শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: Soma Majumdar ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১১ : ২৯Soma Majumder
তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা একসময়ে একে অপরকে চোখে হারাতেন। দুই তারকার রসায়নে মুগ্ধ ছিলেন অনুরাগীরা। কিন্তু এখন সেসব অতীত। দীর্ঘ দু’বছরের প্রেমের পর হঠাৎ করেই হয় বিচ্ছেদ। এমনকী সম্পর্কের তিক্ততা এতটাই বেড়ে গিয়েছে যে একে অপরের মুখ দেখতে নারাজ তাঁরা! ব্রেকআপের পর বিজয়ের নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও তামান্না নাকি সহজে বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে উঠতে পারেননি। আর এবার জীবনের নতুন অধ্যায়ের শুরুর ইঙ্গিত দিলেন অভিনেত্রী।
বেশ কয়েক দিন আগে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা মতামত দিয়েছেন তামান্না। বিজয়ের সঙ্গে প্রেম ভেঙে যাওয়ার পর অভিনেত্রী এখন নিজেকে আরও ভাল জীবনসঙ্গী হিসেবে গড়ে তুলতে চান। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের নতুন শো ‘ডু ইউ ওয়ানা পার্টনার’ প্রচারের সময় তামান্না বলেন,“আমি এমন একজন প্রেমিকা হতে চাই, যার মনে হবে আমার জীবনে তামান্নার আসাটা একটা ভাল সিদ্ধান্ত ছিল। যে-ই সেই ভাগ্যবান মানুষ হোক, আমি এখন থেকেই তার জন্য নিজেকে প্রস্তুত করছি। প্যাকেজ শিগগিরই ডেলিভার হবে।”
আরও পড়ুনঃ ধর্মকে অপমান! ‘প্রতিশোধ’ নিতে দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ, অপরাধের দায় নিল কারা
ব্রেকআপের পরও যে অভিনেত্রী ভেঙে পড়েননি, বরং জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি আরও ইতিবাচক হয়েছে তা যথেষ্ট স্পষ্ট। ব্যক্তিগত জীবন সামলে নতুন করে এগোতে চাইছেন অভিনেত্রী। তামান্নার মতে, সুস্থ সম্পর্ক গড়ে তুলতে হলে আগে নিজেকেই প্রস্তুত করা দরকার। আর তিনি সেই কাজটি করছেন।

ঠিক কবে থেকে প্রেম শুরু হয়েছিল বিজয়- তামান্নার? ২০২২-এর ডিসেম্বরে গোয়ায় একসঙ্গে নববর্ষ উদ্যাপন করতে গিয়েছিলেন বিজয়-তামান্না, তখন থেকেই গুঞ্জন। পরে এক পার্টিতে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হলে প্রেমের খবর নিশ্চিত হয়। ২০২৩-এর জুনে অবশেষে তামান্না নিজেই এক সাক্ষাৎকারে জানান, হ্যাঁ, তাঁদের প্রেম শুরু হয়েছিল ‘লাস্ট স্টোরিজ ২’ শ্যুটিংয়ের সময়। “ও (বিজয়) একজন চমৎকার মানুষ। একেবারে হঠাৎ করেই স্বতঃস্ফূর্তভাবেই ওর সঙ্গে আমার সম্পর্ক শুরু হয়,” বলেছিলেন তিনি।
বলিউডের অন্যতম চর্চিত প্রেমে এখন ফুলস্টপ। শোনা যায়, তামান্না নাকি বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় তাতে রাজি ছিলেন না। এই নিয়ে মনোমালিন্য এবং শেষে সম্পর্কে ছেদ পড়ে তাঁদের। আর সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের মতো জীবন বেছে নিয়েছেন তামান্না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি