শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
স্নিগ্ধা দে | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ৩৩Snigdha Dey
অভিনয়ে জনপ্রিয়তার পর এবার প্রযোজকের ভূমিকায় অভিনেত্রী স্বীকৃতি মজুমদার। তবে তিনি একা নেই। এই ভূমিকায় যৌথভাবে থাকছেন পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় ও গায়ক,সুরকার প্রাঞ্জল দাস। জয়দীপ ও প্রাঞ্জলের প্রযোজনা সংস্থা ইস্ট ইন্ডিয়া টকিজের প্রথম প্রযোজনা হতে চলেছে এটি। এছাড়াও স্বীকৃতির কিলোহার্টস প্রযোজনা সংস্থারও এটা প্রথম কাজ। যৌথভাবে তিনজন নিয়ে আসছেন একটি জমজমাট থ্রিলার ঘরানার সিরিজ।
জি ফাইভ ও বুলেট অ্যাপের ভার্টিক্যাল মাইক্রো সিরিজের নতুন সংযোজন হতে চলেছে এটি। এখনও নাম চূড়ান্ত হয়নি এই সিরিজের। সৌভিক কুণ্ডুর গল্পে সিরিজের পরিচালনার দায়িত্বও সামলাচ্ছেন জয়দীপ। সিরিজের গান ও আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন প্রাঞ্জল দাস। ক্যামেরার কাজে অঙ্কিত সেনগুপ্ত। এডিটে রয়েছেন বনমালী।
টানটান উত্তেজনাপূর্ণ থ্রিলার ঘরানার সিরিজ হতে চলেছে এটি। গল্পের পরতে পরতে থাকবে রহস্য। যেহেতু দর্শকের পছন্দের তালিকায় এখন থ্রিলার সবার প্রথমে জায়গা করে নেয়, তাই এই ঘরানাকেই প্রথম প্রযোজনা হিসেবে বেছে নিয়েছেন জয়দীপ,প্রাঞ্জল ও স্বীকৃতি।

গল্পের মুখ্য চরিত্রে রয়েছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ দাস, কৌশানী মুখোপাধ্যায়, দেবপর্ণা পাল চৌধুরী ও নবাগতা পূজিতা। পূজিতার আরও এক পরিচয় হল, তিনি অভিনেত্রী সোমা বন্দোপাধ্যায়ের কন্যা।
ইতিমধ্যেই শুটিংয়ের কাজ চলছে। তবে সিরিজের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। মনোরঞ্জনের অন্যতম মাধ্যম যেহেতু ওটিটি-ই। তাই ওটিটির সিরিজের ঘরানায় আসছে নতুনত্ব। জি ফাইভের উদ্যোগে আসছে মাইক্রো ড্রামা। রিলের আকারে কয়েক মিনিটেই শেষ হবে এক একটি পর্ব। এরকম বেশ কয়েকটি পর্ব মিলিয়ে তৈরি হবে মিনি সিরিজ বা মাইক্রো ড্রামা। এই নতুন ঘরানা দর্শকের থেকে দারুণ প্রতিক্রিয়া পাবে বলে আশা করছেন নির্মাতারা। এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছেন বহু টলি তারকারা। জি ফাইভ ও বুলেট অ্যাপে ইতিমধ্যেই দেখা যাচ্ছে এরকম কিছু মাইক্রো সিরিজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি