রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ১১ সেপ্টেম্বর ২০২৫ ০০ : ০১Rahul Majumder
বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। গত বুধবার বাড়িতেই হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। সেদিন সকালে শরীরচর্চা করাকালীনই আচমকা দুর্বল লাগতে শুরু করে তাঁর। সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন তিনি। অভিনেত্রীর স্বামী, অভিনেতা ইন্দ্রনীল মল্লিক তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তাঁকে।
সম্প্রতি, সমাজমাধ্যমে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন সায়ন্তনী ও ইন্দ্রনীল। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের কেবিনের বিছানা থেকেই ধীরে ধীরে সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন অভিনেত্রী। মুখে-চোখে অসুস্থতার ছাপ।তবে ঠোঁটের ডগায় লেগে স্মিত হাসি। যাঁরা তাঁর সুস্থতার কামনায় প্রার্থনা করেছেন, তাঁদের অকুন্ঠ ধন্যবাদ জানানোর পাশাপাশি স্বামীর উদ্দেশ্য তাঁকে বলতে শোনা যায়, “ও সেদিন না থাকলে আমি বাঁচতাম না।ঈশ্বরকে ধন্যবাদ।”
তা এখন কেমন আছেন অভিনেত্রী? সে খোঁজ নিতে ই সন্তানের স্বামী অভিনেতা ইন্দ্রনীলুর সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। এইমুহুর্তে শুটিং ফ্লোরে ফিরেছেন অভিনেতা। সেখান থেকেই তিনি বললেন, " গত রবিবার-ই সায়ন্তনীকে নিয়ে বাড়ি ফিরে এসেছি। আগের থেকে অনেকটাই ভাল আছে। যখন হাসপাতাল থেকে বাড়ি ফিরল, তখন কথা বলতে সামান্য সমস্যা হচ্ছিল...সমস্যা বলতে একটু আস্তে আস্তে কথা বলছিল। এখন সেটাও স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। বাড়িতেই আস্তে আস্তে করে হাঁটাচলা করছে, এমনিতে ঠিকই আছে। সম্পূর্ণ বিশ্রামেই আছে। তবে চিকিৎসকেরা কিছু শারীরিক পরীক্ষা করতে দিয়েছেন। সেসব হয়েছে, তার রিপোর্ট আসার পর তা খতিয়ে দেখে চিকিৎসার পরবর্তী অধ্যায় ঠিক করা হবে। একটা কথা বলতে তাই আবারও, এভাবে প্রচুর মানুষ শুভাকাঙ্ক্ষীরা গত কয়েকদিনে সায়ন্তনীর খোঁজখবর নিয়েছেন, প্রার্থনা করেছেন তার সুস্থতা কামনায়...আমরা কৃতজ্ঞ।"

প্রসঙ্গত, দর্শক কিছুদিন আগে সায়ন্তনীকে দেখছিলেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে। কয়েকদিন আগেই শেষ হয়েছে ধারাবাহিকের শুটিং। এর মধ্যেই ঘটে গেল এই বিপত্তি। তবে অভিনেত্রী এই মুহূর্তে সুস্থ হচ্ছেন দ্রুত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি