শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ০০Snigdha Dey
‘দোস্তানা ২’-এ একসঙ্গে কাজ করার কথা ছিল কার্তিক আরিয়ান এবং করণ জোহরের। কিন্তু দু'জনের মধ্যে আভ্যন্তরীণ কিছু সমস্যা তৈরি হওয়ায় সেই ছবি এখনও বিশ বাঁও জলে। তবে এবার নিজেদের ব্যক্তিগত বিবাদ মিটিয়ে করণ জোহর ও কার্তিক আরিয়ান ফের জুটিতে। তবে করণের পরিচালনায় নয়, প্রযোজনায় ফিরছেন কার্তিক।
‘তু মেরি মে তেরা মে তেরা তু মেরি’ নামের রোমান্টিক ঘরানার ছবি নিয়ে আসছেন করণ জোহর। নায়কের ভূমিকায় কার্তিক আরিয়ান। কিন্তু কার্তিকের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে, তা নিয়ে বেশ কিছু মাস ধরেই চলছিল নানা জল্পনা। প্রথমে শোনা গিয়েছিল, জাহ্নবী কাপুর এই ছবিতে অভিনয় করবেন।
পরে এও শোনা যায় শর্বরী বা শ্রীলীলাকে কার্তিকের নায়িকা হিসাবে দেখা যাবে। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে খবর এসেছিল, কার্তিকের বিপরীতে অভিনয় করবেন অনন্যা পাণ্ডে।
অনন্যা ও কার্তিক এর আগে ‘পতি পত্নী অর ও’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন। ২০১৯ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় কার্তিক এবং অনন্যার কেমিস্ট্রি বেশ ভালই লেগেছিল দর্শকদের। এক সময় দু'জনের সম্পর্কের খবরও শোনা যায়। তবে সে সম্পর্ক বেশিদূর এগোয়নি। কিন্তু এই ছবির খাতিরে প্রাক্তনকে জাপটে ধরে চুমু খেলেন কার্তিক!
কিছুদিন আগে করণ জোহর সমাজমাধ্যমে একটি ছবি ভাগ করেন, যেখানে কার্তিক এবং অনন্যাকে একটি পাসপোর্টের আড়ালে চুমু খেতে দেখা গিয়েছিল। এই ছবি দেখেই কৌতূহল ছড়িয়েছিল নেটিজেনদের মধ্যে। তবে জল্পনা শুরুর আগেই পোস্টের ক্যাপশনে সবটা খোলসা করেছিলেন করণ জোহর। এই ছবির সঙ্গে তিনি ভাগ করে নিয়েছিলেন ‘তু মেরি মে তেরা মে তেরা তু মেরি’-এর মুক্তির দিনক্ষণ। তখন জানা গিয়েছিল আগামী বছর ১৩ ফেব্রুয়ারি অর্থাৎ ২০২৬-এর ভালবাসা দিবসের আগেই মুক্তি পাবে এই ছবিটি। তবে এবার জানা যাচ্ছে, বদলেছে ছবি মুক্তির দিনক্ষণ।
রবিবার সমাজমাধ্যমে কার্তিক এবং অনন্যা দু'জনেই ছবি মুক্তির নতুন দিনক্ষণ জানিয়ে দিলেন। তাঁদের পোস্টে দেখা যাচ্ছে, ৩১.১২ ২৫ লেখা। সঙ্গে দুই তারকা এও জানালেন, বছরের শেষদিনে মুক্তি পাচ্ছে 'তু তেরি ম্যায় তেরা ম্যায় তেরি তু মেরা'। অর্থাৎ বছরের শেষে আরও একবার পর্দায় নতুনভাবে জমবে কার্তিক-অনন্যার রোম্যান্স।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি