শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৮ : ০৮Rahul Majumder
রজিনীকান্তের বহুচর্চিত ছবি 'কুলি'-তে অতিথি চরিত্রে দেখা গিয়েছিল বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' আমির খানকে। সেটাই ছিল জনপ্রিয় দক্ষিণী পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গে আমিরের প্রথম কাজ। সেখান থেকেই শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই এই জুটি একসঙ্গে করতে চলেছেন একটি পূর্ণদৈর্ঘ্য সুপারহিরোধর্মী ছবি, যা নাকি বদলে দিতে পারত ভারতীয় সিনেমার ধারা।
হ্যাঁ পারত। কারণ, জোর খবর, প্রকল্পটি আর এগোচ্ছে না। জোর ফিসফাস, আমির খান নাকি লোকেশ কানাগরাজের এই সুপারহিরো ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন। তা এই দুই পরিচালক-অভিনেতার দ্বন্দ্বের আসল কারণ কী? শোনা যাচ্ছে, আসল কারণ হল ছবির চিত্রনাট্যের প্রতি দুই শিল্পীর আলাদা দৃষ্টিভঙ্গি।
আমির খান চান শুটিংয়ের আগেই সম্পূর্ণ চিত্রনাট্য চূড়ান্ত হোক। অন্যদিকে লোকেশের পদ্ধতি আলাদা—তিনি শুটিং চলাকালীনও নিজের ছবির চিত্রনাট্যে নানান টুকটাক পরিবর্তন করতেই থাকেন এবং এইভাবেই ছবি বানাতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। শেষমেশ এই সৃজনশীল টানাপোড়েনই শেষ পর্যন্ত ছবিটিকে থামিয়ে দিয়েছে।
ভবিষ্যতে কি ফের একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে তাঁদের? সূত্র জানাচ্ছে, কোনো তিক্ততা ছাড়াই বন্ধুত্বপূর্ণ ভাবে সিদ্ধান্ত নিয়েছেন দুজনেই। ভবিষ্যতে অন্য কোনো প্রজেক্টে আবার হাত মেলানোর ইঙ্গিত রেখেছেন আমির ও লোকেশ। তবে আপাতত এই সুপারহিরো সিনেমা স্থগিতই রইল।আমির খান আপাতত খুঁজছেন নতুন প্রজেক্ট। অন্যদিকে, লোকেশ কানাগরাজ এখন ব্যস্ত রাজিনীকান্ত ও কমল হাসানকে নিয়ে তাঁর আসন্ন গ্যাংস্টার ছবির প্রস্তুতিতে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই ওজন বেড়েছে আমিরের। বলিউডে গুঞ্জন ছড়িয়েছিল—দাদাসাহেব ফালকের বায়োপিকের জন্য নাকি চেহারা ভারী করছেন আমির খান। অনেকেই ভেবেছিলেন রাজকুমার হিরানি পরিচালিত সেই নতুন ছবির চরিত্রের খাতিরেই বাড়ছে তাঁর ওজন। কিন্তু সত্যিটা কিন্তু তা নয়। বরং একেবারেই অন্যরকম।বার এই প্রসঙ্গে সরাসরি মুখ খুলে ভক্তদের অবাক করলেন আমির খান নিজেই। এক সাক্ষাৎকারে তিনি জানান— তাঁর মোটা হওয়াটা কোনও সিনেমার জন্য নয়, বরং স্বাস্থ্যজনিত সমস্যার কারণে হঠাৎ বেড়েছে তাঁর ওজন। আমিরের কথায়, “না, ছবির জন্য ওজন বাড়াইনি। আসলে কিছুদিন ধরে ভয়ানক মাইগ্রেন হচ্ছে। চিকিৎসকরা আমাকে স্টেরয়েড দিয়েছেন। সেই স্টেরয়েডের পার্শ্বপ্রতিক্রিয়াতেই ওজন বাড়ছে, আমার হাতে কিছু নেই। তবে ইতিমধ্যেই আমি ডায়েট আর ওয়ার্কআউট শুরু করেছি, কারণ সামনে নতুন কাজের জন্য ফিট থাকা দরকার।” তিনি আরও বলেন, এখনও পুরোপুরি রোগমুক্ত নন। “ডাক্তাররা আসল কারণটা এখনও ধরতে পারেননি। স্টেরয়েড খেলে মাথাব্যথা কমছে, কিন্তু দীর্ঘদিন এটা খাওয়া যাবে না। পরশু আবার ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। চিকিৎসকরা যথেষ্ট দক্ষ, তবে রোগটা ঠিক কী কারণে হচ্ছে, সেটা চিহ্নিত করাই কঠিন।”
একসময় চরিত্রের খাতিরে নিজের শরীর নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্যই পরিচিত ছিলেন আমির খান। কখনও ‘গজনি’র জন্য পেশিবহুল শরীর, কখনও আবার ‘দঙ্গল’-এর জন্য ৯৭ কেজি পর্যন্ত ওজন বাড়িয়ে ভক্তদের তাক লাগিয়েছেন। তবে এবার পরিস্থিতি অন্য—কোনও চরিত্র নয়, শারীরিক অসুস্থতাই তাঁকে বাধ্য করেছে এই রূপে দেখা দিতে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি