শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৯Rahul Majumder
ওটিটি একের পর এক আলোচিত সিরিজ পরিচালনা করার পর এবার পরিচালক সুপর্ণ বর্মা-র লক্ষ্য বড়পর্দা। বহুদিন ধরেই বলিউডে গুঞ্জন চলছিল যে, তিনি একটি সামাজিক–রাজনৈতিক থিম নিয়ে ছবি করছেন। অবশেষে সূত্রে নিশ্চিত হল—ছবির নাম ‘হক’। আর এর কেন্দ্রে থাকছে এমন এক ঘটনা, যা একসময় গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল—সুপ্রিম কোর্টের ঐতিহাসিক শাহ বানু বনাম আহমেদ খান মামলা।
শাহ বানু মামলা – কেন এত গুরুত্বপূর্ণ?
১৯৮৫ সালের এই রায়ে সুপ্রিম কোর্ট এক মুসলিম মহিলার ভরণপোষণের অধিকার স্বীকার করেছিল, যা ভারতীয় সমাজ–রাজনীতিতে প্রবল আলোড়ন তোলে। শাহ বানুর সাহসী লড়াই ও সেই ঐতিহাসিক রায় আজও বিতর্ক ও আলোচনার কেন্দ্রবিন্দু। এই কাহিনি থেকেই অনুপ্রাণিত সুপর্ণের ‘হক’।
ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ইমরান হাশমি ও ইয়ামি গৌতম। ইমরানের জন্য এটি একদম আলাদা মাইলফলক হতে পারে, কারণ দীর্ঘদিন পর তিনি এমন এক বাস্তবঘন ও কোর্টরুম ড্রামা ছবিতে আসছেন। অন্যদিকে, ইয়ামি গৌতম আবারও ফিরছেন বাস্তব ঘটনার ক্যানভাসে। ‘আর্টিকেল ৩৭০’-এর বিপুল সাফল্যের পর দর্শকরা তাঁকে এই ধরনের চরিত্রেই সবচেয়ে বেশি গ্রহণ করেছেন।
সবচেয়ে বড় ব্যাপার—যামি ও ইমরান এই প্রথমবার একসঙ্গে জুটি বাঁধলেন।
‘হক’ প্রযোজনার দায়িত্বে রয়েছে জংলি পিকচার্স, সঙ্গে আছে ইনসমনিয়া ফিল্মস এবং বাওয়েজা স্টুডিওস। ছবির শুটিং গোপনে প্রায় শেষও হয়ে গিয়েছে। সূত্রের খবর—ছবির টিজারও নাকি ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। যারা দেখেছেন, তাঁদের বিশ্বাস, ছবির টিজার প্রকাশ পেলেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠবে। ছবির টিজারের সঙ্গেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে ছবির মুক্তির তারিখ।
তবে ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, ‘হক’ মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ৭ নভেম্বর। অর্থাৎ, দীপাবলি মরশুমেই বড়পর্দায় নামছে এই তীব্র কোর্টরুম ড্রামা, যা নিঃসন্দেহে দর্শকদের মধ্যে বিতর্ক, আলোচনা এবং তর্কের ঝড় তুলবে।
কী কী রয়েছে ‘হক’-এ?
ঐতিহাসিক ও বিতর্কিত এক বাস্তব ঘটনার পুনর্নির্মাণ।
প্রথমবার একসঙ্গে ইমরান হাশমি ও ইয়ামি গৌতমের জুটি।
পরিচালক সুপর্ণ বর্মা—যিনি ওটিটি দুনিয়ায় প্রমাণ করেছেন তাঁর তীক্ষ্ণ গল্প বলার ক্ষমতা।
এবং সবচেয়ে বড় কথা—এটি নিছক সিনেমা নয়, বরং সমাজ–আইন–ধর্মের জটিল লড়াইকে বড়পর্দায় তুলে ধরার এক গুরুত্বপূর্ণ প্রয়াস।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি