শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Actor Abhishek Banerjee opens up about casting couch and me too movement in Bollywood

বিনোদন | “কাজের বিনিময়ে শরীর ভোগ করা বলিউডের রোজনামচা ছিল!” বিস্ফোরক ‘হাথোরা ত্যাগী’ অভিষেক

আকাশ দেবনাথ | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪ : ৫২Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: বলিউডে ‘কাস্টিং কাউচ’ নিয়ে আলোচনা শোনা যায় মাঝেমধ্যেই। বিভিন্ন সময়ে বহু অভিনেতা-অভিনেত্রী এই নিয়ে মুখ খুলেছেন। এ বার সেই তালিকায় যোগ হল অভিনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। প্রসঙ্গত, পর্দার ‘হাথোরা ত্যাগী’ শুধু অভিনেতা নন, নিজে একজন কাস্টিং সংস্থার কর্ণধারও। সেই দিক থেকে অভিষেকের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিষেক স্বীকার করেছেন, একটা সময় বলিউডে কাজের বিনিময়ে যৌন সুবিধা চাওয়াটা খুবই সাধারণ একটি বিষয় ছিল। তবে তাঁর মতে, ‘মিটু’ আন্দোলনের পর সেই প্রবণতায় কিছুটা হলেও বদল এসেছে। অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, তাঁর সংস্থা বরাবরই যোগ্যতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। পাশাপাশি কোনও কর্মী যাতে এই ধরনের অনৈতিক কাজে লিপ্ত না হন, তা নিশ্চিত করেছেন তিনি।

‘মিটু’ আন্দোলনের পর বলিউডে কী পরিবর্তন এসেছে, এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক বলেন, “আমার আশা এবং বিশ্বাস, ‘মিটু’-র পর থেকে কফি শপ বা ডিনারে মিটিংয়ের ছল অনেকটাই কমেছে। আমার মনে হয়, এটাই সবচেয়ে বড় পরিবর্তন। আমি যখন আমার মহিলা সহকর্মীদের সঙ্গে কথা বলি, তখন বুঝতে পারি যে তাঁরা এখন অনেক বেশি সচেতন। ছেলেরা আর আগের মতো সরাসরি কিছু বলার সাহস পায় না।”
তিনি আরও যোগ করেন, “একটা সময় কাস্টিংয়ের জন্য কফি শপ বা ডিনারে দেখা করার একটা জোরদার চল ছিল, যা আমি কোনও দিনই বুঝতে পারতাম না। আমার কাস্টিং সংস্থায় আমি কড়া নিয়ম করেছিলাম যে, অফিসের বাইরে কোনও অভিনেতার সঙ্গে দেখা করা যাবে না। আর যদি কেউ অফিসের বাইরে দেখা করেন, তবে তিনি কাস্টিং ডিরেক্টর হিসেবে সেই সাক্ষাৎ করছেন না। আমার সংস্থার কেউ কাস্টিংয়ের জন্য কফি শপে দেখা করেছেন, একথা আমার কানে আসলে তাঁকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হত।”
আরও পড়ুন: পর্ন দেখলে লিঙ্গ শিথিলতার আশঙ্কা বাড়ে? বিস্ফোরক তথ্যে চিন্তা বাড়ালেন গবেষকরা

অভিষেক জানান, যৌন সুবিধা চাওয়ার ঘটনা এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে, তাঁর সংস্থা যখন এই ধরনের কোনও অনৈতিক কাজ করত না, তখন অভিনেতারাই অবাক হয়ে যেতেন। অন্যান্য কাস্টিং অফিসে ‘ফ্লার্টিং’ ছিল রোজকার ঘটনা। কিন্তু তিনি নিজের সংস্থায় এই ধরনের কোনও পরিস্থিতি তৈরি হতে দেননি।
অভিনেতার কথায়, “আমার মনে আছে, যখন আমি কাস্টিং করতাম, তখন অনেকেই বিশ্বাস করতে চাইতেন না যে আমরা কোনও যৌনতা ছাড়াই কাজ করছি। আমরা যে শুধু কাজটাই করছি, এটা তাঁদের বোঝানো কঠিন ছিল।”
অভিষেক তাঁর অভিজ্ঞতা ভাগ করে নিয়ে বলেন, “এমনও অভিজ্ঞতা হয়েছে যে, কাউকে কাস্ট করার পর তিনি এসে জিজ্ঞাসা করেছেন, ‘ওহ্, তা হলে এখন কবে?’ আমি অবাক হয়ে বলতাম, ‘মানে? আপনি এক জন অসাধারণ অভিনেতা। সেই সত্যিটা আপনি মেনে নিতে পারছেন না কেন?’ তাঁকে যে কোনও অভিসন্ধি ছাড়াই সুযোগ দেওয়া হয়েছে, এটা অনেকেই বিশ্বাস করতে পারতেন না। এই ধরনের ঘটনা হামেশাই ঘটত।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া