রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ইন্ডাস্ট্রির লোকজনের সঙ্গে চূড়ান্ত খারাপ ব্যবহার করেন মনোজ বাজপেয়ী? অভিনেতার গোপন কীর্তি ফাঁস করলেন স্ত্রী শাবানা

সংবাদসংস্থা মুম্বই | ১১ সেপ্টেম্বর ২০২৫ ২৩ : ৩৮Snigdha Dey

বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী তাঁর অভিনয়ের মাধ্যমে বহু বছর ধরেই দর্শক মহলে নিজের জায়গা পাকা করেছেন। বারবার বিভিন্ন চরিত্রে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘ অভিনয় জীবন নিয়ে অকপট মনোজ বাজপেয়ী। ওই সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী শাবানা (যিনি একসময় নেহা নামেও পরিচিত ছিলেন) অবাক হয়েছিলেন দেখে যে তিনি এখনও এই ইন্ডাস্ট্রিতে টিকে আছেন! 

 

 

মনোজ জানান, শাবানা নাকি সরাসরি তাঁকে বলেছিলেন—“এ যেন একেবারেই অলৌকিক ব্যাপার! তুমি কীভাবে এখনও ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছো! কারণ তুমি তো বারবার তোমার আচরণে লোকজনকে রাগিয়ে দাও, অথচ এখনও কীভাবে কাজ পেয়ে যাচ্ছো।”

 


মনোজ বাজপেয়ীর এই স্বীকারোক্তি বলিউডের বাস্তব চিত্রই তুলে ধরে। ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা অভিনেতাদের মতে এখানে টিকে থাকা মোটেই সহজ নয়। প্রতিনিয়ত প্রতিযোগিতা, রাজনীতি আর সম্পর্কের টানাপোড়েন সামলাতে হয়। যাঁরা মূলধারার নিরাপদ চরিত্র বেছে নেয়, তাঁদের জন্য সুযোগ অনেক বেশি। কিন্তু মনোজ সবসময় ভিন্ন পথে হাঁটতে চেয়েছেন। তিনি এমন চরিত্র বেছে নিয়েছেন যেগুলো সাহসী, ভিন্নধর্মী এবং অনেক সময় বিতর্কিতও হয়েছে। তাই স্বাভাবিকভাবেই ইন্ডাস্ট্রির অনেকেই তাঁকে সহজভাবে নেননি।

 

 

তবে মনোজ বিশ্বাস করেন, তাঁর এই পথচলাই তাঁকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। তিনি বলেন, “আমি কখনও বুঝতে পারিনি কীভাবে এত বছর ধরে টিকে আছি। হয়তো আমার জেদ, আমার ঝুঁকি নেওয়ার মানসিকতাই আমাকে এগিয়ে দিয়েছে।”

 


মনোজ বাজপেয়ী প্রথম বড় সুযোগ পান ১৯৯৮ সালে রাম গোপাল বর্মার ‘সত্য’ ছবির মাধ্যমে। ওই ছবির চরিত্রে তাঁর দুর্দান্ত অভিনয় এক লহমায় তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়। কিন্তু এর আগে তিনি বহুবার প্রত্যাখ্যাত হয়েছেন। এমনকী ন্যাশনাল স্কুল অব ড্রামায় ভর্তির চেষ্টা করেও সফল হননি। কিন্তু তিনি হাল ছাড়েননি। ছোট ছোট চরিত্র থেকে শুরু করে নিজের জায়গা তৈরি করেছেন পরিশ্রম আর মেধার জোরে।


তাঁর স্ত্রী শাবানা নিজেও একসময় বলিউডে অভিনয় করেছিলেন, ‘কারিব’ ছবির মাধ্যমে। তবে পরে তিনি অভিনয় থেকে দূরে সরে যান। বর্তমানে তাঁরা একসঙ্গে সংসার করছেন, তাঁদের একটি কন্যাসন্তানও রয়েছে। শাবানার এই মন্তব্য, 'মনোজ কীভাবে এখনও টিকে আছেন?' সেটাই আসলে প্রমাণ করে তাঁর সংগ্রামী যাত্রার গুরুত্ব।

 


এখন মনোজ ব্যস্ত তাঁর নতুন ছবি ‘জুগনুমা – দ্য ফেবল’-এর মুক্তি নিয়ে। রাম রেড্ডি পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন দীপক দব্রিয়াল, প্রিয়াঙ্কা বসু, তিলোত্তমা সোম, হিরাল সিধু-সহ আরও অনেকে। আগামী ১২ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে। এছাড়াও তিনি সম্প্রতি ‘ইন্সপেক্টর জেন্দে’ নামের একটি ওটিটি সিরিজেও কাজ করেছেন তিনি।

 

 

আরও পড়ুন: 'রামায়ণ'-এর শুটিংয়ের আগে ধূমপান, মদ্যপান ছেড়ে 'শুদ্ধ' হয়েছেন রণবীর! 'রাম' হতে গিয়ে আর কী করেছেন কাপুর-পুত্র?

 


মনোজ বাজপেয়ীর মতে, ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল মানুষের মন ভোলানো। দর্শকের রুচি প্রতিনিয়ত বদলায়, আবার শিল্পী হিসেবে নানা বক্তব্য বা কাজ অনেককে বিরক্তও করতে পারে। তিনি অকপটে বলেন, “তুমি যতই চেষ্টা করো, কখনও না কখনও কাউকে না কাউকে অপমান করে ফেলো। অথচ সেই অবস্থাতেও টিকে থাকতে হয়।”

 


আজকের দিনে মনোজ বাজপেয়ী কেবল বলিউড নয়, গোটা ভারতীয় চলচ্চিত্র জগতেরই অন্যতম সেরা অভিনেতা। তাঁর প্রতিটি চরিত্র দর্শকের মনে গভীর দাগ কেটেছে। তবুও তিনি জানেন, এই সাফল্যের পথ একেবারেই মসৃণ ছিল না। শাবানা যেভাবে তাঁকে অবাক হয়ে বলেছিলেন—“তুমি এখনও টিকে আছো”—তা যেন তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া