শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৩৯Rahul Majumder
বলিউডে আবারও বিতর্কের ঝড়! লেখক-গীতিকার-অভিনেতা পীযূষ মিশ্র এবার সরাসরি আঙুল তুললেন পরিচালক অনুরাগ কাশ্যপের দিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে, যেখানে উপস্থিত ছিলেন মনোজ বাজপেয়ী, রঞ্জন সিং, পরিচালক রাম রেড্ডি এবং অনুরাগ নিজেও, সেখানে পীযূষ বিন্দুমাত্র রাখঢাক না করেই জানালেন— অনুরাগ কাশ্যপের সিনেমার প্রথম ভাগ দুর্দান্ত হলেও, তিনি নাকি সচেতনভাবেই দ্বিতীয় ভাগ নষ্ট করে দেন।
পীযূষের অভিযোগ, “ ‘গুলাল’ ছবিটা … ক্ষমা করো অনুরাগ, কিন্তু ওটার দ্বিতীয়ার্ধ বুঝতেই পারিনি। অনুরাগের সমস্যা হল, অর্ধেক ছবি দারুণ বানান, তারপর যেই মনে হয় মাস্টারপিস হচ্ছে, আর ইচ্ছে করেই গণ্ডগোল করেন। ‘দেব ডি’-এর প্রথম ভাগ ছিল ক্ল্যাসিক, তারপর একেবারে ভেস্তে দিলেন। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এর ক্ষেত্রেও সেই একই ব্যাপার হল।” বর্ষীয়ান শিল্পীর মুখে এহেন কথা শুনে পাশে বসা অনুরাগ কাশ্যপ তখন হেসে কুটিপাটি!
এই কথা শুনে পাশ থেকে মনোজ বাজপেয়ী মজা করে যোগ করলেন, ‘দেব ডি’-র শেষ ভাগ বাঁচিয়েছিল নওয়াজের স্বল্প সময়ের উপস্থিতি —‘ইমোশনাল অত্যাচার’ গানের ভিডিওতে নওয়াজ ছোট্ট একটি মজাদার চরিত্রে অভিনয় করেছিলেন। পীযূষ আরও বলেন—“আমি ভেবেছিলাম ‘দেব ডি’ হবে মাদকাসক্তি নিয়ে নিয়ে ছবি, কিন্তু পরে একেবারেই অন্য দিকে চলে গেল। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ও প্রথম অংশের পর পথ হারিয়ে ফেলল।”
প্রসঙ্গত, মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্ম পীযূষ মিশ্রর। সেখান থেকে মুম্বইয়ে এসে নিজেকে অভিনেতা হিসাবে প্রতিষ্ঠা করার রাস্তা সহজ ছিল না। এনএসডি (ন্যাশনাল স্কুল অফ ড্রামা) থেকে পাশ করে বেরনোর পরে প্রায় ২০ বছর দিল্লিতে ছিলেন পীযূষ। তার পরে মুম্বইয়ে আসেন তিনি। অভিনয় ছাড়াও বাচিকশিল্পী ও গীতিকার হিসাবেও কাজ করেছেন পীযূষ।
এদিকে অনুরাগ কাশ্যপ এখন ব্যস্ত তাঁর নতুন ছবি ‘নিশানচি’ নিয়ে, যেখানে অভিষেক হচ্ছে ঐশ্বর্য ঠাকরে-র, প্রয়াত বালাসাহেব ঠাকরের নাতি। ছবিতে আছেন বেদিকা পিন্টো, মনীকা পানওয়ার, মোহাম্মদ জিশান আয়ুব ও কুমুদ মিশ্র। সেপ্টেম্বর ১৯-এ মুক্তি পেতে চলেছে এই ছবি।
অন্যদিকে, মনোজ বাজপেয়ী প্রচার করছেন রাম রেড্ডি পরিচালিত ‘জুগনুমা’, যেখানে অভিনয় করেছেন দীপক ডোবরিয়াল, প্রিয়াঙ্কা বোস, হিরাল সিধু, আভান পুকোট ও তিলোত্তমা সোম। ছবিটি মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি