রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Yami Gautam has responded to a question about whether she has ever considered going under the knife

বিনোদন | স্তন বড় করতে চান? হতে চান আরও আকর্ষণীয়? বিতর্কিত মন্তব্য ইয়ামি গৌতমের!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৭ : ১৩Rahul Majumder

মুম্বইয়ে এক প্রসাধনী নির্মাতা সংস্থার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ইয়ামি গৌতম। সেখানেই তাঁকে প্রশ্ন করা হল— কখনও কি তিনি নিজের চেহারায় ‘সার্জিক্যাল চেঞ্জ’ আনার কথা ভেবেছেন? অর্থাৎ অস্ত্রোপচারের সাহায্য আরওআকর্ষণীয় হওয়া। জবাবে, ভিকি ডোনার খ্যাত বলি-অভিনেত্রী যা বললেন, তা শুনে চমকে উঠেছে নেটপাড়া। কী জবাব দিলেন ইয়ামি? অভিনেত্রীর কথায়— “শুধু আলু-পেঁয়াজকেই ছুরি দিয়ে কাটাছেঁড়া করা উচিত!”

 

প্রশ্নকর্তা পাল্টা বলেন, বহু তারকাই এই পথে হাঁটেন। উত্তরে ইয়ামির ফের সোজাসাপটা বক্তব্য—“আমি কারও জীবন নিয়ে উপদেশ দেওয়ার লোক নই। আমার অনুরাগীরা  আমাকে যেভাবে দেখেন, সেটাই আমার পরিচয়— সত্যি, খুঁতসমেত, নিজের মতো। যে যেটায় খুশি, সেটাই করা উচিত। খুশি থাকলেই সুন্দর দেখাবে।”

 

 

অনেকেই জানেন না, এই অভিনেত্রী আগে নাকের অপারেশন করার পরামর্শ পেয়েছিলেন!গত বছর এক সাক্ষাৎকারে ইয়ামি জানান, এক সময় তাঁকে 'নোজ জব' করার পরামর্শ দেওয়া হয়েছিল। অভিনেত্রীর তির্যক মন্তব্য— “মুখ নিয়ে মানুষের এত খুঁতখুঁতানি কেন? কেউ চাইলে করবে, কিন্তু কাউকে জোর করে বলাটা ভুল। শুধু ছবিতে কাজ পেতে বা দেখতে সুন্দর, আকর্ষণীয় হওয়ার জন্য এমন কিছু করার আমি একেবারেই পক্ষে নই।”


সম্প্রতি, নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাঁর কমেডি ফিল্ম ধুম ধাম (সহঅভিনেতা প্রতীক গান্ধী)। এবার তাঁকে দেখা যাবে ইমরান হাশমির সঙ্গে এক কোর্টরুম ড্রামায়, যা প্রভাবিত ১৯৮৫ সালের শাহ বানো বনাম আহমেদ খান কেস থেকে। ইয়ামি থাকছেন শাহ বানোর ভূমিকায়, আর ইমরানের চরিত্রটি তাঁর প্রাক্তন স্বামীকে কেন্দ্র করে লেখা। এই ছবিই পরিচালক সুপর্ণ এস বর্মার কোর্টরুম ট্রিলজির দ্বিতীয় কিস্তি।

 

কিছুদিন আগে একাধিক জনপ্রিয় বলি-অভিনেত্রীদের প্রশংসা শোনা গিয়েছিল কঙ্গনা রানাউতের মুখে। সেই তালিকায় ছিলেন ইয়ামি গৌতমও।  একইসঙ্গে নিজের জন্মস্থান হিমাচল প্রদেশের শ্রমজীবী মহিলাদের হয়ে জোর গলায় আওয়াজ তুলতেও দেখা গেল তাঁকে। সমাজমাধ্যমে নিজের অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন কঙ্গনা। সেই পোস্টে রয়েছে তাঁর সঙ্গে প্রীতি জিন্টা, ইয়ামি গৌতম এবং ‘লাপতা লেডিজ’ ছবিখ্যাত অভিনেত্রী প্রতিভা রান্তা। এই চার অভিনেত্রীর জন্মস্থান হিমাচল প্রদেশ। সেকথা উল্লেখ করে কঙ্গনা ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হিমাচলের বাসিন্দারা’। তবে এই ক্যাপশন দিয়েই থেমে যাননি ‘ক্যুইন’। গলা ছড়িয়েছেন হিমাচল প্রদেশের শ্রমজীবী নারীদের হয়েও, যাঁরা প্রচার ও ক্যামেরার আড়ালে নিজেদের কাজ করে চলেছেন প্রতিদিন, প্রতিনিয়ত। 

 

 

জাতীয় পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী লিখলেন তিনি তাঁর রাজ্যের এমন বহু শ্রমজীবী মহিলাদের আকছার দেখেছেন যাঁরা তাঁর থেকে তো বটেই এই অভিনেত্রীদের মতো কিংবা তাঁদের থেকেও সুন্দর দেখতে। এবং সেই সমাজমাধ্যমের প্রচারের আলোর বাইরে থাকা মহিলারা প্রতিদিন নিজেদের জীবন সংগ্রাম  চালিয়ে যাচ্ছেন কোনও হাল্লা ছাড়াই। কঙ্গনার মতে, “আমি দৃঢ়ভাবে মনে করি, এঁদের হয়ে গলা চড়ানো উচিত।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া