শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ৩৪Sanchari Kar
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
এলভিশ-জন্নতের নতুন প্রেম
বিতর্ক ঘিরে থাকে এলভিশ যাদবকে। তবে এবার তাঁকে নিয়ে প্রেমের গুঞ্জন। শোনা যাচ্ছে, ইনফ্লুয়েন্সার জন্নত জুবেইরকে মন দিয়েছেন তিনি। একটি ইনস্টাগ্রাম পোস্টে সেই জল্পনা উস্কে দিয়েছে। এলভিশের বাহুলগ্না জন্নত।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোতে এলভিশকে দেখা গিয়েছে সাদা প্রিন্টেড কুর্তায়, আর উজ্জ্বল লাল শাড়িতে জন্নত একেবারে মোহময়ী। পোস্টের ক্যাপশনে লেখা ছিল, ‘তেরে দিল মে হক মেরা হ্যায়’। বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায়, তোমার হৃদয়ে আমার অধিকার।
একটি ছবিতে এলভিশকে দেখা যায় জন্নতের কোমরে হাত রেখে দাঁড়িয়ে থাকতে, আরেকটি ছবিতে রয়েছে জান্নাতের তোলা এক মিষ্টি নিজস্বী। যেখানে গাড়ি ঘোরার সময় এলভিশ জন্নতের হাত ধরে রেখেছেন। তাঁদের রসায়ন একেবারেই স্পষ্ট, আর ভক্তদেরও তা নজর এড়ায়নি।
ভারতে মুক্তি ফাওয়াদের ছবির
বাণী কাপুর এবং পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের বহুল বিতর্কিত ছবি ‘আবির গুলাল ’ প্রথমে ৯ মে মুক্তির কথা ছিল। এই ছবির মাধ্যমেই ন’বছর পর বলিউডে ফিরতে চলেছিলেন ফাওয়াদ খান। তবে ২২ এপ্রিল পহালগামে সন্ত্রাসী হামলার পর ছবিটি ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং সরকার জানিয়ে দেয় যে, এটি ভারতে মুক্তি পাবে না।
সব বাধা কাটিয়ে ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে ১২ সেপ্টেম্বর। ছবিটি ভারতে-ও মুক্তি পাবে। মুম্বইয়ে এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ‘আবির গুলাল ’ ভারতে মুক্তি পাচ্ছে ২৬শে সেপ্টেম্বর। ছবির প্রযোজনা সংস্থা ইন্ডিয়ান স্টোরিজ লিমিটেড দল সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বজুড়ে ছবিটি মুক্তি পাওয়ার দু’সপ্তাহ পর ভারতে এটি মুক্তি পাবে।
‘প্যাকেজ’ নিয়ে তৈরি তমন্না
বিজয় বর্মার সঙ্গে প্রেম ভেঙেছে আগেই। তমন্না ভাটিয়া এখন জীবন ও ভালবাসাকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখছেন। নিজের নতুন শো ‘ডু ইউ ওয়ানা পার্টনার ’-এর প্রচারে সহ-অভিনেত্রী ডায়ানা পেন্টির সঙ্গে হাজির হয়ে তিনি জানালেন, কেমন জীবনসঙ্গী হতে চান তিনি। বিজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণে কয়েক মাস ধরে আলোচনায় থাকা তামান্না এবার খোলামেলা জানালেন—
“আমি চেষ্টা করছি একজন ভাল জীবনসঙ্গী হতে। এটাই এখন আমার যাত্রা। আমি চাই, আমার সঙ্গী যেন মনে করে যে জীবনে কোনও ভাল কাজের ফলেই আমি তার জীবনে এসেছি। যে-ই সেই সৌভাগ্যবান হোক না কেন, আমি তার জন্য নিজেকে তৈরি করছি। খুব শিগগিরই এই ‘প্যাকেজ’ পৌঁছে যাবে।”
তমন্না এবং বিজয়ের সম্পর্ক নিয়ে বলিউডে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল। খবর অনুযায়ী, দু’জনের প্রায় দু’ছরের প্রেমের ইতি ঘটে ২০২৫ সালের শুরুর দিকেই।
তাদের ঘনিষ্ঠতার সূত্রপাত ২০২৩ সালে ‘লাস্ট স্টোরিজ ২’–এর শুটিংয়ের সময়। ছবির র্যাপ-আপ পার্টির পর বিজয় নাকি তমান্নাকে প্রেমের প্রস্তাব দেন, আর সেখান থেকেই শুরু হয় তাঁদের রোম্যান্স। সেই বছরই তাঁরা প্রকাশ্যে আনেন সম্পর্কের কথা এবং মুহূর্তের মধ্যেই বলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলির মধ্যে জায়গা করে নেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি