শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'ভবিষ্যতের খোঁজে' চন্দন সেন, রজতাভ দত্ত, গৌতম হালদার! কার পরিচালনায় সমাজ চিত্র বদলাতে জুটি বাঁধছেন তারকারা?

স্নিগ্ধা দে | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ৫৩Snigdha Dey

টলিপাড়ায় এখন বদলাচ্ছে ছবির চেনা ঘরানা। পাল্টাচ্ছে পরিচিত ভাবনা। তার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের ভাঙছেন অভিনেতা-অভিনেত্রীরাও। গল্পের একচেটিয়া ছকের বাইরে দর্শক মনে জায়গা করে নিচ্ছে অন্য ধারার ছবি। বাস্তবের সঙ্গে মিল রেখে তৈরি হচ্ছে একের পর এক বাংলা ছবি। হিসাব মিলিয়ে দেখতে গেলে নজরে পড়বে দর্শক মহলে এই ধরনের ছবির চাহিদা এখন তুঙ্গে। 

 


বাস্তবের সঙ্গে মিল রেখে এমনই এক ছবি তৈরি করছেন পরিচালক অর্ক দাশগুপ্ত। ছবির নাম 'ভবিষ্যতের খোঁজে'। মুখ্য চরিত্রে অভিনয় করছেন এক ঝাঁক তারকা। তাঁদের মধ্যে অন্যতম চন্দন সেন, রজতাভ দত্ত, গৌতম হালদার, কমলেশ্বর মুখোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়-সহ আরও তারকা। এছাড়াও এই ছবি জুড়ে থাকবেন একাধিক অভিনেত্রীরা। 

 

 


দুটি ভিন্ন যুগের, ভিন্ন সময়ের গল্প বলবে এই ছবি। 'ভবিষ্যতের খোঁজে'তে সমাজের বাস্তব চিত্রও তুলে ধরবেন অর্ক। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং। চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবিটি। সূত্রের খবর, বেশকিছু চলচ্চিত্র উৎসবেও যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ছবির। 

 


টলিপাড়ার এক ঝাঁক তারকাদের একফ্রেমে ধরতে চলেছেন পরিচালক অর্ক। জানা যাচ্ছে, এই ছবিতে থাকবেন মঞ্চের পরিচিত মুখেরা। থাকতে পারেন নবাগত অভিনেতা-অভিনেত্রীরাও। এই ছবির গল্প নতুনভাবে দর্শককে ভাবাবে বলে আশাবাদী পরিচালক। সব মিলিয়ে নতুন ছবিতে পরিচিত মুখেরা ধরা দিতে চলেছেন একেবারে ভিন্ন চরিত্রে। যেকোনও ছবিতে একাধিক তারকাকে নিয়ে কাজ করা মানে বেশ চাপের! এর আগেও বহু পরিচালক এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। এবার এই দায়িত্বে অর্ক। 

 

 

তবে এই ছবি নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি পরিচালক থেকে তারকারা। কিন্তু টলিপাড়ার অন্দরের খবর, শুটিং সেরে এখন ছবি মুক্তির তোড়জোড় শুরু করেছেন পরিচালক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া