শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৩৯Rahul Majumder
প্রয়াত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওরফে লালন–গানের কিংবদন্তি বাংলাদেশি গায়িকা ফরিদা পরভীন। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লালন-কন্যা ' । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। রেখে গেলেন স্বামী ও চার সন্তানকে।
লোকসংগীতের এই বরেণ্যশিল্পীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক অশীষ কুমার চক্রবর্তী। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন শিল্পী। কয়েক সপ্তাহ ধরে তাঁর অবস্থা এতটাই জটিল হয়ে ওঠে যে, সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করাতে হতো।
গত ২ সেপ্টেম্বর নিয়মিত ডায়ালাইসিসের জন্য তাঁকে নেওয়া হয়েছিল মোহাখালির ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সেই প্রক্রিয়ার পর থেকে তাঁর শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয় আইসিইউতে। বুধবার অবস্থার আরও অবনতি ঘটলে তাঁকে ভেন্টিলেশনে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টাই শেষ পর্যন্ত ব্যর্থ হয়।
১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম ফরিদা পরভীনের। মাত্র ১৪ বছর বয়সে, ১৯৬৮ সালে পেশাদার শিল্পী হিসেবে সঙ্গীতজীবনের পথচলা শুরু করেন তিনি। রাজশাহী বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গেয়ে তাঁর অভিষেক। এরপর ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা পান।
পরে মোক্ষেদ আলী শাহের কাছ থেকে লালন–গানের সাধনায় দীক্ষা নেন। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন লালন সঙ্গীতের এক অনন্য সাধক ও জীবন্ত কিংবদন্তি। তাঁর কণ্ঠেই লালনের দর্শন পৌঁছে গিয়েছিল ঘরে ঘরে। অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৮৭ সালে বাংলাদেশ তাঁকে ভূষিত করে একুশে পদকে। শুধু তাই নয়, নতুন প্রজন্মকে লালনের গান শেখানোর জন্য তিনি গড়ে তুলেছিলেন ‘অচিন পাখি স্কুল’।
বাংলা সঙ্গীতাঙ্গনে অপূরণীয় শূন্যতা রেখে চলে গেলেন ফরিদা পারভীন। তাঁর গানের সুর, তাঁর কণ্ঠের জাদু আর লালনের বাণী নতুন প্রজন্মের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি