রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: আজকাল ওয়েব ডেস্ক | লেখক: রাহুল মজুমদার ১০ সেপ্টেম্বর ২০২৫ ২১ : ১৫Rahul Majumder
বিশ্বখ্যাত হলিউড তারকা ডোয়েন ‘দ্য রক’ জনসন ভক্তদের জন্য দিলেন এক দারুণ খবর। আগামী নভেম্বরেই শুরু হতে চলেছে ‘জুমানজি ৩’-এর শুটিং। সম্প্রতি, এক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়ে নিজেই এই ঘোষণা সারলেন তিনি! শুধু তাই নয়, সঙ্গে এও জানালেন—কীভাবে বড় বাজেটের ব্লকবাস্টার আর চ্যালেঞ্জিং রূপান্তরমূলক চরিত্রে অভিনয়—এই দুই দিকের ভারসাম্য রাখার চেষ্টা করছেন তিনি।
ডোয়েনের কথায়—“যে ধরনের ছবিগুলো আগে বানিয়েছি, সেগুলো আমি ভীষণ ভালোবাসি। আবারও সেই পথে ফিরব।” অর্থাৎ, স্পষ্ট যে ‘জুমানজি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি এবার পর্দায় ফের হুল্লোড়ে মেজাদ নিয়ে ফিরতে চলেছে।
২০১৭-র ‘জুমানজি: ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আর ২০১৯-র ‘জুমানজি: দ্য নেক্সট লেভেল’ বক্স অফিসে করেছিল দারুণ ঝড়। অ্যাডভেঞ্চার ভরা গল্প আর ডোয়েন জনসন-কেভিন হার্টের অনবদ্য কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছিল। ফলে নতুন ছবিতেও এই জুটি ফেরার সম্ভাবনা প্রবল।
শুধু অ্যাকশন নয়, অভিনয়েও নতুন মোড় 'দ্য রক'-এর। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ডোয়েন আরও জানিয়েছেন, ‘জুমানজি ৩’ হবে তাঁর পরবর্তী বড় স্টুডিও প্রজেক্ট। পাশাপাশি, তিনি নিজের অভিনয়-জীবনে নতুন কিছু চেষ্টা করতে চাইছেন। সেই সূত্রেই আসছে ‘লিজার্ড মিউজিক’—যেটি পরিচালনা করবেন বেনি সাফদি।
ড্যানিয়েল পিঙ্কওয়াটারের লেখা উপন্যাস অবলম্বনে এই ছবিতে থাকছে এক অদ্ভুত চরিত্র—চিকেন ম্যান। নামেই যেমন অদ্ভুত, চরিত্রটিও ঠিক তেমনই! বয়স্ক এই মানুষের সবচেয়ে কাছের সঙ্গী একটি মুরগি। আর এই চরিত্রেই এবার অভিনয় করবেন 'দ্য রক'!
জনসন জানিয়েছেন, এই চরিত্রের জন্য শরীরী পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাঁকে। ‘দ্য স্ম্যাশিং মেশিন’ ছবির জন্য ৩০ পাউন্ড মাংসপেশি বাড়িয়েছিলেন তিনি। আর এবার সেই পেশি ঝরিয়ে ফেলতে হবে। নিজের কথায—“আমার সামনে এখনও অনেকটা পথ বাকি। চরিত্রটা বড়সড় লাইফস্টাইল চেঞ্জ দাবি করছে।”
সাফদির পিচ শুনেই ডোয়েন নাকি বলে ফেলেছিলেন—“আমি-ই তোমার চিকেন ম্যান।”

কেরিয়ার নিয়ে খোলাখুলি ডোয়েনের স্বীকারোক্তি—“কয়েক বছর আমি নিজেই নিজেকে সীমাবদ্ধ করে ফেলেছিলাম। একই ধরনের চরিত্র পর্দায় ফোটাতে আটকে ছিলাম।”
তাঁর মতে, ‘দ্য স্ম্যাশিং মেশিন’ আর ‘লিজার্ড মিউজিক’ তাঁকে দিচ্ছে সেই সুযোগ—অ্যাকশন হিরো ইমেজ ভেঙে নতুন কিছু দেখানোর।
সব মিলিয়ে, নভেম্বরে ‘জুমানজি ৩’-এর ক্যামেরা চালু হওয়ার খবরে উচ্ছ্বাসে ভাসছে ভক্তমহল। ফের একসঙ্গে ডোয়েন জনসন ও কেভিন হার্ট—এটাই দর্শকদের জন্য সবচেয়ে বড় আকর্ষণ। আর বক্স অফিসে আগের দুই কিস্তির সাফল্য দেখেই বোঝা যাচ্ছে, নতুন ছবিও তৈরি করতে চলেছে আরেকটি দারুণ রেকর্ড।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি