মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: ‘অপরাজিত’র পর কাজ পাইনি! ‘পারিয়া’য় সুযোগ না পেলে হারিয়েই যেতাম: দেবাশিস রায়

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ১৪ জানুয়ারী ২০২৪ ০৬ : ১৬
ফেব্রুয়ারিতে মুক্তি পাচ্ছে তথাগত মুখোপাধ্যায়ের ‘পারিয়া’। ছবিটি ঘিরে প্রথম দিন থেকে চর্চায়। একটি কারণ ছবির পোস্টার। এই পোস্টার হুবহু উঠে এসেছে হাজার কোটি টাকা ক্লাবের ছবি অ্যানিমেল-এ। দ্বিতীয় কারণ, বিক্রম চট্টোপাধ্যায়, সৌম্য সেনগুপ্ত, অঙ্গনা রায়, শ্রীলেখা মিত্র-সহ বাংলার এক ঝাঁক জনপ্রিয় অভিনেতা অভিনয় করেছেন। তৃতীয় কারণ, এই প্রথম বাংলায় পথপশু বা দেশি সারমেয়দের নিয়ে কোনও ছবি হতে চলেছে। এবং চতুর্থ কারণ, ছবিটি দেবাশিস রায়ের মতো অভিনেতাকে ফের অভিনয়ের দুনিয়ায় ফিরিয়ে নিয়ে এসেছে।

দেবাশিস কে? এই প্রশ্ন যাঁদের তাঁরা ফিরে যান ২০২২-এ। অনীক দত্ত সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে উপহার দিয়েছিলেন ছবি ‘অপরাজিত’। যা সত্যজিতের ‘অপরাজিত’ তৈরির নেপথ্য কাহিনি। ‘পথের পাঁচালী’ থেকে ‘অপরাজিত’— অপু ট্রিলজিতে কিংবদন্তি পরিচালকের ছায়াসঙ্গী ছিলেন সুব্রত মিত্র। তাঁর ক্যামেরার কাজ ছবিটিকে বিশ্বের দরবারে প্রশংসা পেতে যথেষ্ট সহযোগিতা করেছিল। অনীকের ‘অপরাজিত’য় সেই সিনেমাটোগ্রাফারের ভূমিকায় অভিনয় করেছিলেন দেবাশিস। ছবিটি দেবাশিসকেও রাতারাতি বাংলা ছবির দুনিয়ায় পরিচিত মুখ বানিয়ে দিয়েছে। তাঁর কথায়, ‘‘পরিচালক থেকে সমালোচক হয়ে দর্শক থেকে পড়শি— সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন।’’ দুর্ভাগ্য, এত প্রশংসা পেয়েও দেবাশিসের ভাগ্যের চাকা ঘোরেনি। উল্টে দেড় বছর তাঁকে কাজ না পেয়ে চুপচাপ বসে থাকতে হয়েছিল।

অভিনেতা যখন তলিয়ে যাওয়ার মুখে তখনই তথাগত মুখোপাধ্যায় তাঁর পাশে। তাঁর ছবি ‘পারিয়া’য় লাট্টুর ভূমিকায় অভিনয়ের সুযোগ করে দিয়ে। অভিনেতার দাবি, ‘‘এই ছবি আমার কাছে অক্সিজেন। বিনোদন দুনিয়ায় ফিরিয়ে আনার জন্য। তথাগতদার কাছে তাই আজীবন ঋণী।’’ ছবিতে দেবাশিসের চরিত্র কেমন? তিনি জানিয়েছেন, আগের চরিত্রের সঙ্গে আকাশপাতাল ফারাক। লাট্টু বর্হিমুখী। কারখানার শ্রমিক। বিক্রমের ডানহাত। যার দুঃখ, রাগ, অপমান বলে কোনও অনুভূতিই নেই। এবং এক পশুপ্রেমী। চরিত্রটি করতে গিয়ে বিস্তর অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। জানিয়েছেন, আড়াই মাসের ওয়র্কশপে অনেক কিছু শিখেছেন। চরিত্রের খাতিরে চুলের রং বদলে ফেলতে হয়েছে। ব্যক্তি দেবাশিস পথপশুদের মারাত্মক ভয় পেতেন। তথাগত তাঁর পোষ্যদের দিয়ে অভিনেতার ভয় কাটিয়েছেন।  এবং যতক্ষণ তিনি ফ্রেমে থেকেছেন নিজেকে প্রমাণ করেছেন। আশা, সেই ছাপ দর্শক পর্দাতেও দেখতে পাবে।

দেবাশিসের মতে, এই চরিত্রটি করতে করতে তাঁর জীবনবোধ বদলে গিয়েছে। লাট্টু তাঁকে প্রাণখুলে হাসতে, বাঁচতে শিখিয়েছে। তাই আগামীতে খুব মনখারাপ হলে ঠিক করেছেন, নিজের অভিনীত চরিত্রটি বারবার দেখবেন। চলতি বছরে দেবাশিসের তিনটি ছবি মুক্তি পাচ্ছে। ‘পারিয়া’, ‘নোনাজল’ আর হিন্দি ছবি ‘ধানবাদ’।  
  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া