শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | পুরো শরীর ক্ষতবিক্ষত! দুর্ঘটনায় শয্যাশায়ী ভিকি, স্বামীকে নিয়ে যা লিখলেন অঙ্কিতা… জানলে অবাক হবেন

নিজস্ব সংবাদদাতা | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ১৮Sanchari Kar

বিশাল ফাঁড়া কাটালেন ভিকি জৈন। অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের স্বামী ভয়াবহ দুর্ঘটনায় পড়েন। কাচের টুকরো তাঁর ডান হাতে বিঁধে যায়। এতে ৪৫টি সেলাই পড়ে তারকা-ব্যবসায়ীর। অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক সন্দীপ সিং জানান যে, ভিকি কয়েকদিন ধরে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি আছেন।

ভিকির যাবতীয় দেখাশোনা করছেন অঙ্কিতাই। কঠিন সময় ঢাল হয়ে তিনি স্বামীর পাশে দাঁড়িয়েছেন তিনি। তাঁর উদ্দেশ্যেই একটি আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী। দু’জনের ভালবাসার কিছু মুহূর্ত শেয়ার করে লেখেন, ‘আমার সঙ্গী… সব সময়ই তুমি আমার হাত ধরে থেকেছ, আমাকে নিরাপদ অনুভব করিয়েছ, মনে করিয়েছ, যতই সময় কঠিন হোক না কেন, ভালবাসা সেই মুহূর্তকে হালকা করে দিতে পারে। সবচেয়ে গুরুতর পরিস্থিতিতেও তুমি রসিকতা খুঁজে পাও, আমাকে শান্ত করো... এটাই আমার কাছে শান্তির ‘ঘর’-এর মতো।’

তিনি আরও যোগ করেন, ‘শিগগির সুস্থ হও, আমার প্রিয় ভিকি। আমরা প্রতিটি ঝড়, প্রতিটি লড়াই একসঙ্গে পার করব... সুখে-দুঃখে, যেমন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম। তুমি আমার শক্তি, আমার শান্তি, আমার সব। আর আমিও তোমার জন্য একই রকম। আমার ভিকির জন্য আপনারা ভালবাসা, প্রার্থনা আর আরোগ্য কামনা পাঠান।’

 

 

 

তারকা-দম্পতিকে সর্বশেষ একসঙ্গে দেখা গিয়েছিল রান্নার রিয়্যালিটি শো ‘লাফটার শেফস সিজন ২’-এ। এর আগে তাঁরা প্রথমবার জুটি হিসাবে হাজির হয়েছিলেন ‘বিগ বস ১৭’-এ। যেখানে তাদের ঘন ঘন ঝগড়া-কলহ প্রায়ই শিরোনামে আসত।

শনিবার নির্মাতা সন্দীপ সিং জানান, ভিকির হাতে কাচের টুকরো ঢুকে যায় এবং তার জন্য তাকে প্রায় ৪৫টি সেলাই নিতে হয়। তিনি আরও জানান, ভিকি গত তিন দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সন্দীপ একটি আবেগঘন নোটে লেখেন, ‘এক বেদনাদায়ক দুর্ঘটনায় অসংখ্য কাচের টুকরো ভিকির হাতে ঢুকে গিয়েছিল। ৪৫টি সেলাই, তিন দিন হাসপাতাল… তবুও তার মানসিক দৃঢ়তা অটুট। ভিকি এখনও আমাদের হাসাতে সক্ষম। যেন কিছুই ঘটেনি।’
কঠিন সময়ে ভিকির পাশে অঙ্কিতা। ভিকির যত্ন নেওয়ার জন্য অভিনেত্রীকে প্রশংসা করে সন্দীপ সিং লেখেন, ‘অঙ্কিতা, তুমি একেবারে সুপারউওম্যান। টানা ৭২ ঘণ্টার দুশ্চিন্তা এবং যত্নের মধ্যে তুমি পাহাড়ের মতো দৃঢ় হয়ে দাঁড়িয়েছ। স্বামীর প্রতি তোমার ভালবাসাই হয়েছে তার রক্ষা-কবচ, তোমার সাহসই তাকে শক্তি জুগিয়েছে।’

ভালবেসে ২০২১ সালে বিয়ে করেন ভিকি-অঙ্কিতা। অভিনেত্রীর প্রাক্তন প্রেমিক সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন ভিকি। জাঁকজমক করে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। দু’জনের মধ্যে মনোমালিন্যের কারণে প্রায়ই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। তবে সে সবকে তুচ্ছ করেই অঙ্কিতা আরও একবার প্রমাণ করলেন, ভিকির সঙ্গেই রয়েছেন তিনি। স্ত্রী হয়ে, ঢাল হয়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া