শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: মায়ের জন্য অনেক কিছু ছেড়েছি, রুবেলের জন্যও ত্যাগস্বীকার করব! ঈশ্বরের কাছে প্রার্থনায় শ্বেতা

নিজস্ব সংবাদদাতা | ২৫ অক্টোবর ২০২৩ ১৫ : ৪৭
বিপদ কাটেনি রুবেল দাসের। পা ভাঙার পরে সুস্থ হয়ে সবে শুটিংয়ে ফিরেছিলেন। দিন কয়েক যেতে না যেতেই ডেঙ্গুতে আক্রান্ত। দ্বিতীয়া থেকে জ্বর। ষষ্ঠী থেকে হাসপাতালে। প্রায় যমে-মানুষে টানাটানি! শ্বেতা ভট্টাচার্যের অক্লান্ত সেবায় বিপদ কেটেছে। একথা একাদশীতে সামাজিক পাতায় জানিয়েছেন ধারাবাহিক ‘নিমফুলের মধু’র নায়ক। এখন কেমন আছেন রুবেল? জানতে আজকাল ডট ইন যোগাযোগ করেছিল শ্বেতার সঙ্গে। নায়িকার কথায়, ‘‘প্লেটলেট কমে ৪৫ হাজার! পেটে জল জমে গিয়েছিল। লিভার, গলব্লাডার ফুলে গিয়েছে। এখন আগের তুলনায় ভাল। তবে প্রচণ্ড দুর্বল।’’ তারপরেই জানান, পুজোর আগে তাঁর মা অসুস্থ হয়েছিলেন। মায়ের জন্য রাবড়ি ছেড়েছেন তিনি। রুবেলের জন্য দরকারে জীবন দিয়ে দেবেন। বদলে সুস্থ থাকুন তাঁর ‘ভালবাসা’।

তিন মাস বিশ্রামের পরে সবে শুটে ফিরেছিলেন অভিনেতা। কাজও করছিলেন। আচমকাই দ্বিতীয়া থেকে জ্বর। ১০৩ জ্বর নিয়ে চতুর্থী পর্যন্ত কাজ করেছেন। শেষে অবস্থার এতটাই অবনতি হয় যে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেন। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বলেছেন, ‘‘পেটে জল। লিভার ফুলে যাওয়ায় খেতে পারছিল না। সারা শরীরে অসহ্য যন্ত্রণা। এপাশ ওপাশ করতে পারছিল না। চিকিৎসার পাশাপাশি তাই সেবার দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছিলাম। কেবল রাতে বাড়ি যেতাম। আমার মায়ের দেখভালের জন্য। এখনও পুরো সুস্থ হয়নি মা।’’ সেই সময় রাত জাগতেন হয় শ্বেতার দাদা নয় রুবেলের দাদা।

ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিয়েছেন অভিনেতা। প্লেটলেট বেড়ে এখন এক লক্ষ ১০ হাজার। আগের তুলনায় খেতে পারছেন। গায়ের ব্যথাও অনেক কম। ঘুমোতে পারছেন। শ্বেতার কাছে এটাই অনেক। তিনি রুবেলকে জানাননি, পরিস্থিতি কতটা ঘোরালো হয়েছিল। এখন যেমন আছেন সেরকম থাকলে দ্বাদশীতে হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন রুবেল। তবে দুর্বলতা কাটাতে বেশ কিছুদিন তাঁকে বিশ্রাম নিতে হবে। শুটের কী হবে? শ্বেতা জানিয়েছেন, লক্ষ্মীপুজো পর্যন্ত ছুটি। রুবেলের অসুস্থতার খবর পেয়ে যথেষ্ট সহযোগিতা করেছেন জি বাংলার চ্যানেল কর্তৃপক্ষ। উভয় পক্ষ আলোচনা করে এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



এবারের পুজো শ্বেতার কাছে বিভীষিকার। নতুন জামা পরা দূরের কথা, প্রতিমার মুখ পর্যন্ত দেখেননি। পুজোর আগে মা ভর্তি ছিলেন আইসিইউ-তে। শ্বেতার কথায়, ‘‘রাতে ঘুমোতে পারতাম না। খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। দুশ্চিন্তায় শ্বাসকষ্ট হত। দেবীর কাছে প্রার্থনা করতাম, আমার যা প্রিয় তা ছেড়ে দেব। বদলে মাকে সুস্থ করে দাও। এই ভাবে মায়ের জন্য অনেক খাবার ছেড়েছি। যেমন, রাবড়ি, মিষ্টি, তরমুজ, চকোলেট। রুবেলের সময়েও একই অবস্থা। দেবী মাকে জানিয়েছি, দরকারে জীবন দিয়ে দেব। তুমি ওকে সুস্থ করে দাও।’’



নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া