শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১২ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ৪৬Sanchari Kar
বলিউড অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলিবর্ষণ। এই হামলার দায় নিয়েছে রোহিত গোদারা এবং গোল্ডি ব্রারের গ্যাং। পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে বরেলির সিভিল লাইনস এলাকায় দিশা পাটানির বাড়ির বাইরে গুলি চালানো হয়। একাধিক রাউন্ড গুলি করা হয় এবং ভোর সাড়ে চারটের দিকে দু’টি রাউন্ড আকাশে ফায়ার করা হয়। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এই ঘটনার দায় স্বীকার করা হয়েছে। বর্তমানে পুলিশ তদন্ত চালাচ্ছে। ওই পোস্টটি হিন্দিতে লেখা হয়েছিল, যেখানে সরাসরি দু’জনের নাম—বীরেন্দ্র চারণ এবং মহেন্দ্র সরণ উল্লেখ করা হয়েছে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
পোস্টে কী লেখা ছিল?
‘আমি, বীরেন্দ্র চারণ, মহেন্দ্র সরণ (ডেলানা)। ভাইয়েরা, আজ খুশবু পাটানি/দিশা পাটানি (বলিউড অভিনেত্রী)-এর বাড়িতে (ভিলা নং ৪০, সিভিল লাইনস, বরেলি, উত্তরপ্রদেশ) যে ফায়ারিং হয়েছে, তা আমরা করিয়েছি। তিনি আমাদের পূজ্য সন্ন্যাসী প্রেমানন্দজি মহারাজ ও অনিরুদ্ধাচার্যজি মহারাজকে অপমান করেছেন। তিনি আমাদের সনাতন ধর্মকে তুচ্ছভাবে উপস্থাপনা করার চেষ্টা করেছেন। আমাদের দেব-দেবীর অপমান কোনওভাবেই সহ্য করা হবে না। এটি ছিল কেবল একটি ট্রেলার। পরের বার যদি তিনি বা কেউই আমাদের ধর্মের প্রতি অসম্মান দেখায়, তাহলে তাদের বাড়িতে কেউ বাঁচবে না।
এই বার্তা শুধু তাঁর জন্য নয়, বরং চলচ্চিত্র জগতের সমস্ত শিল্পী এবং তাঁদের সঙ্গে যুক্ত সকলের জন্য। ভবিষ্যতে যাঁরা আমাদের ধর্ম এবং সন্ন্যাসীদের বিরুদ্ধে এ রকম অপমানজনক কাজ করবেন, তাঁরা ফল ভোগের জন্য প্রস্তুত থাকুন। আমাদের ধর্ম রক্ষা করতে আমরা যে কোনও সীমা পর্যন্ত যেতে প্রস্তুত। আমরা কখনও পিছু হটব না। আমাদের কাছে ধর্ম এবং সমাজ এক, আর সেগুলো রক্ষা করাই আমাদের প্রথম কর্তব্য।”
তবে এই পোস্টের সত্যতা আজকাল ডট ইন যাচাই করেনি। বরেলি পুলিশ বিষয়টি তদন্ত করছে। দিশার বাবা জগদীশ পাটানি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটির ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করার প্রক্রিয়ায় রয়েছে পুলিশ। এদিকে এসএসপি পাঁচটি বিশেষ দল গঠন করেছেন, যাতে দায়ীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করা যায়। দিশার বাড়িতে নিরাপত্তা আরও কড়া করে দিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, কয়েকদিন আগে এক সভায় ‘লিভ ইন’ সম্পর্ক নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, “ছেলেরা ২৫ বছরের মেয়েদের নিয়ে আসে, যারা ৪–৫ জায়গায় মুখ মেরে আসে।” এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় প্রবল বিতর্ক। অনেকে এই মন্তব্যকে নারীবিদ্বেষী, অশালীন এবং অসম্মানজনক বলে আখ্যা দিয়েছিলেন। কিন্তু এই বিতর্কের মধ্যে দাঁড়িয়ে যিনি সবচেয়ে স্পষ্ট, নির্ভীক ও বিস্ফোরক প্রতিক্রিয়া দিয়েছিলেন, তিনি খুশবু, দিশার দিদি। সম্ভবত, সেই বিতর্কের কারণেই তাঁদের বাড়িতে গুলি চলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি