রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১১ সেপ্টেম্বর ২০২৫ ২০ : ০১Rahul Majumder
ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হওয়ামাত্রই দর্শকের চমকে ওঠার কারণ হয়ে ওঠেন বিশ্বখ্যাত হলিউড তারকা ডোয়েন ‘দ্য রক’ জনসন। কারণ? প্রচুর ওজন ও মাংসপেশি কমে গিয়েছে তাঁর! রক-এর এই বিস্তর ওজন কমানোর কারণও এই কৌতূহল আরও বাড়িয়েছে চড়চড় করে। জানা গিয়েছে, ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এ রেসলার ‘মার্ক কেরে’র চরিত্রে অসাধারণ অভিনয় করার পর এবার জনসন এই ফিজিক্যাল ট্রান্সফরমেশন ‘চিকেন ম্যান’ ছবির জন্য। এই নতুন ছবির জন্যেই এত ওজন কমিয়েছেন এই হলিউড তারকা।
ডোয়েন জনসন-র নতুন ছবি ‘লিজার্ড মিউজিক’-এ তিনি অভিনয় করবেন এক ৭০-বছরের অদ্ভুত ও হাস্যরসাত্মক চরিত্র চিকেন ম্যান হিসেবে! ছবিটি পরিচালনা করছেন বেনি সাফদি, যা ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর পর তাদের পুনর্মিলন। জনসন টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যাল-এ বলেন,“বেনি আমাকে পিচ করলেন, প্রায় ৪৫ মিনিটের আলোচনার পর আমি বললাম, ‘আমিই তোমার ‘চিকেন ম্যান’।’”
বর্তমানে তিনি প্রায় ৩০ পাউন্ড ওজন কমিয়েছেন, এবং এখনও আরও কমানোর পরিকল্পনা রয়েছে। জনসন বললেন, “ ‘স্ম্যাশিং মেশিন’-এর মতো আবার নিজেকে রূপান্তর করার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। এর মানে আমার কাছে, কম মুরগির মাংস খাওয়া!” মুচকি হেসে মন্তব্য হলি-তারকার।
‘লিজার্ড মিউজিক’ ড্যানিয়েল পিঙ্কওয়াটার-এর একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত। গল্পে দেখা যাবে এক ৭০ বছরের বৃদ্ধার এবং তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু—একটি ৭০ বছর বয়সী মুরগি! ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর মতো, এই ছবিও জনসনের অ্যাকশন হিরো ইমেজকে পাল্টে নতুন চ্যালেঞ্জে ঠেলে দিচ্ছে। জুমানজি ও ফাস্ট ফাইভ-এর মতো ব্লকবাস্টার ছবির পরও তিনি বলেন, “কয়েক বছর ধরে আমি একরকম চরিত্রের দায়িত্ব নিতে বাধ্য হয়েছি। ‘স্ম্যাশিং মেশিন’ আমার জন্যই যেন ছিল।”
যে ভক্তরা ‘দ্য রক’-এর অ্যাকশন সিনেমা মিস করতে চান না, তাঁদের জন্যও খবর আছে। তিনি কেভিন হার্ট-এর সঙ্গে ‘জুমানজি ৩’-এ অভিনয় করবেন, যার শুটিং শুরু হবে নভেম্বর মাসে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি