোপুরি আমাদের ব্যক্তিগত পছন্দ।”

তবে অভিনেতার এই মন্তব্য ভালভাবে নেয়নি অনেকে। বরং সমাজমাধ্যমে তাঁকে ঘিরে ট্রোলিং শুরু হয়েছে চারিদিকে। বিশেষ করে তাঁর জামাই, টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটার কেএল রাহুল-এর প্রসঙ্গ টেনে মশকরা চলছে। এক জন লিখেছেন— “আশা করি, ওঁর জামাইয়ের দলে জায়গা থাকবে, বাদ না পড়ে যায় যেন!” আরেকজনের মন্তব্য— “কেএল রাহুলের শ্বশুর, জামাইয়ের বিরুদ্ধে কিছু বলবে কেন?” অনেকে ছাড়েননি কেএল রাহুলকে ট্রোল করতেও। 
আবার অনেকে সাফ বলেছেন— “খেলোয়াড়দের আগে তাঁরা ভারতীয়, তারপর ক্রীড়াবিদ।”

অর্থাৎ, ভারত–পাক ম্যাচ হওয়া উচিত কি না তা নিয়ে যেমন মতবিভাজন রয়েছে, তেমনই সুনীল শেট্টির মন্তব্য নিয়েও চলছে তীব্র বাকযুদ্ধ।

 আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ের ম্যাচ ঘিরে তাই শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সমান উত্তাপ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া