শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৬Sanchari Kar
লাদাখে অপূর্ব লাখিয়ার আসন্ন যুদ্ধনির্ভর ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’এর শুটিং নিয়ে ব্যস্ত থাকার কারণে সলমন খান আপাতত অনুপস্থিত। তাঁর জায়গায় ‘বিগ বস ১৯: উইকএন্ড কা বার’এর সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে ফারাহ খানকে। বলিউডের অন্যতম এই পরিচালক এবার প্রতিযোগীদের সারা সপ্তাহের কাজকর্ম ও আচরণের হিসাব কষে দেবেন। বিনোদন, তীব্র মুখোমুখি সংঘর্ষ থেকে শুরু করে অপ্রত্যাশিত চমক—সবই থাকছে, আর ফারাহ নিশ্চিত করবেন যেন বাড়ির সদস্যরা নিয়মের মধ্যে থাকেন।
বিগ বস ১৯-এ নয়া মোড়। অধিনায়কত্বের টাস্ক চলাকালীন নেহাল চুদাসামার সঙ্গে উত্তপ্ত আদানপ্রদানের পর আমল মালিক ভেঙে পড়েন। তাঁর এই অবস্থা দেখে দর্শকরা হতবাক হয়ে যান। পুরো ঘরে ছড়িয়ে পড়ে নাটকীয়তা, ক্ষমা প্রার্থনা আর ফারাহ খানের কঠোর মন্তব্য।
ক্যাপ্টেনসির টাস্ক চলাকালীন নেহাল আমলের বিরুদ্ধে অশালীন স্পর্শের অভিযোগ তোলেন। এই অভিযোগে ভীষণভাবে ব্যথিত হন আমল, বারবার ক্ষমা চান এবং শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়েন।
এরপর উইকএন্ড কা বার–এ ফারাহ আমলের পক্ষ নেন। তিনি বলেন, “এই টাস্ক চলাকালীন আসলে কী ঘটেছিল, সেটা আমল, নেহাল আর আমরা যারা দেখেছি, তাদের ছাড়া আর কেউ জানে না। অথচ এটাকে এত বড় ইস্যু করে তোলা হয়েছে।” নেহালের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রথমত, তুমি আমলকে এমন জায়গায় আঘাত করেছ, যেখানে করা উচিত ছিল না। আমরা বলছি না যে এটা ইচ্ছাকৃত ছিল, ঘটনাচক্রে হয়েছে। টাস্কটি শারীরিক ছিল, আর তুমি ভেবেছিলে এটা মানসিক টাস্ক।”
তিনি আমলের অতিরিক্ত ক্ষমা চাওয়ার প্রসঙ্গও তোলেন। ফারাহ বলেন, “আমল, তুমি জানত যে তুমি সঠিক ছিলে, তাহলে কেন এত বাড়াবাড়ি করে ক্ষমা চাইলে? আমার মনে হচ্ছিল এসে তোমায় চড় কষাই।”
ফারাহ নেহালকে সরাসরি বলেন, “বন্ধু হিসাবে এটা খুবই সুবিধাজনক ব্যাপার। যখন অভিষেকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল, তুমি আর ফারহানা এমন আচরণ করেছিলে যেন কিছুই ঘটেনি। কিন্তু আমল তোমার বন্ধু বলে তোমরা সহজেই নারীবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছ। আমার চেয়ে বড় নারীবাদী আর কেউ নেই, কিন্তু তুমি যা করছ, তাতে নারীবাদ একশো বছর পিছিয়ে যাচ্ছে। তুমি এত কাঁদছিলে কেন? তুমি এত মনোযোগ পাচ্ছিলে যে একসময় মনে হচ্ছিল তুমি সেটা উপভোগ করছ।”
আমল যোগ করেন, “আমার মনে কোনও অপরাধবোধই ছিল না, কারণ আমি জানতাম আমি কিছু ভুল করিনি। যেটা আমার খারাপ লেগেছিল, তা হল নেহাল ক্যামেরার দিকে চিৎকার করে বলেছিল আমি নাকি ওকে স্পর্ষ করার চেষ্টা করছিলাম। আমি চাইনি সেই ধারণা বাইরে যাক। ওই মুহূর্তে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বন্ধুত্ব গৌণ বিষয়। একজন মেয়ে হিসাবে তুমি যদি এই শো–তে কোনও ছেলের বিরুদ্ধে কিছু বলো, তাহলে একটা ভুল বয়ান ছড়িয়ে পড়ে যা আমার সুনাম নষ্ট করতে পারে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি