রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Actress Shriya Saran reveals her husband Andrei Koscheev got scared after watching Drishyam

বিনোদন | শ্রিয়ার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তাঁকে প্রচণ্ড ভয় পেতেন হবু স্বামী! নেপথ্যে কীভাবে জড়িয়ে ছিলেন অজয় দেবগণ?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১২ সেপ্টেম্বর ২০২৫ ১৩ : ২৮Rahul Majumder

দক্ষিণী ফিল্ম জগৎ থেকে বলিউডে সফল অভিনেত্রীদের তালিকায় নাম রয়েছে। কেরিয়ারের ঝুলিতে রয়েছে বক্স অফিস মাতানো বেশ কয়েকটি ছবি। কখনও ছোট পোশাক পরার কারণে বিতর্কে জড়িয়েছেন। কখনও আবার একাধিক প্রেমের কারণে চর্চায় এসেছেন। এবার, ফের শিরোনামে শ্রিয়া সরন। তেলুগু ছবির পাশাপাশি তামিল, কন্নড়, মালয়ালম এবং হিন্দি ভাষার ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে শ্রিয়াকে। শ্রিয়ার কেরিয়ারের ঝুলিতে রয়েছে ‘দৃশ্যম’, ‘দৃশ্যম ২’, ‘আরআরআর’-এর মতো বক্স অফিস কাঁপানো ছবি। তিনটি ছবিতেই বলি-অভিনেতা অজয় দেবগণের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি।হলিউডেও পাড়ি দিয়েছেন শ্রিয়া। 


‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’ মানেই মজার সংলাপ, তারকা অতিথি আর নিরবচ্ছিন্ন হাসির খোরাক। এবার সেই হাসির আসরে হাজির হয়েছিলেন দক্ষিণী তারকা শ্রিয়া সরন, জগপতি বাবু, তেজা সজ্জা ও ঋতিকা নায়ক। পুরো পর্ব জমজমাট হয়ে উঠেছিল তাদের মজার গল্প আর চমকে দেওয়ার মতো স্বীকারোক্তিতে।

 

তেজা সজ্জা একেবারে খোলাখুলি জানিয়ে দিলেন, জগপতি বাবু নাকি আসলে ভীষণ রোমান্টিক মানুষ! সেই সঙ্গে কপিল ও তেজার মজার ঠাট্টা, রজনীকান্তের নাচের স্টেপ নকল করা—সব মিলিয়ে দর্শক হেসে লুটোপুটি। আর জগপতি বাবুর রাজনৈতিক মন্তব্যে হাসির ঝড় উঠল আরও— “এখন পর্যন্ত আমি সিনেমায় খলনায়ক হয়েছি, কিন্তু যদি রাজনীতিতে যাই, তবে নায়ক হব! কারণ ওখানে তো খলনায়ক আরও বেশি।”


তবে কপিল শর্মার এই পর্বের আসল আকর্ষণ ছিল শ্রিয়া সরন। প্রথমবার কপিলের মঞ্চেই অভিনেত্রী খুলে বললেন তাঁর প্রেমকাহিনি। অভিনেত্রী জানান, একবার ভুলবশত নির্দিষ্ট মাসের বদলে অন্য মাসের বিমান বুক করে একা চলে গিয়েছিলেন দক্ষিণ মালদ্বীপের এক ক্রুজে। আর সেই ভুলের কারণেই পরিচয় হয়েছিল আন্দ্রেই কোশ্চিভের সঙ্গে। রাশিয়ার জাতীয় পর্যায়ের এই টেনিস খেলোয়াড় আন্দ্রেই কোসচিভের সঙ্গেই তারপর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শ্রিয়া।

 

 

প্রথম সাক্ষাতেই দু’জনের জীবনে শুরু হয়েছিল অ্যাডভেঞ্চার। মজার ব্যাপার, শ্রিয়ার প্রথম ছবি হিসেবে আন্দ্রেই দেখেছিলেন দৃশ্যম—তখন নাকি ভয় পেয়েই গিয়েছিলেন তিনি!কয়েক বছর সম্পর্কে থাকার পর আন্দ্রেইকে বিয়ে করেন শ্রিয়া। ২০১৮ সালের মার্চে দু’জনে বিয়ে করেন, পরে ২০২১-এ জন্ম নেয় তাঁদের কন্যা রাধা। খেলাধুলার পাশাপাশি ব্যবসার সঙ্গেও যুক্ত আন্দ্রেই। 

 

 

কাজের দিক থেকে সম্প্রতি শ্রিয়াকে দেখা গিয়েছিল কার্তিক সুব্বারাজ পরিচালিত তামিল রোমান্টিক অ্যাকশন থ্রিলার রেট্রো-তে। ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন সুরিয়া ও পূজা হেগড়ে। এবার আসছে শ্রিয়ার বড় বাজির ছবি মিরাই। কার্তিক গট্টামনেনির পরিচালনায় তৈরি এই ফ্যান্টাসি–অ্যাকশন ছবিতে আছেন তেজা সজ্জা, মনচু মনোজ, ঋতিকা নায়ক, জগপতি বাবু ও জয়রাম।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া