রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | টিআরপিতে বিরাট চমক! প্রথম স্থান থেকে ছিটকে গেল 'পরশুরাম', কার দখলে 'সেরা'র শিরোপা?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ১১ সেপ্টেম্বর ২০২৫ ১২ : ৩৩Snigdha Dey

ফের খেলা ঘুরল টিআরপি তালিকায়। চলতি সপ্তাহে বহুদিন পর নিজের হারানো জায়গা ফিরে পেল জি বাংলার ধারাবাহিক 'পরিণীতা'। ৬.৯ নম্বর পেয়ে প্রথম স্থানে পারুল-রায়ান। দ্বিতীয় স্থানেও চমক! সবাইকে পিছনে ফেলে এগিয়ে এল স্টার জলসার 'রাঙামতি তীরন্দাজ'‌‌। মোটামুটি নিজের জায়গা ধরে রাখলেও এই সপ্তাহে বড়সড় চমক দিল এই মেগা। প্রাপ্ত নম্বর ৬.৬। তৃতীয় স্থানে রয়েছে 'পরশুরাম'। শুরু হওয়ার পর থেকেই টিআরপিতে একচেটিয়া রাজ করছিল এই ধারাবাহিক। মাঝে 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'র দাপটে খানিকটা পিছিয়ে এলেও দর্শকের কাছে 'সেরা'ই ছিল 'পরশুরাম'। এবার 'পরিণীতা'র কাছে হেরে তৃতীয় স্থানে ৬.৫ পেয়ে রয়েছে এই মেগা।

 

 

 

 

চতুর্থ হয়েছে 'জগদ্ধাত্রী' ও 'রাজরাজেশ্বরী রাণী ভবানী'। ৬.৪ পেয়েছে যৌথভাবে এই স্থানে রয়েছে দুই ধারাবাহিক। গল্পের নতুন মোড়ে টিআরপিতে এখন বেশ ভালই ফল করতে দেখা যাচ্ছে 'জগদ্ধাত্রী'কে। এক সময় 'বাংলা সেরা' তকমা থাকলেও নতুন ধারাবাহিক আসায় নম্বর কমেছিল 'জগদ্ধাত্রী'র। তবে এবার নতুন ট্র্যাকে বেশ ভালই ফল করল এই মেগা। তবে কয়েক সপ্তাহ যেতে না যেতেই খেলা ঘুরেছে! 'ভবানী'র টিআরপি ধীরে ধীরে কমছে। যদিও গল্পের মোড়ে কী হবে তা নিয়ে আশাবাদী দর্শক। অন্যদিকে, পঞ্চমে রয়েছে 'ফুলকি' ও 'চিরদিনই তুমি যে আমার'। যৌথভাবে দুই ধারাবাহিক পেয়েছে ৬.১ নম্বর। আর্য-অপুর ভালবাসার ট্র্যাক দর্শকের আশা অনুযায়ী ফল করতে পারেনি যদিও। 

 

 

আরও পড়ুন: আমার ছবিতে মাতৃশক্তির আরাধনা, দেবী চৌধুরাণী মন্দিরের উদ্বোধনও করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সবই সংযোগ: শুভ্রজিৎ

 

ষষ্ঠ স্থানে রয়েছে 'দাদামণি'। প্রাপ্ত নম্বর ৫.৯। সোম-পার্বতীর বিয়ের গল্প নিয়ে দারুণ জমেছে এই ধারাবাহিক। সপ্তমে ৫.৮ পেয়ে রয়েছে 'চিরসখা'। প্লুটোর মৃত্যুর ট্র্যাকে বেশ সাড়া ফেলেছিল এই ধারাবাহিক। প্রভাব দেখা গিয়েছিল টিআরপিতেও। তবে এখন সেই মোড় থেকে খানিকটা অন্যদিকে সরেছে এই মেগা। তাই নম্বর কমেছে খানিকটা। অষ্টমে রয়েছে এক সময়ের 'বেঙ্গল টপার' 'কথা'। পেয়েছে ৫.৫। 

 

 

 

নবমে জোড়া ধারাবাহিক। 'অনুরাগের ছোঁয়া' ও 'গৃহপ্রবেশ'। যৌথভাবে দুই ধারাবাহিক পেয়েছে ৫.১। এদিকে, অনুরাগের ছোঁয়া নতুনভাবে শুরু হয়েছে। নতুন প্রজন্ম নিয়ে এগোচ্ছে গল্প। এখন আর সূর্য-দীপা নেই। এসেছে রূপার মেয়ে সুদীপা। গল্প এগোবে এবার নতুনভাবে। একই স্লটে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। তাই নতুন গল্প টিআরপিতে কতটা প্রভাব ফেলবে এখন সেই দিকে নজর দর্শকের।‌ দশমে ৪.৮ নম্বরে রয়েছে 'কোন গোপনে মন ভেসেছে'। ধারাবাহিকটি শেষ সপ্তাহে টিআরপিতে ছাপ ফেলে গেল। গত কয়েক সপ্তাহে এই মেগার সেভাবে দেখা মেলেনি, তবে শেষ সপ্তাহে গল্পের মোড়ে জায়গা করে নিল শ্যামলী-অনিকেতের গল্প। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া