শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Ritwik Chakraborty stuns in the first poster of Pratim D Gupta s new series Karma Korma

বিনোদন | ‘কার্মা কোরমা’র প্রথম পোস্টারেই খাকি উর্দিতে বাজিমাত ঋত্বিকের! সিরিজে তাঁর সঙ্গে রয়েছেন কোন দুই জনপ্রিয় অভিনেত্রী?

Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১৯Rahul Majumder

বাংলা ওয়েব দুনিয়ায় ফের হাজির হচ্ছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত। তাঁর হাত ধরে আসছে ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ‘কার্মা কোরমা’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সিরিজটির পোস্টার, আর সেই পোস্টারেই পুলিশের উর্দিতে নজর কেড়েছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সিরিজের অন্যান্য কাস্ট এখনও গোপন রাখা হয়েছে। তবে খবর, ঋত্বিকের পাশাপাশি এই ছবিতে দেখা যাবে সোহিনী সরকার, ঋতাভরী চক্রবর্তী-কে। তবে এ ছবি কোনও রম-কম অথবা পরকীয়া সম্পর্কের গল্প নিয়ে নয়। নিখাদ মার্ডার মিস্ট্রি। ‘কার্মা কোরমা’র পোস্টারে ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেওয়ার পাশাপাশি ঋত্বিক জানিয়েছেন এ সিরিজে তাঁর চরিত্রের নাম ভূপেন ভাদুড়ী।   

এই সিরিজে কোনও কোনও জায়গায় মজার সূক্ষ্ম ছোঁয়া থাকলেও, তাতে অন্ধকারের তীব্রতাটাই বেশি ফুটে উঠবে বলে খবর।  জানা গিয়েছে, একটি খুনের তদন্তের সমাধান করতে গিয়েই সোহিনী ও ঋতাভরীর সঙ্গে পরিচয় শুরু হবে ঋত্বিকের। 

রবিবার, মুক্তি পেয়েছে সিরিজের পোস্টার। পোস্টারে পুলিশের উর্দিতে ঋত্বিককে দেখা যাচ্ছে রহস্যময় আবহে, তীব্র চোখে তাকিয়ে আছেন দর্শকের দিকে—যেন লুকিয়ে আছে অজানা কোনও গল্প। নাম থেকেই বোঝা যাচ্ছে, এই সিরিজে থাকছে কর্মফল আর জীবনের দ্বন্দ্ব নিয়ে টানটান কাহিনি। 

 

 

প্রতিম ডি গুপ্ত আগেও তাঁর কাজের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন যে, তিনি সমসাময়িক সমাজের গল্পকে একেবারে নতুন ভঙ্গিতে বলতে জানেন। এবারও দর্শকরা আশা করছেন, ‘কার্মা কোরমা’ নিয়ে আসবে চমকপ্রদ এক কাহিনি, যেখানে থ্রিল, টানটান রহস্য আর জীবনের দর্শন একসঙ্গে মিশে যাবে। 

উল্লেখ্য, ইন্ডাস্ট্রি সূত্রে শোনা যাচ্ছে, এই সিরিজে ঋত্বিক-সোহিনী-ঋতাভরীর পাশাপাশি জনপ্রিয় আরও কিছু মুখ দেখা যাবে। সোশ্যাল মিডিয়ায় পোস্টার প্রকাশ হতেই নেটিজেনরা বলছেন—“এবারও অন্যরকম কিছু আসছে!” 

 

 

এমনিতেই বিভিন্ন ঘরানার ছবি নিয়ে কাজ করতে সমান স্বচ্ছন্দ প্রতিম ডি গুপ্ত। পাঁচ অধ্যায় দিয়ে বাংলা ছবিতে হাতেখড়ি হয় তাঁর। এর পর ‘সাহেব বিবি গোলাম’, ‘মাছের ঝোল’ থেকে সাম্প্রতিক ‘চালচিত্র - দ্য ফ্রেম ফ্যাটল’, একের পর এক ছবিতে দর্শকের মন কেড়েছেন পরিচালক। তবে ওয়েব সিরিজ এই প্রথম। ওটিটি মাধ্যমে পরিচালকের প্রথম সিরিজ হলেও, বিষয়টি কিন্তু তাঁর কাছে নতুন নয়। ২০১৬ সালের ‘সাহেব বিবি গোলাম’ প্রথম মূলধারার বাংলা ছবি যা নেটফ্লিক্স-এ অন্তর্ভুক্ত হয়। ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় প্রতিমের হিন্দি ওয়েব সিরিজ ‘টুথ পরি’।

 

প্রশংসিত হয়েছিল প্রতিম ডি গুপ্তর শেষ ছবি ‘চালচিত্র’।‌ ছবিতে অভিনয় করেন টোটা রায়চৌধুরী, শান্তনু মাহেশ্বরী, বাংলাদেশের জিয়াউল ফারুক অপূর্ব, ইন্দ্রনীল বসু। ‘চালচিত্র’-র মাধ্যমেই টলিপাড়ার পা রাখেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা অপূর্ব।‌ একই কথা প্রযোজ্য সঞ্জয় লীলা বনশালির ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ছবিতে কাজ করা অভিনেতা শান্তনু মাহেশ্বরীর ক্ষেত্রেও। তাঁরও প্রথম বাংলা ছবি ছিল এটি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া