শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৫ : ৫১Rahul Majumder
২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পায় ‘দবং’। ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন সলমন। খলনায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল সোনুকে। সলমন খানের বিপরীতে এই ছবির মাধ্যমেই অভিনয়ের সফর শুরু করেছিলেন সোনাক্ষী সিনহা। এবার সলমন খানকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন সেই ছবির পরিচালক অভিনব কাশ্যপ! বিস্ফোরক অভিযোগ তুললেন সলমন খানের পরিবারেরও বিরুদ্ধে।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক অভিনব কাশ্যপ জানালেন, ছবির আসল কৃতিত্ব তাঁকে না দিয়ে খানের পরিবার নিজেরা দখল করে নেন, এমনকী দবং এর পরবর্তী সব ছবির প্রকল্প থেকে সরিয়েও দেন!

অভিনব কাশ্যপ আরও বলেন, “ ‘দবং’-এর সঙ্গে যুক্ত আমাদের শিল্পীর কেরিয়ারের জন্য এক মাইলফলক হয়ে গিয়েছিল এই ছবি। কিন্তু ওঁরা মানে সলমন খানের পরিবার এই ছবির সমগ্র কৃতিত্ব নিজেদের করে নিতে চেয়েছিল। ছবির প্রচারের সময় থেকেই আমাকে স্রেফ সরিয়ে দেওয়া হয়। আমি ছবিটা দাঁড় করানোর পরই তাঁরা বুঝতে পারেন হাতে ব্লকবাস্টার চলে এসেছে। তখনই সকলে কৃতিত্ব নিতে ঝাঁপিয়ে পড়ে, আর আমাকে বাদ দেওয়া হয়। ওদের মূল লক্ষ্য ছিল, আরবাজকে দবং-এর মাধ্যমে ফের প্রচারের সমস্ত আলোয় নিয়ে আসা। ”
২০১২ সালে মুক্তি পায় ‘দবং ২’, তবে সে বার পরিচালক ছিলেন আরবাজ খান। কাশ্যপ জানালেন, ছবির সিকুয়েল তিনি আনন্দের সঙ্গেই ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তাঁর দাবি—“ওরা চেয়েছিল একদম দাস-পরিচালক। যাকে দিয়ে যা খুশি করানো যাবে। আমার সৃজনশীলতা ব্যবহার করবে, কৃতিত্ব কেড়ে নেবে, আর টাকা বানাবে। প্রথম ছবিতেই আমি সেটা টের পেয়েছিলাম। তাই সিক্যুয়েলে একই ঘটনা হবে ভেবেই সরে যাই।”
রণবীর কাপুরের সঙ্গে ‘বেশরম’-এর অভিজ্ঞতাও ভাগ করেন অভিনব। দবং-এর মতো সাফল্য পায়নি অভিনবের পরিচালিত ২০১৩ সালে রণবীর কাপুর অভিনীত ‘বেশরম’ ছবিটি। সে ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এ নিয়ে অভিনবের খেদ— “বেশরম চলেনি, তাই গোটা দোষ চাপানো হল আমার ঘাড়ে। আর দবং হিট হয়েছিল বলে সব কৃতিত্ব তারা নিয়ে নিল। দুই ছবিতেই চড় খেলাম আমি। রণবীরও পরে আফশোস করেছে যে, ওর ও ছবিতে থাকা উচিত হয়নি। আমি এখন এসব ভেবে হাসাহাসি করি।”
অভিনব কাশ্যপের এই ক্ষোভের পর বলিউডের অন্দরমহল ফের সরগরম। সলমন খান বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি