শনিবার ২৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Saif Ali Khan s sister aka actress Soha Ali Khan recalled how her husband Kunal Kemmu once fought a thief who broke into their house

বিনোদন | সইফের পর এবার বোন সোহার বাড়িতেও চোর! অভিনেত্রীর স্বামীর লাথি খেয়ে শেষমেশ কী হল ওই দুষ্কৃতীর?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৬ : ১৬Rahul Majumder

চলতি বছরের শুরুতেই সইফ আলি খানের মুম্বইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা হয়েছিল। এমনকি সেই দুষ্কৃতীর হাতে ছুরি হামলার মুখেও পড়েছিলেন তিনি। ভয়ঙ্কর আহত হয়েছিলেন সইফ। সেই ঘটনার পর থেকেই পতৌদি পরিবারের নিরাপত্তা অনেক গুণ বেড়েছে। আর এবার বোন সোহার মুখে শোনা গেল তাঁর নিজের জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা—যখন মাঝরাতে চোর ঢুকে পড়েছিল তাঁর ঘরে, আর কুণাল খেমু তাকে পাকড়াও করে জেলে পৌঁছে দিয়েছিলেন।


সম্প্রতি, দেওয়া এক সাক্ষাৎকারে সোহার অকপট স্বীকারোক্তি— “মুম্বইতে আমাদের বাড়িতেই একবার চোর ঢুকেছিল। সেটা ভাইয়ের নয়, আমার নিজের বাড়ি। কুণাল চোরকে ধরে জেলে নিয়ে গিয়েছিল। সেই লোকটা ঢুকে পড়েছিল আমাদের শোবার ঘরে। তখন ভোর চারটে, আমরা দু’জনেই ঘুমোচ্ছিলাম।” তিনি আরও বলেন, “ওই সময় কুণালের হাতে ব্যান্ডেজ বাঁধা ছিল। কারণ গো গোয়া গন ছবির শুটিং চলাকালীন ও আঙুলে চোট পেয়েছিল। তো সেই সময়ে ঘরের মধ্যে হঠাৎ শব্দ পেয়ে কুণাল উঠল...আর তারপর পর্দা সরাতেই সামনে দাঁড়িয়েই দেখতে পেল  এক পূর্ণবয়স্ক লোক দাঁড়িয়ে সেখানে। কুণাল সঙ্গে সঙ্গেই দমাদম লাথি মারা শুরু করল, আর দু’জনেই টাল সামলাতে না পেরে বারান্দা থেকে গড়িয়ে পড়ল।”

 
সোহা বলে চলেন— “আমি তৎক্ষণাৎ পুলিশকে ফোন করি। কুণাল যখন ঘরে ফিরল, ও বলল—‘আমার মনে হয় লোকটা মরে গেছে।’ আসলে লোকটা বারান্দা থেকে পড়ে গিয়েছিল। যদিও সে মারা যায়নি, তবে কোমরে আঘাত লেগেছিল এতটাই যে মেঝেতে শুয়ে ছিল।” সেই চোর শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে, আর কুণালের উপস্থিত বুদ্ধি রক্ষা করেছিল সোহার বাড়িকে বড় বিপদ থেকে।

২০০৯ সালে ‘ঢুঁঢতে রহ্‌ জাওগে’ ছবির শ্যুটিংয়ের সময় কুণাল-সোহার আলাপ। তাঁদের বন্ধুত্ব থেকে জন্ম নেয় প্রেম। ২০১৪-তে বাগদান, ২০১৫-র ২৫ জানুয়ারিতে বিয়ে সারেন তাঁরা। ২০১৭-তে তাঁদের জীবনে আসে কন্যাসন্তান ইনায়া নওমি খেম্মু।

সোহা আলি খান সর্বশেষ অভিনয় করেছেন হরর ফিল্ম ‘ছোড়ি’তে।  অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সেই ছবি। ওই ছবিতে যেনুসরত ভারুচা-কে মুখ্যভূমিকায় দেখা গিয়েছিল। দর্শকের প্রতিক্রিয়া মিশ্র হলেও সাহসী চরিত্রে নজর কাড়েন সোহা।

এদিকে কুণাল খেমু পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন ‘মাডগাঁও এক্সপ্রেস’ ছবিতে। দিব্যেন্দু, প্রতীক গান্ধী, অবিনাশ তিওয়ারি ও নোরা ফতেহির মতো তারকারা অভিনয় করেছেন ছবিতে। ৩০ কোটির বাজেটে তৈরি এই ছবি ৪৫.৬৬ কোটি টাকার ব্যবসা করেছে। জনতামহলে প্রশংসাও কুড়িয়েছে বিস্তর। 


বর্তমানে এই দম্পতি ডিজিটাল দুনিয়ায় নিজেদের কনটেন্ট জগৎ গড়ে তুলছেন। সোহা শুরু করেছেন পডকাস্ট অল অ্যাবাউট হার। কুণাল চালু করেছেন ইউটিউব চ্যানেল, যেখানে তুলে ধরছেন তাঁর সঙ্গীত যাত্রা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া