শনিবার ২৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ২৭Rahul Majumder
বলিউড হার্টথ্রব কার্তিক আরিয়ানের প্রতি ভক্তদের ভালবাসার উচ্ছ্বাস নতুন কিছু নয়। কিন্তু এবার ঘটে গেল এক অনন্য ঘটনা। বারাণসী থেকে মুম্বই ছুটে এলেন কার্তিকের এক বিশেষ ভক্ত — যিনি কথা বলতে বা শুনতে পারেন না। অথচ তাঁর অনুভূতি পৌঁছে গেল সরাসরি অভিনেতার হৃদয়ে।
কার্তিক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন সেই আবেগঘন মুহূর্তের ভিডিও। দেখা গেল, অভিনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে সেই ভক্ত তাঁকে আলিঙ্গন করছেন, হাসিমুখে হাত মেলাচ্ছেন, আর চোখেমুখের অভিব্যক্তিতেই স্পষ্ট ফুটিয়ে তুলছেন অভিনেতার প্রতি তাঁর অগাধ ভালবাসা। কার্তিকও পাল্টা সমান উষ্ণতায় ভক্তকে জড়িয়ে ধরছেন।সেই ভক্তকে আলিঙ্গনের সময়েই স্পষ্ট, ভিজে উঠছে কার্তিকের চোখ। অভিনেতা কোনওরকমে আটকে রেখেছেন তাঁর চোখের জল।

পোস্টের ক্যাপশনে কার্তিক লিখলেন, “তুমি কথা বলতে পারোনি, কিন্তু তোমার অভিব্যক্তি দিয়েই আমি সব অনুভব করেছি। তুমি শুনতে পাওনি, কিন্তু আমার ভালবাসা তুমি নিশ্চয়ই অনুভব করেছ।” কার্তিক আরও যোগ করলেন— “এমন খাঁটি ভালবাসা পেতে হলে জীবনে অনেক সৎ কাজ করতে হয়। বারাণসী থেকে এসে আমার দিনটাকে এত বিশেষ করে তোলার জন্য ধন্যবাদ। আমি চিরকৃতজ্ঞ থাকব।”
কার্তিকের এই পোস্টে ভক্তদের প্রতিক্রিয়াও দেখার মতো। পোস্টটি দেখেই ভক্তদের আবেগ বাঁধনহারা হয়ে উঠেছে। কেউ লিখেছেন, “এটাই তো আসল জনপ্রিয়তা — মানুষের জীবনে স্পর্শ ফেলা।” আরেকজনের মন্তব্য— “বছরের পর বছর খেটে অর্জন করা সম্মান ও ভালবাসা এখন এমন মিষ্টি রূপ নিচ্ছে।”
কার্তিক আরিয়ানের ঝুলিতে এবার একের পর এক বড়সড় প্রজেক্ট। ‘ভুলভুলাইয়া ৩’-এর বিশাল সাফল্যের পর যেন আরও হিসেবি পথ ধরেছেন কার্তিক আরিয়ান। একের পর এক ভিন্ন ধারার ছবিতে নাম লিখিয়ে তিনি এখন বলিউডের অন্যতম চর্চিত মুখ। বর্তমানে তাঁর হাতে রয়েছে দুটি বড় প্রজেক্ট — সমীর বিদ্বানস পরিচালিত ‘তু মেরি মেঁ তেরা মেঁ তেরা তু মেরি’ এবং অনুরাগ বসুর একটি নামহীন প্রেমকাহিনি — দু’টিই মুক্তি পাবে ২০২৬ সালে। এর পর সরাসরি ঝাঁপ দেবেন ‘নাগজিলা’ ছবিতে, মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এক অদ্ভুতুড়ে এন্টারটেইনারে।সামনে রয়েছে ‘নাগজিলা’—মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এক ক্রিয়েচার কমেডি। মার্চ ২০২৬-এ শুরু করার কথা ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, যেটি পরিচালনা করছেন ‘চক দে ইন্ডিয়া’-খ্যাত শিমিত আমিন। আরওখবর—কার্তিক নাকি প্রাক পাকা আলোচনা সেরে ফেলেছেন ‘শেরশাহ’ পরিচালক বিষ্ণুবর্ধনের সঙ্গে এক বিশেষ ছবির জন্য।
অন্যদিকে, আলিবাগের ‘শ্যাটো দ্য আলিবাগ’-এ দু’হাজার বর্গফুটের একটি জমি কিনেছেন কার্তিক। জমিটির মূল্য প্রায় ২ কোটি টাকা। ‘ভুলভুলাইয়া ৩’ অভিনেতা এখানে নিজের বাড়ি বানানোর পরিকল্পনা করছেন। শিগগিরই তিনি সেখানে অমিতাভ বচ্চন এবং কৃতি শ্যাননের প্রতিবেশী হতে চলেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি