শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ৪৭Sanchari Kar
কন্নড় পরিচালক এস নারায়ণের পুত্রবধূ পবিত্রা তাঁর বিরুদ্ধে পণের জন্য হেনস্থার মামলা দায়ের করেছেন বেঙ্গালুরুর জ্ঞানভারতী থানায়। সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে খবর, পুলিশ এস নারায়ণ, তাঁর স্ত্রী ভাগ্যবতী এবং তাঁদের ছেলে পবনকে ইতিমধ্যেই নোটিশ পাঠিয়েছে এবং তদন্তে শামিল হওয়ার নির্দেশ দিয়েছে।
অভিযোগপত্রে পবিত্রা বলেছেন, তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে আরও পণ আনতে বাধ্য করতেন। পবিত্রার দাবি, তাঁকে কাজ করতে বাধ্য করা হয়েছিল, কারণ তাঁর স্বামী কাজ করতেন না এবং সংসারের দায়িত্ব তাঁরই কাঁধে পড়েছিল। বিয়ের কয়েক মাস পরেই তারা শ্বশুরবাড়ি ছেড়ে একটি ভাড়া বাড়িতে চলে যান। তবে এক বছর পর আবার তাঁরা শ্বশুরবাড়িতে ফিরে আসেন।
রিপোর্টে পবিত্রার পুলিশের কাছে করা অভিযোগ উদ্ধৃত করে বলা হয়েছে, “পবন এখনও তার ডিগ্রি শেষ করতে পারেনি, তাই তার কোনও চাকরি নেই। ফলে পরিবার চালানোর জন্য আমাকে কাজ শুরু করতে হয়েছে। কিছুদিন আগে, সে আমার কাছ থেকে ১ লাখ এবং আমার মায়ের কাছ থেকে ৭৫ হাজার নিয়েছিল একটি গাড়ি কেনার জন্য। এদিকে, আমার স্বামীর পরিবার কলা সম্রাট ফিল্ম অ্যাকাডেমি শুরু করে, আর তাদের আর্থিকভাবে সাহায্য করতে আমি আমার মায়ের সোনা বন্ধক রাখি।”
তিনি আরও অভিযোগে যোগ করেছেন, “পরে অ্যাকাডেমি টি বন্ধ হয়ে যায়। আবারও তারা আমার কাছে টাকা চায়, আর আমি ১০ লাখ টাকার একটি প্রফেশনাল লোন নেই। তারা কেবল কিছু কিস্তি পরিশোধ করে, তারপর বন্ধ করে দেয়।”
পবিত্রা এবং পবন ২০২১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। অভিযোগে তিনি উল্লেখ করেছেন যে, বিয়ের সময় তাঁর বাবা পবনকে একটি সোনার আংটি উপহার দিয়েছিলেন, যার মূল্য ছিল ১ লাখ টাকার বেশি। কিন্তু ছেলের বিয়ের পর ঝগড়ার কারণে নারায়ণ এবং ভাগ্যবতী তাঁর উপর দোষ চাপান।
দক্ষিণ ভারতের এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পবিত্রা তাঁর অভিযোগে বলেছেন যে, যদি তাঁর সঙ্গে কোনও অঘটন ঘটে, তবে নারায়ণ, ভাগ্যবতী এবং পবনকে দায়ী করা উচিত। পুলিশ বুধবার সন্ধ্যায় এই মামলা নথিভুক্ত করেছে।
দক্ষিণ ভারতের নামী পরিচালক নারায়ণ। তাঁর পরিচালনায় অভিষেক হয়েছিল রোম্যান্টিক ড্রামা ‘চৈত্রদ প্রেমাঞ্জলি’ দিয়ে। তিনি এরপর অনেক উল্লেখযোগ্য ছবি পরিচালনা করেছেন, যার মধ্যে রয়েছে ‘অনুরাগদা আলেগালু’, ‘মেঘা মালে’, ‘থাভারিনা ঠট্টিলু’, ‘বেভু বেলা’, ‘সূর্য বংশ’, ‘সিমহদ্রিয়া সিমহা’, ‘দক্ষ’, ‘না পান্তা কানো’ এবং ‘মনসু মল্লিগে’ প্রভৃতি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি